এক্সপ্লোর

Women Performances: আলিয়া-শেফালি-বিদ্যা, ২০২২ সালের শক্তিশালী ও নজরকাড়া নারী চরিত্ররা

Bollywood Update: ছবিতে নায়কের উপস্থিতি সত্ত্বেও অনেক সময় মহিলা চরিত্ররা নজর কাড়েন বেশি। সৌজন্য, তাঁদের দৃঢ় উপস্থিতি, দুর্দান্ত পারফর্ম্যান্স। এবছরেও তাঁর অন্যথা হয়নি। এক ঝলকে সেই সকল অভিনেত্রীরা...

নয়াদিল্লি: সিনেমায় একজন শক্তিশালী নারী চরিত্র (Strong Woman Characters) সবসময়ই দর্শক হৃদয়ে আলাদা জায়গা করে নেয়। আর এই ইন্ডাস্ট্রিতে অনেক অভিনেত্রী তাঁদের শক্তিশালী পারফর্ম্যান্সের মাধ্যমে, কোনও পুরুষ নেতৃত্ব ছাড়াই পর্দায় গুরুত্বপূর্ণ বিষয়কে একাই টেনে নিয়ে গেছেন এবং ছবিতে একজন নায়কের উপস্থিতি সত্ত্বেও, তাঁরা পর্দায় স্বতন্ত্র থেকেছেন। এই বছরও তাঁর অন্যথা হয়নি। বেশ কিছু এমন কাজ হয়েছে যেখানে প্রধান মহিলা চরিত্ররা নজর কেড়েছেন। বর্ষ শেষে ফিরে দেখা যাক তেমন কিছু নাম।

এই বছরের 'শক্তিশালী' নারী চরিত্ররা

আলিয়া ভট্ট (Alia Bhatt): বলিউডের প্রথম সারির অভিনেত্রী। এই বছরে 'গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি' ছবিতে তাঁর দুর্দান্ত পারফর্ম্যান্সের মাধ্যমে দেশের ও বিদেশের দর্শকদের মন ছুঁয়েছেন। তিনি দৃঢ়তার সঙ্গে তাঁর অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন। এই বছরে তিনি পা রেখেছেন ওটিটি-র দুনিয়াতেও। তাঁর প্রথম প্রযোজনা 'ডার্লিংস'ও নারীকেন্দ্রিক। দর্শক তাঁকে সেখানেও বেশ পছন্দ করেছেন।

জাহ্নবী কপূর (Janhvi Kapoor): ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকা করতে সবরকম চেষ্টা করছেন জাহ্নবী কপূর। নিজের চেনা পরিসর ছেড়ে বেরিয়ে অন্য ধরনের ছবি নিয়েও পরীক্ষা নিরীক্ষা করছেন। ওটিটি-তে মুক্তি প্রাপ্ত ছবি 'গুড লাক জেরি'তে মূল চরিত্রে অভিনয় করেন তিনি। বেশ প্রশংসিত হয় তাঁর কাজ। এছাড়া বছরের শেষের দিকে মুক্তি পায় বনি কপূরের 'মিলি'। সেখানেও প্রধান চরিত্রে জাহ্নবী। এখনও সেই ছবির জন্য বাহবা পাচ্ছেন তিনি।

বিদ্যা বালান (Vidya Balan): যে কোনও চরিত্রে বিদ্যা বালানের জুড়ি মেলা ভার। দৃঢ় ও সাহসী মহিলার চরিত্রে তাঁর নাম নতুন করে বলার অপেক্ষা রাখে না। এই বছর মুক্তি পেয়েছে তাঁর 'জলসা'। এই একটিমাত্র রিলিজ তাঁর এই বছরের, তাতেও দর্শকদের মন জয় করেছেন অভিনেত্রী অনায়াসেই। 

আরও পড়ুন: 'Haami 2': শীতের শহরে 'হামি' বৃষ্টি, তিন খুদের হাত ধরে প্রেক্ষাগৃহের টিকিট কাউন্টারে 'লাল্টু-মিতালি'

শেফালি শাহ (Shefali Shah): এই বছর যেন শেফালিরই। একের পর এক রিলিজ, সবকটাতেই তাঁর অসামান্য অভিনয়। 'জলসা', 'ডার্লিংস', 'দিল্লি ক্রাইম ২', 'হিউম্যান', ওটিটি প্ল্যাটফর্মে একের পর এক হিট দিয়েছেন অভিনেত্রী। এছাড়া সম্প্রতি মুক্তি পেয়েছে 'ডক্টর জি'। সেখানেও নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। 

করিনা কপূর খান (Kareena Kapoor Khan): লম্বা বিরতির পর রুপোলি পর্দায় ফিরেছেন করিনা কপূর খান। 'লাল সিংহ চাড্ডা' ছবিতে তাঁকে রূপার চরিত্রে অভিনয় করতে দেখা যায়। ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও করিনার অভিনয় প্রশংসিত হয়েছে বিপুলভাবে। 

এছাড়াও ২০২২ সালে সিনে দুনিয়ায় বিশেষ অবদান রেখেছেন নুসরত ভারুচা, ইয়ামি গৌতম ধর, ফাতিমা সানা শেখ, মৌনী রায় ও কাজলও। 

সেরা শিরোনাম

Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget