এক্সপ্লোর

Alia Deepika: আলিয়াকে বিশেষ উপহার পাঠালেন দীপিকা, দুই নায়িকার মধ্যে সম্পর্ক কেমন?

Deepika Sends Gift to Alia: সম্প্রতি একবার প্রশ্নের মুখে পড়েছিল দীপিকা ও আলিয়ার সম্পর্ক। সেই সময়টা ছিল কান ফিল্ম ফেস্টিভ্যালের সময়।

মুম্বই: এই দুই নায়িকার মধ্যে কেমন সম্পর্ক, এ নিয়ে বলিউডের অন্দরে দ্বিমত রয়েছে। অনেকেই বলেন, তাঁদের সম্পর্ক অম্লমধুর। কখনও তাঁরা নাকি হিংসা করেন একে অপরকে, কখনও আবার দাঁড়ান একে অপরের পাশে। তবে তাঁদের মধ্যে দ্বৈরথ থাকুক বা বন্ধুত্ব... কাজের প্রয়োজনেই প্রকাশ্যে একটি সুস্থ সুন্দর সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেন তাঁরা। আলিয়া ভট্ট (Alia Bhatt) ও দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। সামনেই মুক্তি পাচ্ছে আলিয়ার নতুন ছবি। আর তার আগে পর্দার 'রানি'-কে বিশেষ উপহার পাঠালেন রণবীর ঘরণী?

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করে নিয়েছেন আলিয়া। সেখানে দেখা যাচ্ছে, অভিনেত্রী নিজের হাতে ধরে রয়েছেন একটি প্রসাধনী সামগ্রী। ছবিতে দীপিকাকে ট্যাগ করে আলিয়া তাঁকে ধন্যবাদ জানিয়েছেন এই উপহারের জন্য। স্পষ্ট, তাঁকে এই উপহার পাঠিয়েছেন বলিউডের 'মস্তানি'। একটু নজর করলেই বোঝা যায়, এই সামগ্রী দীপিকার নিজের সংস্থা থেকেই তৈরি। 82°E নামে একটি প্রসাধনী সংস্থার মাথা দীপিকা। এই সংস্থার যাবতীয় বিজ্ঞাপন থেকে শুরু করে ব্যবসায়ীক দেখভাল, সবই করেন তিনি। আর এই সংস্থা থেকেই একটি জুঁই ফুলের সুগন্ধযুক্ত ফেস মিস্ট আলিয়াকে উপহার পাঠিয়েছেন দীপিকা। তাঁর সংস্থা, সদ্য খুব কমসংখ্যক এই ফেস মিস্ট তৈরি করেছেন। তার একটিই 'বিশেষ বন্ধু'-কে পাঠিয়েছেন দীপিকা। এটিকে ব্যবসায়ীক পদক্ষেপও বলা যেতে পারে। 

Alia Deepika: আলিয়াকে বিশেষ উপহার পাঠালেন দীপিকা, দুই নায়িকার মধ্যে সম্পর্ক কেমন?

সম্প্রতি একবার প্রশ্নের মুখে পড়েছিল দীপিকা ও আলিয়ার সম্পর্ক। সেই সময়টা ছিল কান ফিল্ম ফেস্টিভ্যালের সময় (Cannes Film Festival)। এই বছর কানের রেড কার্পেটে প্রথমবার ডাক পেয়েছিলেন আলিয়া, তবে ডাক পাননি বলিউডের মস্তানি। যেদিন আলিয়া রেড কার্পেটে এসেছিলেন, ঠিক সেইদিনই দীপিকা শেয়ার করে নিয়েছিলেন অস্কারের মঞ্চে তাঁর পুরনো ছবি। অনুরাগীরা অনেকেই ভেবেছিলেন, আলিয়ার ওপর থেকে নজর সরানোর জন্যই দীপিকা চর্চায় ফিরিয়ে আনতে চেয়েছিলেন অস্কারের মঞ্চে তাঁর সাফল্যকে। 

এখানেই শেষ নয়, সেইদিন দীপিকা নাকি ফলো করে ফেলেছিলেন আলিয়া ভট্ট বিরোধী একটি ট্যুইটার প্রোফাইলও। পরে বুঝতে পেরে তা ফের আনফলো করে দেন দীপিকা। সেই থেকেই শুরু হয়েছিল বিতর্ক। দুই নায়িকার মধ্যে সত্যিই কি সুন্দর সম্পর্ক রয়েছে? এ নিয়ে অবশ্য কখনও মুখ খোলেননি দুই নায়িকা। তবে আজ সোশ্যাল মিডিয়ায় আলিয়ার এই পোস্টই যেন জানিয়ে দিল, দুই নায়িকার মধ্যে সুন্দর, সুস্থই রয়েছে সম্পর্ক।

আরও পড়ুন: Ram Charan Daughter: রাম চরণ কন্যার জমকালো নামকরণ অনুষ্ঠান, 'মেগাপ্রিন্সেস' উপহার পেল এক কোটির সোনার দোলনা!

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Toxic-Yash: 'টক্সিক' মুক্তির আগেই বিপত্তি! যশকে দেখতে গিয়ে অনুষ্ঠানে বিশৃঙ্খলা, আহত ২ পড়ুয়া
'টক্সিক' মুক্তির আগেই বিপত্তি! যশকে দেখতে গিয়ে অনুষ্ঠানে বিশৃঙ্খলা, আহত ২ পড়ুয়া

ভিডিও

CM Suvendu Adhikari | Jadavpur-কাণ্ডে বিস্ফোরক মুখ্যমন্ত্রী! বললেন,
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ
Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget