এক্সপ্লোর

Alia Ranbir Wedding: আলিয়ার মেহেন্দি অনুষ্ঠানে কী গান বাজল?

কড়া নিরাপত্তা এবং ব্যাপক গোপনীয়তার মধ্যে অনুষ্ঠিত হচ্ছে রণবীর কপূর ও আলিয়া ভট্টের বিয়ে। জানা যাচ্ছে, আলিয়া ভট্টের মেহেন্দি অনুষ্ঠান ঘনিষ্ঠ ব্য়ক্তিদের উপস্থিতিতে হলেও জাঁকজমকের মধ্যেই হচ্ছে।

মুম্বই: জল্পনা অনেকদিন ধরেই চলছিল। শোনা যাচ্ছিল, শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসবেন রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্ট (Alia Bhatt)। অবশেষে শুভক্ষণ আসতে বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। তবে, বিয়ের অন্যান্য অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আজ অর্থাৎ বুঝবার ছিল আলিয়া ভট্টের মেহেন্দি অনুষ্ঠান। বলিউডের বেশ কিছু তারকা এবং দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে সম্পন্ন হয় মেহেন্দি অনুষ্ঠান।

কী গান বাজল আলিয়ার মেহেন্দি অনুষ্ঠানে-

কড়া নিরাপত্তা এবং ব্যাপক গোপনীয়তার মধ্যে অনুষ্ঠিত হচ্ছে রণবীর কপূর ও আলিয়া ভট্টের বিয়ে। বিয়েতে উপস্থিত অতিথিরা যাতে ছবি তুলতে না পারেন, ভিডিও করতে না পারেন, লাইভ স্ট্রিমিং করতে না পারেন, তার জন্য প্রত্যেকের মোবাইলের ক্যামেরায় অস্থায়ী স্টিকার লাগিয়ে দিচ্ছেন নিরাপত্তারক্ষীরা। তবে, বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, আলিয়া ভট্টের মেহেন্দি অনুষ্ঠান ঘনিষ্ঠ ব্য়ক্তিদের উপস্থিতিতে হলেও জাঁকজমকের মধ্যেই হচ্ছে। আগেই জানা গিয়েছিল পঞ্জাবী রীতি অনুযায়ী বিয়ে করতে চলেছেন রণবীর-আলিয়া। মেহেন্দি অনুষ্ঠানে থাকল পঞ্জাবী গানের ছোঁয়া। জানা গিয়েছে, এদিন আলিয়া ভট্টের মেহেন্দি অনুষ্ঠানে বেজেছে একাধিক হিট পঞ্জাবী গান। তবে তার সঙ্গে ছিল আলিয়ার ছবির গানও। 'রাজি' ছবির 'দিলবারো' গান বাজে অনুষ্ঠানে। ঘনিষ্ঠ সূত্রে খবর এমনটাই।

আরও পড়ুন - Ranbir-Alia Marriage: রণবীর-আলিয়ার বিয়েতে তারার মেলা, একে একে আসছেন অতিথিরা

প্রসঙ্গত, এদিন সংবাদমাধ্যমের সদস্যদের সঙ্গে কথা বলেন রণবীর কপূরের মা নীতু কপূর এবং বোন ঋধিমা কপূর সাহানি। এতদিন তাঁরা রণবীর-আলিয়ার বিয়ের প্রসঙ্গে মুখ না খুললে অথবা এড়িয়ে গেলেও আজ তাঁরা বিয়ের কথা স্বীকার করে নেন। বিয়ের দিন জানানোর পাশাপাশি আলিয়া ভট্টের সম্পর্কে প্রশংসায় পঞ্চমুখ তাঁরা। একগাল হাসি মুখে বলেন, 'আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার বাস্তুতে (রণবীর কপূরের বান্দ্রার বাড়ি) বিয়ে হবে।' হবু পুত্রবধূ আলিয়া ভট্টের কথা জিজ্ঞাসা করতেই প্রশংসায় ভরিয়ে দিলেন শাশুড়ি ও ননদ। নীতু কপূর ও ঋধিমা কপূর সাহানি বলেন, 'আলিয়া খুবই মিষ্টি আর সুন্দর একটা মেয়ে। ও সেরা।' প্রসঙ্গত, সামনেই প্রয়াত ঋষি কপূরের মৃত্যুবার্ষিকী। ৩০ এপ্রিল ক্যানসারের সঙ্গে যুদ্ধ করতে করতে প্রয়াত হন তিনি। আজ রণবীরের বাড়িতে ঋষি কপূরের উদ্দেশে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল।

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget