এক্সপ্লোর

Alia-Ranbir Wedding: বাঙালি মতে কলকাতায় রণবীর-আলিয়ার 'পুতুল বিয়ে', আসরে বাজল 'টাপা টিনি'

Alia-Ranbir Wedding: পাঞ্জাবি নয়, এ এক্কেবারে বাঙালি বিয়ের আয়োজন। লাল বেনারসিতে সেজেছেন আলিয়া ভট্ট, পাশে শেরওয়ানিতে রনবীর কপূর। মুম্বইতে নয়, খাস কলকাতায় বসেছিল তাঁর বিয়ের আসর। আর সেই বিয়েতে বাজল বীরভূমের বাংলা মেঠো গানের সুর!

কলকাতা: নাহ, পাঞ্জাবি নয়, এ এক্কেবারে বাঙালি বিয়ের আয়োজন। লাল বেনারসিতে সেজেছেন আলিয়া ভট্ট, পাশে শেরওয়ানিতে রনবীর কপূর। মুম্বইতে নয়, খাস কলকাতায় বসেছিল তাঁর বিয়ের আসর। আর সেই বিয়েতে বাজল বীরভূমের বাংলা মেঠো গানের সুর!

অবাক হচ্ছেন? মুম্বইতে যখন রণবীর আলিয়ার বিয়ের আসর সাজানো হচ্ছে, তখন খাস কলকাতায় বসেছিল রণবীর-আলিয়ার বিয়ের আসর। কলকাতার অনুরাগীরা তৈরি করেছিলেন রণবীর আর আলিয়ার পুতুল। সেখানে এক্কেবারে বাঙালি মতে বিয়ে সারা। তৈরি হল তত্ত্ব, ঘোড়ার গাড়িতে চেপে এল বর। আর এই বিয়ের আসরে উপস্থিত ছিল টিম 'বেলাশুরু'। সদ্য মুক্তি পাওয়া 'বেলাশুরু'-র নতুন গান 'ইনি বিনি টাপা টুনি'-র তালে তাল মেলালেন ইন্দ্রাণী দত্ত ও দেবলীনা কুমার। 

সোশ্যাল মিডিয়ায় সেই পুতুল বিয়ের ছবি শেয়ার করে নিয়েছেন দেবলীনা কুমারও। খুনসুটি করে তিনি লিখেছেন, 'শত্রুর মুখে ছাই দিয়ে তিনি রণবীর আলিয়ার বিয়েতে এসেছেন। বিয়ের আসর মাতল বাংলা গানে। বীরভূমের মেঠো সুরে মাতল বিয়ের আসর। 

আরও পড়ুন: ঝুলবারান্দা, ওয়াইন আর চাইনিজ... ঠোঁটে ঠোঁটে রেখে নবজীবনের সূচনা রণবীর-আলিয়ার

এই সুর যেন কানে লেখে থাকে। এক মুহূর্তে মুছে দিতে পারে সব মনখারাপ। গত শনিবার নন্দন চত্বরে মহা সমারোহে মুক্তি পেয়েছিল উইন্ডোজ প্রযোজিত, শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy) পরিচালিত 'বেলাশুরু'-র (Belashuru)  দ্বিতীয় গান 'ইনি বিনি টাপা টিনি'। খালি পায়ে নন্দন চত্বরেই সেই গানের তালে নেচেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), মনামী ঘোষ (Monami Ghosh), অপরাজিতা আঢ্য (Aparajita Adhya) ইন্দ্রাণী দত্তরা (Indrani Dutta)। আর ২৪ ঘণ্টার মধ্যেই সেই গান ইউটিউবে দেখে ফেললেন ২ লাখেরও বেশি মানুষ। ইউটিউবে ট্রেন্ডিং বীরভূমের মেঠো সুরের গান।

সদ্য প্রকাশ পাওয়া ভিডিওর চিত্রায়নেও মিশে রইল মজা। ভিডিওতে নাচের তালে ক্যামেরার সামনে যেমন ধরা দিলেন পরিচালক, তেমনই ধরা পড়ল গান রেকর্ডিংয়ের সময় সঙ্গীতশিল্পীদের স্টুডিওর মজার মুহূর্ত। গানের কথা ও সুরের দায়িত্বে রয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। কন্ঠের দায়িত্ব ইমন চক্রবর্তী (Iman Chakraborty), উপালি চট্টোপাধ্যায় (Upali Chatterjee), অন্যান্যা ভট্টাচার্যের কাঁধে। সঙ্গীতায়োজনে প্রবুদ্ধ চট্টোপাধ্যায় ও উপালি চট্টোপাধ্যায়। গোটা ভিডিওর কোনটা শ্যুটিংয়ের অংশ আর কোনটা ক্যামেরার বাইরের, অভিনেতা, অভিনেত্রীদের উচ্ছ্বাস দেখে আলাদা করা কঠিন।

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget