এক্সপ্লোর

Swara Bhaskar: স্বরা-ফাহাদের জন্য 'দাওয়াত'-এর ভাবনা আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে, মতবিরোধ ছাত্রদের মধ্যে

Swara Bhaskar Update: ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, অর্থাৎ গত বৃহস্পতিবার, নিজের বিয়ের কথা ঘোষণা করেন স্বরা। তিনি জানান যে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট মেনে চলতি বছরের ৬ জানুয়ারিই বিয়ে সেরেছেন তিনি ও ফাহাদ।

নয়াদিল্লি: গত ১৬ ফেব্রুয়ারি হঠাৎ ঘোষণা। সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে অভিনেত্রী ও বামপন্থী সমাজকর্মী স্বরা ভাস্কর (Swara Bhasker) জানান নিজের বিয়ের কথা। পাত্র সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদ (Fahad Ahmed)। এখন শোনা যাচ্ছে নবদম্পতির জন্য 'রিসেপশন পার্টি'র (Reception Party) আয়োজন করা হয়েছে আলিগড় মুসলিম ইউনিভার্সিটির (Aligarh Muslim University) ছাত্রদের তরফে। তবে সেই নিয়েও শুরু হয়েছে বিবাদ। 

স্বরা-ফাহাদের বিয়ের রিসেপশন AMU-তে?

আলিগড় মুসলিম ইউনিভার্সিটির প্রাক্তনী ফাহাদ আহমেদ। সূত্রের খবর, ফাহাদের জীবনের নতুন অধ্যায়ের শুরুটা উদযাপন করতে একটি রিসেপশন পার্টির আয়োজন করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের তরফে। 

AMU-র স্টুডেন্ট ইউনিয়নের প্রাক্তন প্রেসিডেন্ট ফজল হাসান জানিয়েছেন যে একটি 'দাওয়াত'-এর আয়োজন করা হয়েছে নবদম্পতির জন্য যেখানে আশা করা হচ্ছে ৫০ থেকে ১০০ জন মতো উপস্থিত থাকতে পারেন। তিনি বলেন, 'স্বরা ভাস্কর ও ফাহাদ আহমেদের জন্য AMU ক্যাম্পাসে আমরা একটা 'দাওয়াত' রিসেপশনের আয়োজন করেছি। ৫০-১০০ জন মতো আসতে পারে। এটা তাঁদের ব্যক্তিগত জীবন, আমরা সবচেয়ে কম যা করতে পারি তা হল ওঁদের আমাদের আশীর্বাদ দেওয়া। বিশ্ববিদ্যালয়ের দরজা কারও জন্য বন্ধ থাকবে না।' জানা যাচ্ছে 'ওয়ালিমা' বা 'রিসেপশন পার্টি'র আয়োজন করা হবে ক্যাম্পাসেই, যেখানে স্বরা ও ফাহাদকে তাঁদের বিয়ের উদযাপনের জন্য ডাকা হবে। 

 

তবে এই নিয়েও শুরু হয়েছে তরজা। ফজল হাসান বলেন যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সকলের সঙ্গে আলোচনা করেই। অনেকেই স্বরা ও ফাহাদের বিয়ের বিরুদ্ধে কারণ তাঁরা 'স্পেশাল ম্যারেজ অ্যাক্ট' মেনে বিয়ে সেরেছেন। হাসান বলেন, 'কিছু মানুষ প্রতিবাদ করছেন, সকলের আলাদা দৃষ্টিভঙ্গী থাকে। ওঁরা স্পেশাল ম্যারেজ অ্যাক্ট আইন মেনে বিয়ে করেছেন। এই ক্যাম্পাস সকলের জন্য। আমরা একসঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব যে আদৌ রিসেপশন হবে কি না।'

১৬ ফেব্রুয়ারি, ২০২৩, অর্থাৎ গত বৃহস্পতিবার, নিজের বিয়ের কথা ঘোষণা করেন স্বরা। তিনি জানান যে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট মেনে চলতি বছরের ৬ জানুয়ারিই বিয়ে সেরেছেন তিনি ও ফাহাদ। শেয়ার করেন একটি মিষ্টি ভিডিও। 

আরও পড়ুন: Nawazuddin Siddiqui Update: নওয়াজের বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ পরিচারিকার, কাঁদতে কাঁদতে ভিডিও পোস্ট

স্বরা এবং ফাহাদের বিয়ে উদযাপনকারী ভারতীয় মুসলমানদের একাংশকে নিন্দা জানিয়ে শিকাগো-ভিত্তিক ইসলামিক পণ্ডিত মুফতি ইয়াসির নাদিম আল ওয়াজিদি দাবি করেছেন যে ফাহাদ আহমেদের সঙ্গে স্বরা ভাস্করের বিয়ে 'ইসলামিকভাবে অবৈধ' কারণ স্বরা ইসলাম ধর্ম গ্রহণ করেননি। তাঁর মন্তব্য যাঁরা তাঁদের বিয়ে উদযাপন করছেন সকলেই 'লিবারিজম'-এর দ্বারা 'সংক্রমিত'। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget