এক্সপ্লোর

Alka Yagnik: শ্রবণশক্তি হারিয়েছেন অলকা ইয়াগনিক! পাশে দাঁড়ালেন সোনু-আলিশা-ইলা-রহমানরা

Alka Yagnik Hearing Loss: তাঁর কণ্ঠে মশগুল থাকেন আট থেকে আশি। গান গাওয়া, গান শোনা নিয়ে যাঁর জগত, সেই অলকা ইয়াগনিক আক্রান্ত এক বিরল রোগে। সম্পূর্ণভাবে হারিয়ে ফেলতে পারেন শোনার ক্ষমতা।

নয়াদিল্লি: মঙ্গলবার এক দুঃসংবাদ দিলেন দেশের তারকা গায়িকা অলকা ইয়াগনিক (Alka Yagnik)। জানালেন, তিনি এক বিরল স্নায়ুরোগে আক্রান্ত (Sensorineural hearing loss)। যা ধীরে ধীরে কেড়ে নিতে পারে তাঁর সম্পূর্ণ শ্রবণশক্তি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই খবর দেন তিনি, জানান যে নিজেকে একত্রিত করে, সাহস জুগিয়ে এই পোস্ট করতে বেশ বেগ পেতে হয়েছে তাঁকে। সঙ্গে সঙ্গে তাঁর কমেন্ট বক্স ভরে উঠেছে আরোগ্য কামনায়। অসংখ্য অনুরাগীর পাশাপাশি সহশিল্পীর পাশে দাঁড়িয়েছেন সোনু নিগম (Sonu Nigam), ইলা অরুণ, শঙ্কর মহাদেবন ও আরও একাধিক শিল্পী।

অসুস্থ অলকা, পাশে দাঁড়ালেন সোনু নিগম

একসঙ্গে অজস্র গানে কণ্ঠ দিয়েছেন অলকা ইয়াগনিক ও সোনু নিগম। নব্বইয়ের দশক থেকে ২০০০-এর সময়কালে, একগুচ্ছ গান গেয়েছেন তাঁরা। এদিন অলকার পোস্টে ভেঙে পড়েন সোনু। লেখেন, 'আমি বুঝতে পারছিলাম যে কিছু তো একটা গণ্ডগোল হচ্ছে... আমি ফিরেই তোমার সঙ্গে দেখা করব... ঈশ্বর দ্রুত তোমাকে সুস্থ করে তুলুন'। 

সাহায্যের হাত বাড়ালেন ইলা অরুণ

১৯৯৩ সালে মুক্তি পায় সুভাষ ঘাইয়ের ছবি 'খল নায়ক', যার অত্যন্ত জনপ্রিয় গান 'চোলি কে পিছে কেয়া হ্যায়'। গানে কণ্ঠ দিয়েছিলেন ইলা অরুণ ও অলকা ইয়াগনিক। এদিন সহশিল্পীর পোস্টে হৃদয় ভাঙে ইলা অরুণের। লেখেন, 'এই খবরটা পেয়ে খুব দুঃখ পেলাম। প্রিয় অলকা, তোমার ছবি দেখেছি ও রিঅ্যাক্ট করেছি, কিন্তু তারপর পুরোটা পড়লাম, এবং আমার হৃদয় ভেঙে গেল। কিন্তু সকলের আশীর্বাদে ও আধুনিকযুদের সেরা চিকিৎসকদের চেষ্টায় তুমি সেরে উঠবে এবং দ্রুত তোমার মিষ্টি আওয়াজ শুনতে পাব আমরা। সবসময় নিজের খেয়াল রেখো।'

অলকা ইয়াগনিকের পাশে শঙ্কর মহাদেবন, আলিশা চিনয়, পুনম ঢিলোঁ প্রমুখ

শঙ্কর মহাদেবন লেখেন, 'তোমার দ্রুত আরোগ্য কামনা করছি, অলকা জি! একেবারে সুস্থ হয়ে যাবে, এবং আবারও দাপিয়ে বেড়াবে! অনেক ভালবাসা ও শুভেচ্ছা।' ২০০১ সালের 'দিল চাহতা হ্যায়', ২০০৪ সালের 'লক্ষ্য', ২০০৬ সালের 'কভি অলবিদা না কহেনা'র মতো ছবিতে শঙ্কর মহাদেবন ও অলকা ইয়াগনিক একসঙ্গে কাজ করেছেন।

গায়িকা আলিশা চিনয় লেখেন, 'হে ভগবান... প্রিয় অলকা, তোমার দ্রুত আরোগ্য কামনা করি। অনেক ভালবাসা, প্রার্থনা ও আলিঙ্গন।' অভিনেত্রী পুনম ঢিলোঁও সুস্থতা কামনা করে লেখেন, 'অনেক ভালবাসা তোমার জন্য ও অনেক দুয়া ও প্রার্থনা। ভালবাসার ক্ষমতায় তুমি ধীরে ধীরে সেরে উঠবে এবং স্বাস্থ্যকর সুস্থ জীবন ফিরে পাবে দ্রুত। ভালবাসা।' দ্রুত আরোগ্য কামনা করে কমেন্ট করেছেন এ আর রহমান, হর্ষদীপ কউর, আকৃতি কক্কর প্রমুখ শিল্পীরাও। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Alka Yagnik (@therealalkayagnik)

আরও পড়ুন: Nawazuddin Siddiqui: ১৪ বছর বয়সেই ওয়ার্ল্ড সিনেমার একনিষ্ঠ দর্শক, অভিনয় জগতে আসার প্রস্তুতি নিচ্ছে নওয়াজ-কন্যা

অলকা ইয়াগনিকের পোস্ট

বিগত বেশ কিছুদিন ধরেই নিজেকে সমাজ থেকে আড়ালে রেখেছিলেন গায়িকা অলকা ইয়াগনিক। মঙ্গলবার সোশ্যাল মিডিয়া পোস্টে গায়িকা লেখেন, 'আমার সমস্ত অনুরাগী, বন্ধু ও শ্রোতাদের বলছি, কয়েক সপ্তাহ আগে বিমান থেকে বেরনোর সময় হঠাৎই অনুভব করি যে আমি কিছুই শুনতে পাচ্ছি না। এই ঘটনার বেশ কয়েক সপ্তাহ পরে আমার বন্ধু-অনুরাগীদেরকে সত্য জানাতে এসেছি। আমার কিছু কথা বলতে এসেছি। যে সমস্ত শুভাকাঙ্ক্ষীরা আমাকে প্রায়ই জিজ্ঞেস করছিলেন যে কেন আমি নিজেকে এখন আড়ালে রেখেছি, তাঁদের উত্তর দিতে এসেছি। আমার চিকিৎসকেরা পরীক্ষা করে জানতে পেরেছেন যে, এক বিরল স্নায়ুরোগে আক্রান্ত আমি যে কারণে আমার শ্রবণশক্তি নষ্ট হতে পারে। একটি ভাইরাল অ্যাটাকের কারণে এই ঘটনা ঘটেছে। আমি চেষ্টা করছি এর সঙ্গে মানিয়ে নিতে।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget