এক্সপ্লোর

Alka Yagnik : হুইলচেয়ারে অলকা ইয়াগনিক, শ্রবণ-সমস্যা থেকে এত বড় সঙ্কট? কোনও বড় সমস্যা ? এবার জানালেন শিল্পী নিজেই

হুইলচেয়ারে অলকা ইয়াগনিক! বিরল রোগে কতটা গুরুতর তাঁর শারীরিক অবস্থা? মুখ খুললেন শিল্পী

নয়াদিল্লি: রাষ্ট্রপতি ভবনে পদ্মভূষণ সম্মান গ্রহণের অনুষ্ঠানে কিংবদন্তি সঙ্গীতশিল্পী অলকা ইয়াগনিককে দেখে মন খারাপ সঙ্গীতপ্রেমীদের। ২ বছর শিল্পীর প্লে-ব্যাক শোনেনি কেউ। এমনকী জনপ্রিয় মিউজিক রিয়ালিটি শো-গুলিতেও তাঁকে দেখা যায়নি। আসলে গ্ল্যামারদুনিয়া, ফ্ল্যাশ বাল্বের ঝলকানি,সোশ্যাল মিডিয়া, এসব কিছু থেকে যেন নিজেকে আলোকবর্ষ সরিয়ে রেখেছিলেন অলকা। কিন্তু সেদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-র হাত থেকে পদ্মভূষণ সম্মানপ্রাপ্তির দিন শিল্পীকে  হুইলচেয়ারে দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর অনুরাগীরা

দীর্ঘদিন জনসমক্ষে না দেখা যাওয়ার পর এই উপস্থিতি তাঁর শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনা ছিলই। তারপর শিল্পীকে হুইল চেয়ারে দেখে আবারও তাঁর অসুস্থতা নিয়ে চর্চা শুরু হয় । কী হয়েছে অলকার ? শ্রবণশক্তির সমস্যা কি এতটাই প্রবল যে তাঁকে হুইলচেয়াপরের উপর ভরসা করতে হচ্ছে ?ভক্তমহলের যাবতীয় উৎকণ্ঠাপ্রকাশের পর সব প্রশ্নের উত্তর দিয়েছেন অলকা নিজেই। সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-র হাত থেকে পদ্মভূষণ সম্মান গ্রহণ করেন অলকা ইয়াগনিক। এরপর সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্টে তিনি জানান, গত দুই বছর ধরে তিনি ইচ্ছাকৃতভাবেই জনজীবন ও প্রচারের আলো থেকে দূরে রয়েছেন। তিনি লেখেন, "গত দু'বছর আমি জনসমক্ষে খুব কম এসেছি। আমার স্বাস্থ্য নিয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এই সময়ে আপনাদের ভালোবাসা, প্রার্থনা এবং সমর্থন আমাকে শক্তি দিয়েছে।"

বিরল শ্রবণ সমস্যায় আক্রান্ত

২০২৫ সালে অলকা ইয়াগনিক প্রথম জানান যে তিনি ভাইরাল সংক্রমণের কারণে হওয়া বিরল 'সেন্সোরিনিউরাল নার্ভ হিয়ারিং লস' (Sensorineural Hearing Loss)-এ আক্রান্ত হয়েছেন।  তিনি জানান, একটি বিমানযাত্রার পর হঠাৎ করেই তাঁর শ্রবণশক্তি প্রায় সম্পূর্ণভাবে হারিয়ে যায়। চিকিৎসকরা পরে জানান, ভাইরাল আক্রমণের জেরে এই বিরল সমস্যা দেখা দিয়েছে। এই রোগের কারণে গান গাওয়া এবং স্বাভাবিকভাবে কাজ করা তাঁর পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। সেই কারণেই তিনি দীর্ঘদিন ধরে মঞ্চ, অনুষ্ঠান এবং জনসমক্ষে উপস্থিতি এড়িয়ে চলেছেন।

কেন হুইলচেয়ারে?

পদ্মভূষণ অনুষ্ঠানে অলকা ইয়াগনিককে দেখে যথেষ্ট দুর্বল মনে হয়। তিনি   হুইলচেয়ারে বসে অনুষ্ঠানে আসেন। সেই দৃশ্য দেখে অনেকেই তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তবে সোশ্যাল মিডিয়ায় শিল্পী স্পষ্ট করেছেন, তিনি এখনও স্বাস্থ্যগত সমস্যার সঙ্গে লড়াই করছেন। যদিও তিনি তাঁর চলাফেরার সীমাবদ্ধতা নিয়ে আলাদা করে কোনও  ব্যাখ্যা দেননি। তবে জানিয়েছেন, দীর্ঘদিনের স্বাস্থ্য-সংক্রান্ত লড়াইয়ের কারণেই জনজীবন থেকে দূরে ছিলেন, আর সেদিন তিনি খুবই ক্লান্ত ছিলেন। তিনি লেখেন, ' আমি ধীরে ধীরে আমার স্বাভাবিক অবস্থায় ফিরে আসছি, এবং আমি আজ এখানে আসতে চেয়েছিলাম - শুধু নিজের জন্য নয়, বরং আপনাদের প্রত্যেকের জন্য, যারা এই যাত্রার অংশ ছিলেন। ' X পোস্টে তিনি লেখেন, ''অলকা ইয়াগনিক লিখেছেন, "আপনাদের ভালোবাসা, উদ্বেগ এবং অগণিত শুভকামনার জন্য ধন্যবাদ। অনুষ্ঠানের একটি ভিডিও ঘিরে যে উদ্বেগ তৈরি হয়েছে তা আমি দেখেছি এবং সবাইকে আশ্বস্ত করতে চাই যে আমি ভালো আছি এবং আমার আরোগ্যলাভের প্রক্রিয়া ইতিবাচকভাবে এগোচ্ছে। পদ্ম সংবর্ধনা অনুষ্ঠানে একটি দীর্ঘ ও স্মরণীয় দিন কাটানোর পর আমি কেবল ক্লান্ত ছিলাম এবং যাওয়ার সময় একটি হুইলচেয়ার চেয়েছিলাম।"

 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Advertisement

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget