এক্সপ্লোর

Allu Arjun Arrested: মামলা প্রত্যাহার করবেন, 'অল্লুর কোনও দোষ নেই' বলছেন নিহত মহিলার স্বামী

Allu Arjun News: নিহত মহিলার স্বামী যিনি অল্লু অর্জুনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন, তিনি জানিয়েছেন যে প্রয়োজনে মামলা প্রত্যাহার করে নেবেন এবং এই পদপিষ্ট হওয়ার ঘটনায় অল্লু অর্জুনের কোনো দোষ ছিল না।

হায়দরাবাদ: 'পুষ্পা ২' খ্যাত অভিনেতা অল্লু অর্জুনকে আজ শুক্রবার গ্রেফতার করেছে হায়দরাবাদ পুলিশ। চিক্কড়পল্লী থানায় তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল প্রথমে এবং সেখান থেকে আদালতে হাজির করা হয় তাঁকে। আদালতে সমস্ত বিচার বিবেচনার (Allu Arjun Arrested) পরে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে রাখার রায় ঘোষণা করা হয় অল্লু বিরুদ্ধে। আর এই আবহেই নিহত মহিলার স্বামী যিনি মূলত থানায় অল্লু অর্জুনের (Allu Arjun) বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন, তিনি জানিয়েছেন যে প্রয়োজনে মামলা প্রত্যাহার করে নেবেন এবং এই পদপিষ্ট হওয়ার ঘটনায় অল্লু অর্জুনের কোনো দোষ ছিল না। ৪ ডিসেম্বর ছবির প্রিমিয়ার চলার সময় সন্ধ্যা থিয়েটার হল এলাকায় অত্যধিক ভিড়ে রেবতী নামের এক ৩৫ বছর বয়সী মহিলা পদপিষ্ট হয়ে মারা যান, এই ঘটনা নিয়েই মামলা দায়ের হয় অভিনেতার বিরুদ্ধে।

নিহতর স্বামী কী জানিয়েছেন

শুক্রবার অল্লু অর্জুনের গ্রেফতারির ঘটনার পরে সংবাদমাধ্যমকে নিহত মহিলার স্বামী একটি বিবৃতিতে জানিয়েছেন, 'আমরা কেবল সেদিনে সন্ধ্যা থিয়েটারে গিয়েছিলাম, কারণ আমার ছেলে ছবিটা দেখতে চেয়েছিল। এতে অল্লু অর্জুনের কোনো দোষ নেই, যে তিনি সেদিন সেই প্রেক্ষাগৃহে এসেছিলেন। আমি আমার মামলা প্রত্যাহার করে নিতে রাজি আছি। পুলিশ আমাকে তাঁর গ্রেফতারির বিষয়ে কিছুই জানায়নি। আমি খবরে এই বিষয়ে জেনেছি এবং সেই সময় আমি হাসপাতালেই ছিলাম। এই পদপিষ্ট হওয়ার ঘটনায় অল্লু অর্জুনের আদপে কিছুই করার ছিল না'।

আরও পড়ুন: Allu Arjun Arrested: 'ক্রিকেট ম্যাচে ঘটলে বিরাট গ্রেফতার হতেন ?', অল্লু অর্জুনের গ্রেফতারে ক্ষুব্ধ অনুরাগীরা, ঝড় সমাজমাধ্যমে

আর এর মাধ্যমেই পুরো মামলাতেই একটা মোচড় আসে। মূলত সেই নিহত মহিলার স্বামী ভাস্করের অভিযোগের উপর ভিত্তি করে আজ শুক্রবার অভিনেতাকে গ্রেফতার করেছিল পুলিশ। আজ সকালে হায়দরাবাদের জুবিলি হিলসের বাড়িতে গিয়ে অল্লু অর্জুনকে আটক করে পুলিশ। থানায় নিয়ে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরে তাঁর মেডিকেল টেস্ট করানোর জন্য আদালতে পেশ করার আগে নিয়ে যাওয়া হয় ওসমানিয়া জেনারেল হাসপাতালে।

শুক্রবার গ্রেফতারির পরে অল্লু অর্জুনকে নামাপল্লি কোর্টে পেশ করা হয়। এবার এই ঘটনায় অভিনেতাকে ১৪ দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর রায় দেয় আদালত। এর আগে এই মর্মান্তিক ঘটনার পরেই মৃতা মহিলার পরিবারের জন্য ২৫ লক্ষ টাকার আর্থিক সহায়তার কথা জানিয়েছিলেন অল্লু অর্জুন। তারপর আজ তাঁকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: Allu Arjun: গ্রেফতারি পরে অল্লু অর্জুনকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের রায় শোনাল আদালত

সেরা শিরোনাম

Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget