এক্সপ্লোর

Allu Arjun Arrested: 'ক্রিকেট ম্যাচে ঘটলে বিরাট গ্রেফতার হতেন ?', অল্লু অর্জুনের গ্রেফতারে ক্ষুব্ধ অনুরাগীরা, ঝড় সমাজমাধ্যমে

Allu Arjun Arrest: একজন এক্স হ্যান্ডলে লিখেছেন যে, 'একইভাবে কোনো ক্রিকেট ম্যাচে যদি এই পদদলিত হয়ে মৃত্যুর ঘটনা ঘটত, তাহলে কি বিরাট কোহলিকে গ্রেফতার করত পুলিশ ?' অল্লুর গ্রেফতারে উত্তপ্ত সমাজমাধ্যম।

Allu Arjun: শুক্রবার জুবিলি হিলসের বাড়ি থেকে হায়দরাবাদের চিক্কড়পল্লী থানার পুলিশ গ্রেফতার করে দক্ষিণী অভিনেতা অল্লু অর্জুনকে। সম্প্রতি তাঁর অভিনীত 'পুষ্পা ২' (Pushpa 2) ছবি মুক্তি পেয়েছে এবং সেই ছবির প্রিমিয়ারে সন্ধ্যা থিয়েটারে অল্লুর উপস্থিতির খবরে অযাচিত জনসমাগমে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়। আর এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করেই অল্লু অর্জুনের (Allu Arjun) নামে অভিযোগ দায়ের হয়েছে থানায় এবং সেই অভিযোগের ভিত্তিতে আজ তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। জনপ্রিয় অভিনেতার গ্রেফতারির ঘটনায় স্বভাবতই ক্ষোভ (Allu Arjun Arrested) ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। অনুরাগীদের অনেকেই এই গ্রেফতারকে অনাবশ্যক, বে-আইনি এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। আবার বিআরএস দলের নেতা এবং বিধায়ক কেটি রামা রাও অল্লু অর্জুনের গ্রেফতারির ঘটনাকে 'শাসকের নিরাপত্তাহীনতা' বলেও দাবি করেছেন। সব মিলিয়ে অল্লু অর্জুনের গ্রেফতারিতে তোলপাড় নেট মাধ্যম।

কেউ কেউ সমাজমাধ্যমে লিখেছেন যে, যেখানে অভিনেতা নিজেই উপস্থিত ছিলেন না, সেখানে তাঁকে গ্রেফতার করা অর্থহীন। আবার একজন নেটিজেন এক্স হ্যান্ডলে লিখেছেন যে, 'একইভাবে কোনো ক্রিকেট ম্যাচে যদি এই পদদলিত হয়ে মৃত্যুর ঘটনা ঘটত, তাহলে কি বিরাট কোহলিকে গ্রেফতার করত পুলিশ ?' কেউ কেউ আবার এই ঘটনাকে সম্পূর্ণভাবে রাজনৈতিক মহলের কাজ বলে মনে করছেন। অন্য একজন লিখছেন, 'এই গ্রেফতারির ঘটনায় এবার পুষ্পা ২ ২ হাজার কোটির ক্লাবে পৌঁছে যাবে'।

অল্লু অর্জুনের গ্রেফতারির ঘটনাকে রাজনৈতিক পরিকল্পনা বলে মনে করছেন বিআরএস দলের নেতা এবং বিধায়ক কেটি রামা রাও। তিনি নিজের এক্স হ্যান্ডলে লেখেন, 'অল্লু অর্জুনের মত একজন পুরস্কারপ্রাপ্ত অভিনেতার গ্রেফতার আসলে শাসকের নিরাপত্তাহীনতা ছাড়া আর কিছু নয়। তাঁকে অন্য সাধারণ অপরাধীর পর্যায়ে ফেলার জন্য মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডিকেই আগে গ্রেফতার করা উচিত'।

গ্রেফতারির সময় অল্লুর বাড়িতেই উপস্থিত হয়েছিলেন হায়দরাবাদ পুলিশ। আর সেই সময় একটি ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে যে অল্লু পুলিশকে অনুরোধ করছেন যাতে তাঁকে অন্তত প্রাতরাশ করতে দেওয়া হয়, তাঁর হাতে কফির কাপও লক্ষ্য করা গিয়েছে। এই প্রাঙ্গণেই উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী এবং বাবাও।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Allu Arjun Arrested: গ্রেফতার অল্লু অর্জুন, পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যুর অভিযোগে আটক অভিনেতা

সেরা শিরোনাম

Bollywood News: আসছে দ্বিতীয় সন্তান, সুখবর দিল তারকা দম্পতি, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তার ঢেউ
আসছে দ্বিতীয় সন্তান, সুখবর দিল তারকা দম্পতি, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তার ঢেউ
Big Boss: প্রবল জ্বর, বিগ বসের বাড়ি থেকে অসময়েই বেরিয়ে যেতে হচ্ছে এই প্রতিযোগীকে?
প্রবল জ্বর, বিগ বসের বাড়ি থেকে অসময়েই বেরিয়ে যেতে হচ্ছে এই প্রতিযোগীকে?
Tota Roy Choudhury: শুধুমাত্র টাকার জন্য সিনেমা করে দর্শকদের বিরক্তির পাত্র হব না: টোটা রায়চৌধুরী
শুধুমাত্র টাকার জন্য সিনেমা করে দর্শকদের বিরক্তির পাত্র হব না: টোটা রায়চৌধুরী
Bis Boss Bangla: 'নন্দিনী ভীষণ নোংরাভাবে.. রাজবীরও জেতার জন্য...', বিগ বসের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন সোহিনী পাল
'নন্দিনী ভীষণ নোংরাভাবে.. রাজবীরও জেতার জন্য...', বিগ বসের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন সোহিনী পাল

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget