এক্সপ্লোর

Allu Arjun on Kerala: ভূমিধসে বিধ্বস্ত কেরল, ২৫ লাখ টাকা দিয়ে সাহায্যের হাত বাড়াচ্ছেন অল্লু অর্জুন

Allu Arjun on Kerala: সোশ্যাল মিডিয়ায় আজ একটি পোস্ট করেছেন অল্লু অর্জুন। সেখানে তিনি লিখেছেন, 'ভূমিধসে কেরলের যে পরিস্থিতি হয়েছে, তার জন্য আমি শোকাহত"

কলকাতা: মৃত্যুপুরী ওয়েনাড। কেরলের ওয়েনাডে ভূমিধসে মৃতের সংখ্যা প্রায় ৪০০ ছুঁইছুঁই। এখনও নিখোঁজ ২০০-রও বেশি মানুষ। গ্রামের পর গ্রাম ধসে যাচ্ছে। চারিদিকে শুধুই ক্ষতের চিহ্ন। সেই আবহে সেনা থেকে বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়েছে। একের পর এক উদ্ধার হচ্ছে মৃতদেহ। আর এই পরিস্থিতিতেই দুর্গতদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন অল্লু অর্জুন (Allu Arjun)।

সোশ্যাল মিডিয়ায় আজ একটি পোস্ট করেছেন অল্লু অর্জুন। সেখানে তিনি লিখেছেন, 'ভূমিধসে কেরলের যে পরিস্থিতি হয়েছে, তার জন্য আমি শোকাহত। কেরালা আমায় এত ভালবাসা দিয়েছে। আমি কেরালার সিএম রিলিফ ফান্ডে ২৫ লাখ টাকা দিতে চাই। আশা করি এতে উদ্ধারকার্যে কিছু সাহায্য় হবে। কেরলের জন্য প্রার্থনা করছি। ঈশ্বর ওদের আরও শক্তি দিক।' সোশ্যাল মিডিয়ায় অল্লু অর্জুনের এই সাহায্যকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। অভিনেতার অনুরাগীরা তাঁকে নিয়ে গর্ববোধ করছেন, সেটাই লিখেছেন সোশ্যাল মিডিয়ার কমেন্টবক্সে।

ধস নামার পর ৫ দিন কেটে গিয়েছে। বৃষ্টি কমলেও এখনও ওয়েনাডের মৃত্যুপুরীতে চলছে উদ্ধারকাজ। চুরালমালা ও মুন্ডাক্কাই গ্রামে জোরকদমে চলছে তল্লাশি। কাদামাটি সরালেই বিভিন্ন জায়গায় থেকে মিলছে দেহ এবং দেহাংশ। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৮। এখনও বহু মানুষ নিখোঁজ। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত ওয়েনাডের পাশে দাঁড়াতে আজ সেখানে যাচ্ছেন তৃণমূলের দুই রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব ও সাকেত গোখলে।

অন্যদিকে, অল্লু অর্জুনের কাজের ক্ষেত্রে, মুক্তির অপেক্ষায় তাঁর নতুন ছবি 'পুষ্পা ২'। শোনা যাচ্ছে, অনির্দিষ্টকালের জন্য এই ছবির মুক্তি পিছিয়ে গিয়েছে। IANS সূত্রে খবর, পরিচালক সুকুমার এখন সিনেমার কিছু দৃশ্যের পুনরায় শ্যুটিং করতে চাইছেন যাতে ভিএফএক্সের গুণমান আরও উন্নত হয়। দর্শকের দৃশ্যসুখ বাড়াতে, তাঁদের অভিজ্ঞতাকে চিরস্মরণীয় করে রাখার উদ্দেশ্যেই এই ভাবনা বলে দাবি সূত্রের। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Allu Arjun (@alluarjunonline)

 

আরও পড়ুন: Birendra Krishna Bhadra: যাঁর কণ্ঠে 'মহালয়া' বাঙালির হৃদয়ে, সেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে ঢুকতে দেওয়া হয়নি আকাশবাণীতে! লিখছেন শুভাশিস

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget