এক্সপ্লোর

Tollywood Film Update: ২১ বছর পরে, ২১ তারিখ বড়পর্দায় ফিরছেন রাখী গুলজার, 'বস' হয়ে...

Rakhi Gulzar: রাখী গুলজারের সঙ্গে কাজ করে উচ্ছ্বসিত পরিচালক নন্দিতা রায়ও। বলছেন, 'রাখীদির সঙ্গে কাজ আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতোই'

কলকাতা: 'উইন্ডোজ়' (Windows) প্রযোজনা সংস্থার তরফ থেকে এর এক নতুন উপহারের ঘোষণা। 'দাবাড়ু'-র (Dabaru) পরে, প্রকাশ্যে এল রাখী গুলজ়ার (Rakhi Gulzar)-এর নতুন ছবি মুক্তির দিন। ২১ জুন, ২১ বছর পরে বড়পর্দায় ফিরছেন রাখী গুলজ়ার। পরিচালনা ও প্রযোজনায় নন্দিতা রায় (Nandita Roy) ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee)। ছবির নাম 'আমার বস' (Amar Boss)। 

২১ বছর পরে বাংলার ছবির হাত ধরে পর্দায় ফিরছেন রাখী গুলজার। এই ছবিটি নিয়ে পরিচালক ও ছবির গুরুত্বপূর্ণ অভিনেতা শিবপ্রসাদ বলছেন, 'আমি আর নন্দিতাদি সবসময়েই গরমে দর্শকদের জন্য নতুন ছবি নিয়ে আসি। এই বছর লোকসভা নির্বাচন রয়েছে। কিন্তু আমরা শ্যুটিং শেষ করেছি ছবিটার। প্রথামাফিক, গরমেই মুক্তি পাবে ছবিটি। ২১ জুন আসছে আমাদের নতুন ছবি। এই কাজটা আমাদের স্বপ্নের। আশা করি মানুষ আমাদের ভালবাসায় ভরিয়ে দেবেন। বেলাশেষে, প্রাক্তন, পোস্ত, কন্ঠ আর বেলাশুরু-র পরে, 'আমার বস'-এর পালা। 

রাখী গুলজারের সঙ্গে কাজ করে উচ্ছ্বসিত পরিচালক নন্দিতা রায়ও। বলছেন, 'রাখীদির সঙ্গে কাজ আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতোই। ওর জীবনীশক্তি, মেধা সবসময় আমায় অনুপ্রেরণা দেয়। আমার বস -এ ওঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভোলা যাবে না কখনও। জীবনে একবার যে ওঁকে পরিচালনা করার সুযোগ পেয়েছি, এটাই অনেক।' বাড়ি আর কাজের জায়গার মধ্যে যে অদ্ভুত সম্পর্ক, তা যে কখনও সুন্দরও রাখা যায়, মানিয়ে চলা যায় সবদিকই সেই গল্পই তুলে ধরবে এই ছবি।

এই ছবিতে প্রথমবার জুটি হিসেবে দেখা যাবে সৌরসেনী মৈত্র (Souraseni Maitra) ও গৌরব চট্টোপাধ্যায় (Gaurav Chatterjee)। এছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Shrabanti Chatterjee)-কে। শিবপ্রসাদ মুখোপাধ্যায়কেও দেখা যাবে এই ছবিতে অভিনয় করতে। তাঁরই স্ত্রীর ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তীকে। এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে শ্রুতি দাস (Shruti Das) ও ঐশ্বর্য্য সেন (Aishwariya Sen)-কে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Windows Production (@windowsproduction)

আরও পড়ুন: Ankush on Mirza Earning: 'মির্জা'-র আয় নিয়ে খোলাখুলি জবাব অঙ্কুশের, আদৌ লাভের মুখ দেখলেন নাকি শুধুই ক্ষতি?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget