এক্সপ্লোর

Ambani Wedding: 'যদি আম্বানির বিয়েবাড়িতে একটা বোমা...', ইঙ্গিতপূর্ণ পোস্ট হতেই বাড়াল নিরাপত্তা, চলছে তদন্ত

Ambani Wedding Security: পোস্টটি ভুয়ো বলে মনে করা হলেও উচ্চপদস্থ এক পুলিশ অফিসারের কথায়, কর্তৃপক্ষের তরফে কোনও ঝুঁকি নেওয়া হয়নি। কী লেখা হয় সেই পোস্টে?

মুম্বই: নিরাপত্তা বাড়ানো হল বিলাসবহুল 'জিও ওয়ার্ল্ড সেন্টার' (Jio World Centre), যেখানে ধনকুবের মুকেশ আম্বানির (Mukesh Ambani) ছেলে অনন্ত আম্বানি (Anant Ambani) ও রাধিকা মার্চেন্টের (Radhika Merchant) বিয়ের সমস্ত অনুষ্ঠান সম্পন্ন হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় একটি সন্দেহজনক পোস্ট শেয়ার হওয়ার পর ছড়ায় বোমাতঙ্ক। এরপরই তড়িঘড়ি বাড়ানো হয় নিরাপত্তা। মুম্বই পুলিশের দ্বারা এই হাই-প্রোফাইল ইভেন্টকে 'বাড়তি নিরাপত্তা' (Extra Security) দেওয়া হয়েছে, যদিও প্রথমে নিরাপত্তার নিখুঁত ব্যবস্থাই ছিল। (Bomb Scare)

সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট, বাড়ল আম্বানিদের বিয়েবাড়ির নিরাপত্তা

@FFSFIR নামক একটি প্রোফাইল থেকে একটি পোস্ট করা হয় যা দেখে মনে হয়েছে যে আম্বানিদের অনুষ্ঠানে কোনও সমস্যা বা বিরুপ পরিস্থিতির সৃষ্টি করতে পারে। সেই এক্স পোস্টে লেখা হয়, 'একটা নির্লজ্জের মতো চিন্তা আমার মাথায় এল যে যদি আম্বানির বিয়েবাড়িতে একটা বোমা ঢুকে যায়, পৃথিবীর অর্ধেক ওলটপালট হয়ে যাবে। একটা পিন কোডে কয়েক ট্রিলিয়ন ডলার।'

এই পোস্টটি ভুয়ো বলে মনে করা হলেও উচ্চপদস্থ এক পুলিশ অফিসারের কথায়, কর্তৃপক্ষের তরফে কোনও ঝুঁকি নেওয়া হয়নি। এক নেটিজেন এই বিষয়ে চিন্তাপ্রকাশ করার পরই বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের বিয়ের আসর, শনিবার, ১৩ জুলাই, প্রচুর পরিমাণ পুলিশের আঁটোসাটো নিরাপত্তার ঘেরাটোপেই ছিল। সোশ্যাল মিডিয়া পোস্ট মনিটর করে পুলিশের যে দল, তাঁরা গোটা ঘটনার তদন্ত করবেন। হিন্দুস্তান টাইমসকে এক পুলিশ অফিসার বলেন, 'পোস্টটি একটি প্রতারণা হিসাবে গ্রহণ করা হয়েছে তবে পুলিশ দল, যাঁরা সোশ্যাল মিডিয়া পোস্টগুলি দেখেন, অবশ্যই এটি খতিয়ে দেখবেন।'

আরও পড়ুন: Anant-Radhika Reception: অনন্ত-রাধিকার রিসেপশনে বাঙালি অভিনেত্রী রুক্মিণী মৈত্র, সোনালী পোশাকে কাড়লেন নজর

যদিও পুলিশে কোনও অভিযোগ দায়ের করা হয়নি, কিন্তু কে এই পোস্ট করেছেন, এবং কেন করেছেন সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ ও তদন্ত এখনও চলছে। ১২ জুলাই গাঁটছড়া বাঁধেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। শাহরুখ খান, সলমন খান, প্রিয়ঙ্কা চোপড়া, নিক জোনাস, জন সিনা, কিম কার্দাশিয়ান, আলিয়া ভট্ট, রণবীর কপূর থেকে শুরু করে একাধিক রাজনীতিক উপস্থিত ছিলেন বিয়েবাড়িতে। এরপরের দিন আয়োজন করা হয়েছে 'শুভ আশীর্বাদ'। সেদিন নবদম্পতিকে আশীর্বাদ করতে পৌঁছন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget