এক্সপ্লোর

ধর্ষণ হয়ে যেতে পারত, হয়তো মরেও যেতাম! বিহারে এলজেপি প্রার্থীর হয়ে প্রচারে ‘ভয়াবহ’ অভিজ্ঞতা আমিশা পটেলের

আমিশার অভিযোগের নিশানায় লোকজনশক্তি পার্টির (এলজেপি) প্রার্থী ডঃ প্রকাশ চন্দ্র। তিনি প্রকাশের অতিথি হিসাবে তাঁর হয়ে প্রচারে গিয়েছিলেন বলে জানিয়েছেন আমিশা।

মুম্বই: বিহার বিধানসভা ভোটে এলজেপি প্রার্থীর হয়ে প্রচারে এসে তিক্ত অভিজ্ঞতা হয়েছে আমিশা পটেলের। বলিউড অভিনেত্রীর দাবি তেমনই। মুম্বই ফিরে ‘গদর’ ছবির নায়িকা বলেছেন, ধর্ষণ হয়ে যেতে পারত, হয়তো মরেও যেতাম! স্রেফ নিজেকে বাঁচাতে মুখ বুজে সব হজম করেছেন বলে জানিয়েছেন তিনি। আমিশার অভিযোগের নিশানায় লোকজনশক্তি পার্টির (এলজেপি) প্রার্থী ডঃ প্রকাশ চন্দ্র। তিনি প্রকাশের অতিথি হিসাবে তাঁর হয়ে প্রচারে গিয়েছিলেন বলে জানিয়েছেন আমিশা। সোস্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ক্লিপের ব্যাপারে সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে আমিশা জানিয়েছেন, পুরো পর্বটা দুঃস্বপ্নের মতো। তাঁকে উদ্ধৃত করে বলা হয়েছে, আমার নিজের ও আমার সঙ্গী টিমের লোকজনের প্রাণ নিয়ে এতটাই আতঙ্কে ছিলাম যে, নিরাপদে মুম্বই পৌঁছনো পর্যন্ত চুপচাপ মুখ বুজে সব করে যাওয়া ছাড়া উপায় ছিল না। প্রকাশ তাঁকে ভয় দেখিয়েছেন, ব্ল্যাকমেল করেছেন, তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ আমিশার। তিনি বলেছেন, গতকাল সন্ধ্যায় মুম্বই ফেরার পরও উনি আমায় ফোন করে ভয় দেখিয়েছেন, মেসেজ পাঠিয়েছেন। ওনার হয়ে প্রচারে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা খোলাখুলি বলে দেওয়ায় আমাকে চাপ দেন, বলেন, আমি যেন ওনার সম্পর্কে ভাল কথা বলি। প্রকাশ তাঁর সন্ধ্যার ফ্লাইট মিস করিয়ে দিয়েছেন বলেও অভিযোগ করেন আমিশা। বলেন, উনি আমায় গ্রামে আটকে দিয়ে ভয় দেখিয়ে বলেন, ওনার কথামতো না চললে ওখানে ছেড়ে দিয়ে চলে যাবেন! আমিশা আরও বলেছেন, মুম্বই ফেরার পর সত্যিটা জনসমক্ষে আনতেই হোত আমায়। আমি ধর্ষিত, এমনকী খুনও হয়ে যেতাম হয়তো। সর্বক্ষণ ওনার লোকজন আমার গাড়ি ঘিরে থাকত, ওনার কথামতো না চললে ওরা গাড়ি এগতে দিত না। উনি আমায় ফাঁদে ফেলেছিলেন। আমার জীবন বিপন্ন করে তুলেছিলেন। এটাই ওনার কাজের ধারা।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ranveer Singh: ভাইরাল রণবীর সিংহের ধূমপানের দৃশ্য, ভাবাবেগে আঘাতের অভিযোগ! বিবৃতি দিলেন 'ধুরন্ধর' পরিচালক
ভাইরাল রণবীর সিংহের ধূমপানের দৃশ্য, ভাবাবেগে আঘাতের অভিযোগ! বিবৃতি দিলেন 'ধুরন্ধর' পরিচালক
Operation Sindoor: 'অপারেশন সিঁদুর'-এর ঘটনা নিয়ে বিবেক অগ্নিহোত্রীর নতুন সিনেমা, অভিনয়ে কে কে?
'অপারেশন সিঁদুর'-এর ঘটনা নিয়ে বিবেক অগ্নিহোত্রীর নতুন সিনেমা, অভিনয়ে কে কে?
Rajpal Yadav: 'মনে হচ্ছিল ডুবে যাচ্ছি...', জেলে নিজের মানসিক অবস্থা নিয়ে অকপট রাজপাল যাদব
'মনে হচ্ছিল ডুবে যাচ্ছি...', জেলে নিজের মানসিক অবস্থা নিয়ে অকপট রাজপাল যাদব
Zubeen Garg Death: একসঙ্গে পান করেছিলেন ৩ রকমের মদ, পরতে চাননি লাইফ জ্যাকেট! জলে নামার আগে কী কী ঘটিয়েছিলেন জুবিন?
একসঙ্গে পান করেছিলেন ৩ রকমের মদ, পরতে চাননি লাইফ জ্যাকেট! জলে নামার আগে কী কী ঘটিয়েছিলেন জুবিন?

ভিডিও

West Bengal Assembly Election | বেজে গিয়েছে ভোটের বাদ্যি, আমজনতার মনের কথা শুনে গান ধরলেন উপল-রণজয়
Jukti Takko (পর্ব ২) |
Jukti Takko (পর্ব ১) | দু'দফায় ভোট, সেই হিংসার শঙ্কা। ভবানীপুরে মহারণ, বেজে গেল ডঙ্কা!
Kolkata News: 'পুরস্কার’ পেলেন আনন্দমেলার সম্পাদক সায়ম বন্দ্যোপাধ্যায় এবং চিকিৎসক অভিজিৎ তরফদার
IPL 2026 Exclusive।ছক্কার ঝড় তুলে ৩ কোটি টাকায় আইপিএলে, প্রতিপক্ষকে ঘায়েল করতে KKR-এর নতুন চমক

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump : ট্রাম্পকে সুপ্রিম লিডার চাইছে ইরান ! হাতেপায়ে ধরছে, গোপনে হচ্ছে ডিল ?
ট্রাম্পকে সুপ্রিম লিডার চাইছে ইরান ! হাতেপায়ে ধরছে, গোপনে হচ্ছে ডিল ?
Gold Price Today: এরপর ছুঁতে পারবেন না সোনা ! আজও পাচ্ছেন অনেক কমে, রাজ্যে কত যাচ্ছে রেট ?
এরপর ছুঁতে পারবেন না সোনা ! আজও পাচ্ছেন অনেক কমে, রাজ্যে কত যাচ্ছে রেট ?
Hormuz Opens For India :  ভারতের জন্য হরমুজ খুলে দিল ইরান, দাম কমবে রান্নার গ্যাস, পেট্রোল-ডিজেলের ?
ভারতের জন্য হরমুজ খুলে দিল ইরান, দাম কমবে রান্নার গ্যাস, পেট্রোল-ডিজেলের ?
Iran Israel War : হিজবুল্লাহ-হামাসকে সমর্থন করা যাবে না, ইরান-ইজরায়েল যুদ্ধ থামাতে ১৫ শর্ত দিলেন ট্রাম্প
হিজবুল্লাহ-হামাসকে সমর্থন করা যাবে না, ইরান-ইজরায়েল যুদ্ধ থামাতে ১৫ শর্ত দিলেন ট্রাম্প
EPFO 3.0 : ব্যাঙ্ক অ্য়াকাউন্টের মতো কাজ করবে প্রভিডেন্ট ফান্ড, পাবেন ATM, UPI-এর সুবিধা, কবে চালু ?
ব্যাঙ্ক অ্য়াকাউন্টের মতো কাজ করবে প্রভিডেন্ট ফান্ড, পাবেন ATM, UPI-এর সুবিধা, কবে চালু ?
Indian Railways: ট্রেনের টিকিট বাতিল করলে ৫০ শতাংশ কেটে নেবে রেল, এই তারিখ থেকে নতুন নিয়ম
ট্রেনের টিকিট বাতিল করলে ৫০ শতাংশ কেটে নেবে রেল, এই তারিখ থেকে নতুন নিয়ম
Pipeline Gas Connection : পাইপের গ্য়াস না নিলে আর পাবেন না LPG, নির্দিষ্ট সময় বেঁধে দিল সরকার
পাইপের গ্য়াস না নিলে আর পাবেন না LPG, নির্দিষ্ট সময় বেঁধে দিল সরকার
Congress News: পার্টি অফিস খালি করতে বলা হল কংগ্রেসকে, যুব কংগ্রেসের দলীয় কার্যালয়ও ছাড়তে নির্দেশ
পার্টি অফিস খালি করতে বলা হল কংগ্রেসকে, যুব কংগ্রেসের দলীয় কার্যালয়ও ছাড়তে নির্দেশ
Embed widget