এক্সপ্লোর

Ameesha Patel-Salman Khan: আমিশার কাছে এল সলমন খানকে বিয়ে করার প্রস্তাব? কী বললেন নায়িকা?

Salman Khan Marriage: আমিশা পটেল আর সলমন খান কেউই এখনও পর্যপ্ত বিবাহ করেননি। সলমন যদিও আমিশার থেকে অনেকটাই বড়

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • সলমনের ৬০তম জন্মদিনে পানভেলের ফার্মহাউজে ছিল তারকাদের মেলা।
  • অভিনেত্রী আমিশা প্যাটেল সলমনের বিয়ে নিয়ে অনুরাগীদের জল্পনা উড়িয়ে দেন।
  • সলমন তাঁর ফিটনেস ও বয়স নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে কথা বলেন।
  • জন্মদিনে 'ব্যাটল অফ গলওয়ান'-এর টিজার প্রকাশ্যে আসে।

কলকাতা: সদ্য জন্মদিন গিয়েছে অভিনেতা সলমন খানের (Salman Khan)। ৬০ বছরে পা দিয়েছেন অভিনেতা। তাঁর জন্মদিন উপলক্ষ্যে পানভেলের ফার্মহাউজে বিশাল পার্টির আয়োজন করা হয়েছিল। রুপোলি পর্দা থেকে শুরু করে ২২ গজ, সলমন খানের বিভিন্ন বন্ধুরা এসে যোগ দিয়েছেন জন্মদিনের উদযাপনে। এখানেই শেষ নয়, পাপারাৎজিদের সামনে একে কেক ও কাটেন সলমন খান। সব মিলিয়ে, একেবারে জমজমাট সলমন খানের জন্মদিন। তবে এই সবের মধ্যে একটা বিষয় অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে যে, সলমন খান কি অবিবাহিতই রয়ে যাবেন?

এই বিষয় নিয়ে সদ্যই মুখ খুলেছেন, অভিনেত্রী আমিশা পটেল (Ameesha Patel)। তিনি ও অবিবাহিত। সদ্য, সলমন খানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিলেন আমিশা পটেল। সম্প্রতি ANI -কে দেওয়া সাক্ষাৎকারে আমিশা পটেলকে প্রশ্ন করা হয় যে, সলমন আর আমিশার জুটি অনুরাগীদের ভীষণ প্রিয়। অনেকেই তাঁদের বাস্তব জীবনেও জুটি হিসেবে দেখতে চেয়েছিলেন। এই পরিস্থিতিতে আমিশা কী বলতে চান? উত্তর শুনে আমিশা বলেন, 'সলমন খুবই যোগ্য পাত্র, তাতে সন্দেহ নেই। গত কয়েক বছর ধরেই আমি দেখছি, অনেকেই আমাদের পরামর্শ দিচ্ছেন বিয়ে করে নিতে। আমাদের সন্তানেরা নাকি ভীষণ সুন্দর হবে। আমি গোটা বিষয়টা দেখি আর হাসি।' সাক্ষাৎকারে আমিশা পটেল সলমনকে শুভেচ্ছা জানিয়েছেন ও দীর্ঘ জীবন কামনা করেছেন। পাশাপাশি জানিয়েছেন যে, সুস্বাস্থ্যের অধিকারী হোন সলমন আর অনুরাগীদের আরও আরও অনেক ব্লকবাস্টার ছবি উপহার দিক।'

আমিশা পটেল আর সলমন খান কেউই এখনও পর্যপ্ত বিবাহ করেননি। সলমন যদিও আমিশার থেকে অনেকটাই বড়। আমিশার বয়স ৫০ আর সলমন খানের বয়স ৬০। ২০০২ সালে একসঙ্গে কাজ করেছিলেন সলমন আর আমিশা। সেই সময় থেকেই তাঁদের জুটি দর্শকদের ভীষণ পছন্দ। সদ্যই জিম থেকে ২টি ছবি পোস্ট করে নিয়েছিলেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, জিমের পোশাকে রয়েছেন তিনি। ছবিটি শরীরচর্চা করার সময় তোলা। ২টি ছবি শেয়ার করে সলমন লিখেছেন, 'আমায় যদি এরকমই দেখতে লাগত, যখন আমার ৬০ বছর বয়স হত..' অভিনেতা কি সত্যিই বয়স বাড়া নিয়ে চিন্তিত? সোশ্যাল মিডিয়ায় অনুরাগীরা অবশ্য তাঁর এই ছবিকে ভীষণ ভালবেসেছেন। অনেকেই বলেছেন, বয়স তাঁর কাছে সংখ্যামাত্র। তাঁকে এমনই দেখতে লাগবে বয়স হলেও।

অন্যদিকে, জন্মদিনে প্রকাশ্যে এসেছে ‘ব্যাটল অফ গলওয়ান’-এর টিজার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
Govinda-Sunita: বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
Rathijit Bhattacharjee: হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?
হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget