এক্সপ্লোর

Bigg Boss 16 Grand Finale: 'বিগ বস ১৬' গ্র্যান্ড ফিনালে কবে?

Bigg Boss 16: অবশেষে গ্র্যান্ড ফিনালের দিন এগিয়ে এসেছে। গত সম্প্রচারিত এপিসোডেই গ্র্যান্ড ফিনালের দিন জানিয়ে দিলেন কর্ণ জোহর।

মুম্বই: অবশেষে শেষ হতে চলেছে 'বিগ বস ১৬' (Bigg Boss 16)। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল জনপ্রিয় রিয়েলিটি শোয়ের চলতি সিজন। ১৮ সপ্তাহ ধরে চলছে এই শো। শেষ সম্প্রচারিত এপিসোড পর্যন্ত দেখা গিয়েছে, ৭জন প্রতিযোগী রয়েছেন 'বিগ বস'-এর ঘরে এখনও পর্যন্ত। প্রিয়ঙ্কা চাহার চৌধুরী, নিমরিত কৌর আলুওয়ালিয়া, সুম্বুল টাকির খান, শালিন ভানোত, অর্চনা গৌতম, শিব ঠাকরে এবং এমসি স্ট্যান রয়েছেন ঘরে। অবশেষে গ্র্যান্ড ফিনালের দিন এগিয়ে এসেছে। গত সম্প্রচারিত এপিসোডেই গ্র্যান্ড ফিনালের (Bigg Boss 16 Grand Finale) দিন জানিয়ে দিলেন কর্ণ জোহর।

কবে হবে 'বিগ বস ১৬'র গ্র্যান্ড ফিনালে?

আগে জানা গিয়েছিল জানুয়ারি ২০২৩-এ শেষ হবে 'বিগ বস সিজন ১৬'। তবে, জনপ্রিয় এই রিয়েলিটি শো বাড়ানো হয় আরও কয়েকটা সপ্তাহ। সম্প্রতি 'বিগ বস ১৬'র সঞ্চালক হিসেবে 'উইকেন্ড কা ভার' এপিসোডে এসেছিলেন কর্ণ জোহর। তিনিই জানিয়ে দিলেন যে, আগামী ১২ ফেব্রুয়ারি হতে চলেছে এই শোয়ের গ্র্যান্ড ফিনালে। বিভিন্ন সূত্র অনুযায়ী খবর, চলতি সপ্তাহেই 'বিগ বস'-এর ঘর থেকে বেরিয়ে যাবেন সুম্বুল টাকির খান। যদিও অফিশিয়ালি তেমন কোনও খবর পাওয়া যায়নি। তাহলে প্রিয়ঙ্কা চাহার চৌধুরী, শানিল ভানোত, অর্চনা গৌতম, শিব ঠাকরে, এম সি স্ট্যান, নিমরিত কৌর আলুওয়ালিয়ার মধ্যে কার মাথায় 'বিগ বস ১৬'র বিজয়ীর মুকুট উঠবে, তাই এখন দেখার।

প্রসঙ্গত, গত কয়েকটা 'উইকেন্ড কা ভার' এপিসোডে সঞ্চালক হিসেবে দেখা যায়নি সলমন খানকে। তাঁর পরিবর্তে প্রথমে সঞ্চালনা করতে দেখা যায় ফারহা খানকে। আর শেষ এপিসোডে সঞ্চালনা করলেন কর্ণ জোহর। সূত্রের খবর, 'বিগ বস ১৬' গ্র্যান্ড ফিনালেতে সঞ্চালনা করবেন সলমন খান।

আরও পড়ুন - Sidharth Kiara Wedding: সিদ্ধার্থ-কিয়ারার বিলাসবহুল বিবাহের স্থানের প্রতিদিনের খরচ কত?

অন্যদিকে, 'বিগ বস'-এর ঘর থেকে আগামী ছবির জন্য অভিনেত্রী বাছলেন একতা কপূর ও দিবাকর বন্দ্যোপাধ্যায়। বিগ বসের ঘরের প্রতিযোগীরা একে একে অডিশন দিতে থাকেন। আর সেই অডিশনে জ্যাকপটটা জিতলেন নিমরিত কৌর আলুওয়ালিয়া। সমস্ত প্রতিযোগীদের মধ্যে একতা কপূর ও দিবাকর বন্দ্যোপাধ্যায়ের সবথেকে পছন্দ হয় নিমরিতের পারফরম্যান্স। সরাসরি তাঁকে তাঁরা 'লভ সেক্স অউর ধোকা ২' ছবিতে অভিনয়ের প্রস্তাব দেন। ২০১০ সালে মুক্তি পায় দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত ছবি 'লভ সেক্স অউর ধোকা'। ছবিটি লিখেছিলেন দিবাকর বন্দ্যোপাধ্যায় এবং কানু বহেল। তিনটি এলাদা অথচ একে অপরের সঙ্গে জড়িয়ে থাকা গল্প নিয়ে তৈরি হয় ছবিটি। সঙ্গে থাকে অনার কিলিংয়ের মতো বিষয়ও। একটি এমএমএস স্ক্যান্ডাল এবং স্টিং অপারেশন ছিল সেই গল্পতে। দর্শকদের কাছে জনপ্রিয় হয় ছবিটি। এবারও তেমনই টানটান উত্তেজনা ভরা গল্প নিয়ে আসছে সিক্যুয়েল 'লভ সেক্স অউর ধোকা ২'। ছবিতে দেখা যাবে নিমরিত কৌর আলুওয়ালিয়াকে (Nimrit Kaur Ahluwalia)। যিনি এর আগে ধারাবাহিক 'ছোটি সর্দারনি'তে অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছিলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget