এক্সপ্লোর

Amir Khan: 'আমি গর্বিত মুসলিম', পহেলগাঁও হামলা নিয়ে এ কী বললেন আমির খান!

Amir Khan News: সামনেই মুক্তি পাচ্ছে তাঁর ছবি 'সিতারে জমিন পর'। আর সেই ছবির প্রচারে এসেই পহেলগাঁও হামলা নিয়ে মুখ খুললেন আমির খান

কলকাতা: পহেলগাঁও-এর ঘটনার কথা কার্যত একটা কালো স্মৃতি হয়ে থেকে যাবে সমস্ত ভারতবাসীদের মনে (Pahalgam Terror Attack)। সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে গিয়েছিল এই ঘটনায়। শুধু সোশ্যাল মিডিয়া নয়, গোটা ভারতবাসী রাগে ফুঁসছিলেন এই ঘটনার পরে। এই ঘটনার জবাবে ঘটে গিয়েছে 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor)। পাকিস্তানে ঢুকে হামলা চালিয়েছে ভারতীয় সেনারা। গুঁড়িয়ে গিয়েছে জঙ্গি ঘাঁটি। এই ঘটনা যখন সরব হয়েছেন টলিউড থেকে বলিউডের প্রায় সমস্ত তারকা, তখন কোনও প্রতিক্রিয়া দেননি আমির খান (Amir Khan)। 

সামনেই মুক্তি পাচ্ছে তাঁর ছবি 'সিতারে জমিন পর'। আর সেই ছবির প্রচারে এসেই পহেলগাঁও হামলা নিয়ে মুখ খুললেন আমির খান। পহেলগাঁও-এ সন্ত্রাসবাদীরা ধর্ম জিজ্ঞাসা করে করে শুধু হিন্দুদের মেরেছিল। আমিরের কথায় সন্ত্রাসবাদীরা মুসলমান ছিলেন না। কারণ মুসলিম ধর্মগ্রন্থে লেখা হয়েছে, কোনও নিরীহ মানুষকে হত্যা করা যাবে না। শিশু ও মহিলাদের গায়ে হাত দেওয়া যাবে না। অতএব যাঁরা বেছে বেছে নিরীহ মানুষদের খুন করেছেন, তাঁদের মুসলমান বলে মানতে নারাজ আমির। আমির বলেন, 'আমি একজন গর্বিত মুসলিম। পাশাপাশি আমি হিন্দুস্তানি হয়েও গর্বিত। এই দুটো কথাই ভীষণভাবে সত্যি।' আমির আরও বলেছেন, 'যারা নিরীহ মানুষদের হত্যা করছে তারা ধর্মের বিরুদ্ধে যাচ্ছে। ওরা ভুল করছে।' তাঁদের মুসলিম বলে মনে করেন না আমির। পাশাপাশি আমির জানিয়েছেন, তিনি সোশ্যাল মিডিয়ায় নেই। ফলে কোনও ঘটনা ঘটার পরে তিনি তখনই প্রতিক্রিয়া দিতে পারেন না।

'লাল সিং চড্ডা'-র পরে আমির খান ঘোষণা করেছিলেন, তিনি অভিনয় ছেড়ে দেবেন। এই সিনেমাটি বক্সঅফিসে একেবারেই ভাল ফল করতে পারেননি। আর তারপরেই ভেঙে পড়েছিলেন আমির। ঘোষণা করেছিলেন, তিনি সিনেমা ছেড়ে দেবেন। এরপরে দীর্ঘ একটা বিরতি নিয়েছিলেন তিনি। তারপরে ফের 'সিতারে জমিন পর' নিয়ে পর্দায় ফিরছেন তিনি। কিন্তু তারপরে আমির খান কি আর ছবি করবেন না? সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে আমির খান ঘোষণা করেছেন, ‘মহাভারত’ ছবিতে অভিনয়ের পর আর হয়তো তাঁর কিছুই করার থাকবে না।

সদ্য চর্চায় এসেছে আমির খানের ব্যক্তিগত জীবন। প্রেমিকা গৌরী স্প্রাতের সঙ্গে একত্রবাস করছেন আমির। আর সেই প্রসঙ্গ টেনেই নিন্দুকেরা বলছেন, তাহলে কি এবার প্রেম করেই অবসর জীবন কাটাবেন আমির? তবে দীর্ঘদিন পরে পর্দায় মুক্তি পাচ্ছে 'সিতারে জমিন পর'। 'তারে জমিন পর' ছবির সিক্যুয়াল এটি। 'তারে জমিন পর' আমির খানকে এনে দিয়েছিল চূড়ান্ত প্রশংসা, নতুন করে জনপ্রিয়তার জোয়ারে ভেসেছিলেন আমির। 'সিতারে জমিন পর'-এর ক্ষেত্রেও যদি এমনটা ঘটে, তাহলেও কি অভিনয় ছেড়ে দেবেন আমির? সেই উত্তর অবশ্য মেলেনি। আমির জানিয়েছেন, 'সিতারে জমিন পর' মুক্তির পরেই তিনি আবার নতুন ছবির জন্য নিজেকে প্রস্তুত করবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget