এক্সপ্লোর

Top Social Post Today: সৃজিতের 'অতি উত্তম'-এ মুগ্ধ অমিতাভ, বিয়ের পরে প্রথম পোস্ট প্রশ্মিতার, আজকের সোশ্যালের সেরা পোস্টগুলি

Top Social Post Today: আজ সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন পোস্ট? দেখে নিন আজকের সোশ্যাল মিডিয়ার সেরা পোস্টগুলি

কলকাতা: শনিবার প্রকাশ্যে এসেছে সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee)-র বহু প্রতীক্ষিত ছবির ট্রেলার। 'অতি উত্তম' (Oti Uttam)। এই ছবি নিয়ে, বহুবার-বহু কথাই বলেছেন পরিচালক। অবশেষে সেই ট্রেলার প্রকাশ্যে এল। 'ম্যাজিক' করে যেন উত্তমকুমারকে ফের পর্দায় ফিরিয়ে এনেছেন সৃজিত। কিন্তু কিভাবে? অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় নতুন জীবন শুরু করার খবর শেয়ার করে নিয়েছিলেন কেবলমাত্র ১টি পোস্ট দিয়ে। একটি ছবি ও ছোট্ট একটিই লাইন। তাও শেয়ার করে নিয়েছিলেন অনুপম রায় (Anupam Roy)। আর বিয়ের পরে, সোশ্যাল মিডিয়ায় এই প্রথম ছবি শেয়ার করে নিলেন সঙ্গীতশিল্পী প্রশ্মিতা পাল (Prashmita Paul)। আজ সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন পোস্ট? দেখে নিন আজকের সোশ্যাল মিডিয়ার সেরা পোস্টগুলি

বিয়ের পরে প্রথম ছবি পোস্ট প্রশ্মিতার, কী লিখলেন অনুপমের জন্য?

 সোশ্যাল মিডিয়ায় নতুন জীবন শুরু করার খবর শেয়ার করে নিয়েছিলেন কেবলমাত্র ১টি পোস্ট দিয়ে। একটি ছবি ও ছোট্ট একটিই লাইন। তাও শেয়ার করে নিয়েছিলেন অনুপম রায় (Anupam Roy)। আর বিয়ের পরে, সোশ্যাল মিডিয়ায় এই প্রথম ছবি শেয়ার করে নিলেন সঙ্গীতশিল্পী প্রশ্মিতা পাল (Prashmita Paul)। নিজের প্রোফাইলে একটি হলুদ শাড়ি পরা ছবি শেয়ার করে নিয়েছেন প্রশ্মিতা। দেখেই বোঝা যায়, তিনি দাঁড়িয়ে রয়েছেন কোনও বিবাহমন্ডপে। সেই ছবি শেয়ার করে প্রশ্মিতা লিখেছেন, 'আমরা যাকে হলুদ বলি..' । বাঙালি রীতি মেনে বিয়ে করেননি অনুপম বা প্রশ্মিতা। কেবল আইনি বিয়েই সেরেছেন তাঁরা। বিয়ের দিন তসরের ওপর লাল কাজ করা পাঞ্জাবি পরেছিলেন অনুপম। গোলাপি ও সোনালি কাজের বেনারসি পরেছিলেন প্রশ্মিতা। সোশ্যাল মিডিয়ায় তাঁর ও প্রশ্মিতার ছবি শেয়ার করে অনুপম লেখেন, 'নতুন করে'। সোশ্যাল মিডিয়ায় অনুপমের এই পোস্ট ভেসে গিয়েছে শুভেচ্ছাবার্তায়। এক অনুরাগী অনুপমেরই এক গানের লাইন তুলে লিখেছেন, ' শহরতলি জুড়ে/গলির মোড়ে মোড়ে/ তোমায় নিয়ে গল্প হোক'। টলিউডের অনেক বন্ধুরাই শুভেচ্ছা জানিয়েছেন সুরেলা এই জুটিকে। অনুপম ও প্রশ্মিতা দুজনেই সঙ্গীতজগতের মানুষ। সোশ্যাল মিডিয়ায় প্রশ্মিতা বিয়ের পরে প্রথম যে ছবি শেয়ার করে নিলেন, সেখানে অবশ্য অনুপমের ছবি নেই, নেই তাঁর কথাও। তবে নতুন জীবন নিয়ে অনুপম ও প্রশ্মিতাকে শুভেচ্ছা জানিয়েছেন সবাই।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Prashmita Paul (@prashmita)

 

বড়পর্দায় 'ম্যাজিক করে' উত্তমকুমারকে ফেরাচ্ছেন সৃজিত, দেখে অবাক অমিতাভ বচ্চন!

 শনিবার প্রকাশ্যে এসেছে সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee)-র বহু প্রতীক্ষিত ছবির ট্রেলার। 'অতি উত্তম' (Oti Uttam)। এই ছবি নিয়ে, বহুবার-বহু কথাই বলেছেন পরিচালক। অবশেষে সেই ট্রেলার প্রকাশ্যে এল। 'ম্যাজিক' করে যেন উত্তমকুমারকে ফের পর্দায় ফিরিয়ে এনেছেন সৃজিত। কিন্তু কিভাবে?  উত্তমকুমারের বিভিন্ন ছবি থেকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে যাওয়া সংলাপ কেটে কেটে বসিয়ে এমনভাবেই তৈরি করা হয়েছে, যেন বর্তমান প্রজন্মের সঙ্গে কথা বলছেন উত্তমকুমার স্বয়ং! এই ছবি সম্পর্কে খোদ পরিচালক বলেছিলেন, 'টানা ৪ বছরের গবেষণা, ৬২টা ছবি বারংবার দেখা,  সঠিক জায়গা খুঁজে বের করা, চিত্রনাট্য বদলানো,  প্রয়োজনীয় সব অনুমতি নেওয়া,  ভিএফএক্স বিশেষজ্ঞদের সঙ্গে অগণিত বৈঠক,  সিনেমাটোগ্রাফার,  ডিজাইনারদের সঙ্গে বার বার আলোচনার পরে, একটা স্বপ্ন সফল হতে যাচ্ছে। আপনি আছেন,  এটাই যথেষ্ট।' এই ছবির মুখ্যভূমিকায় রয়েছেন গৌরব চট্টোপাধ্যায় (Gourav Chatterjee)। এছাড়াও রয়েছেন, অনিন্দ্য সেনগুপ্ত ও রোশনি ভট্টাচার্য। সদ্য মুক্তি পাওয়া ট্রেলারে দেখা গেল অভিনেতা অভিনেত্রীদের ঝলক। আর দেখা গেল, উত্তমকুমারকে (Uttam Kumar)। সাদা কালো হলেও, তিনি যেন হেঁটে বেড়াচ্ছেন এই কলকাতার বুকেই। কথা বলছেন 'জেন জ়ি'-র সঙ্গে, বুঝতে চেষ্টা করছেন তাঁদের মনের কথা, প্রয়োজনে ধমকও লাগাচ্ছেন কখনও কখনও। স্বয়ং উত্তমকুমারকে ২০২৪ সালে নেমে আসতে দেখে, অনেক অনুরাগীর মতো উচ্ছ্বসিত অমিতাভ বচ্চন (Amitabh Bacchan)-ও!ট্রেলার মুক্তির পরেই, সোশ্যাল মিডিয়ায় সেই ট্রেলার শেয়ার করে নিয়েছেন বলিউডের শাহেনশাহ খোদ অমিতাভ বচ্চন। লেখেন, 'প্রথম ছবি, যার মুখ্যচরিত্রকে গড়া হয়েছে পুরনো সমস্ত ফুটেজ একত্রিত করে। উত্তমকুমারের প্রতি একটি শ্রদ্ধা এই ছবি। অতি উত্তম।'

 

আরও পড়ুন: Top Entertainment News: অম্বানিদের অনুষ্ঠানে দীপিকার সাহসী পদক্ষেপ, কাঞ্চন-শ্রীময়ীর সাবেক বিয়ে, আজকের বিনোদনের সারাদিন

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
Govinda-Sunita: বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
Rathijit Bhattacharjee: হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?
হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget