এক্সপ্লোর

কলকাতায় প্রথম শ্যুটিং, অমিতাভ গেয়েছিলেন, 'সারা জমানা হাসিনো কা দিওয়ানা..'

'ইয়ারানা' ছবির ৪০ বছর উপলক্ষ্যে সোশ্য়াল মিডিয়ায় পুরনো পোস্টার শেয়ার করে নস্ট্যালজিক বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন।

মুম্বই: 'সারা জমানা হাসিনো কা দিওয়ানা..', এই গানের সুর, উদ্দিপনা এখনও ছুঁয়ে যায় ৮ থেকে আশির মন। কিন্তু কে বলবে, পায়ে পায়ে এই গান, এই সুরই পেরিয়ে এসেছে ৪০টা বছর! 'ইয়ারানা' ছবির ৪০ বছর উপলক্ষ্যে সোশ্য়াল মিডিয়ায় পুরনো পোস্টার শেয়ার করে নস্ট্যালজিক বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন।

আজ সোশ্যাল মিডিয়ায় এইকটি পোস্টার শেয়ার করে নেন অমিতাভ। সেখানে রয়েছে ইরানারা ছবিতে অমিতাভের সেই কিংবদন্তি লুক। শাহেনশা লিখছেন, '৪০ বছর পার করল চিরসবুজ এই ছবিটা। 'সারা জমানা হাসিনো কা দিওয়ানা..' গানটির শ্যুটিং হয়েছিল কলকাতার এনএস স্টেডিয়ামে। সেই প্রথম আমার কলকাতায় শ্যুটিং করতে আসা। কলকাতার মত প্রাণোচ্ছল অনুরাগীদের ভিড় পৃথিবীর আর কোথাও বোধহয় পাওয়া যায় না।'

হামেশাই সোশ্যাল মিডিয়ায় পুরনো ছবি শেয়ার করে স্মৃতিচারণ করেন অমিতাভ। কলকাতার সঙ্গে তাঁর সম্পর্ক গভীর। কেবল রুপোলি পর্দা নয়, ব্যক্তিগত জীবনেরও বিভিন্ন মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন তিনি। ১৯৭৩ সালের ৩রা জুন জয়া ভাদুড়ির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অমিতাভ বচ্চন। তাঁদের বিয়ের ক্ষেত্রে একটি গল্প শোনা যায়। 'জঞ্জির' ছবিটি মুক্তি পাওয়ার পর অমিতাভ বচ্চন, জয়া এবং তাঁর অন্যান্য বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতে লন্ডন যাওয়ার পরিকল্পনা করেন। কিন্তু তাঁর বাবা পরিস্কার জানিয়ে দিয়েছিলেন যে, তিনি এবং জয়া শুধু মাত্র বিয়ের পরই একসঙ্গে লন্ডন যেতে পারবেন। এরপরই অতি দ্রুত বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উনপঞ্চাশ বছর আগে করা জয়া বচ্চনের সঙ্গে প্রথম ছবির একটি সাদা-কালো ছবি পোস্ট করে তিনি লেখেন, 'আমাদের একসঙ্গে করা প্রথম ছবি। বংশী অউর বিরজু। মুক্তি পেয়েছিল ১ সেপ্টেম্বর ১৯৭০-এ। মানে ৪৯ বছর আগে।' ছবিতে বংশীর চরিত্রে অভিনয় করেছিলেন জয়া ভাদুড়ি। আর বিরজু হয়েছিলেন অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চনের এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে অনুরাগীরা ভালোবাসার কমেন্টে ভরিয়ে দিয়েছেন। প্রতিক্রিয়া দিয়েছেন মেয়ে এবং নাতনিও। কন্যা শ্বেতা বচ্চন নন্দা এবং নাতনি নভ্যা নভেলি নন্দাও বিগ বি-র এই পোস্টে ভালোবাসা প্রকাশ করেছেন। লিখেছেন, 'দুজনকেই খুব ভালোবাসি।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget