এক্সপ্লোর

Amitabh in Ganapath: টাইগার শ্রফ অভিনীত 'গণপথ' ছবিতে দেখা যেতে পারে অমিতাভ বচ্চনকে, খবর সূত্রের

'টাইগার শ্রফ এই ছবিতে একজন বক্সারের চরিত্রে অভিনয় করছেন এবং পর্দায় তাঁর চরিত্রের বাবাকেও প্রাক্তন বক্সার হিসাবে দেখা যাবে। এই চরিত্রটি স্ক্রিপ্টের এক গুরুত্বপূর্ণ অংশ।'

নয়াদিল্লি: বলিউডের অন্যতম প্রতীক্ষিত ছবি টাইগার শ্রফ ও কৃতি শ্যানন অভিনীত 'গণপথ'। কিছুদিন আগেই শোনা গিয়েছিল টাইগারের বাবা অভিনেতা জ্যাকি শ্রফকে ছবিতে স্পেশাল অ্যাপিয়ারেন্সের জন্য বলতে পারেন ছবি নির্মাতারা। তবে সম্প্রতি এই ছবি সম্পর্কে আরও কিছু তথ্য মিলেছে। সূত্রের খবর, বিকাশ বহেল পরিচালিত এই ছবিতে টাইগার শ্রফের বাবার চরিত্রে অভিনয়ের জন্য অমিতাভ বচ্চনের কাছে আবেদন জানানো হয়েছে। 

'টাইগার শ্রফ এই ছবিতে একজন বক্সারের চরিত্রে অভিনয় করছেন এবং পর্দায় তাঁর চরিত্রের বাবাকেও প্রাক্তন বক্সার হিসাবে দেখা যাবে। এই চরিত্রটি স্ক্রিপ্টের এক গুরুত্বপূর্ণ অংশ। ছবি নির্মাতারা এই চরিত্রে অমিতাভ বচ্চনকেই চাইছেন। যদিও এখনও তারিখ বা অন্যান্য প্রয়োজনীয় পদ্ধতি হওয়া বাকি। ছবির একটি বড় অংশ লন্ডনে শ্যুট করা হবে এবং টাইগার ও কৃতি ইতিমধ্যেই সেখানে পৌঁছেছেন। অন্তত ২ মাস ধরে শ্যুটিং চলবে বলেও জানা গেছে,' খবর ঘনিষ্ঠ মহল সূত্রে।

সবকিছু কথা মতো এগোলে, এই সিনেমাতেই প্রথম একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন বিগ-বি ও টাইগার। ২০১৪ সালে টাইগার শ্রফ ও কৃতি শ্যানন একসঙ্গে 'হিরোপন্থি' ছবি দিয়ে প্রথম সিনেমা জগতে পা রাখেন। 'গণপথ' তাঁদের একসঙ্গে দ্বিতীয় ছবি। প্রসঙ্গত কিছুদিন আগেই লন্ডনে 'হিরোপন্থি ২'-এর শ্যুটিং সেরে ফিরেছেন টাইগার। এরপর ফের সেখানে 'গণপথ' ছবির শ্যুটিং সারতে গেছেন অভিনেতা। 

আরও খবর: 67th National Film Awards Winners List : সেরা অভিনেতা মনোজ বাজপেয়ী-ধনুশ, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপকের তালিকায় আর কারা ?

বলিউডে পা রাখার সঙ্গে সঙ্গেই তাঁর শরীরচর্চা, নাচ, মার্শাল আর্টের ফ্যান দর্শকেরা। তিনি বর্ষীয়াণ অভিনেতা জ্যাকি শ্রফের ছেলে টাইগার শ্রফ। জীবনের শুরুর দিকের ছবিগুলি বিশেষ বক্সঅফিস সাফল্য না আনতে পারলেও তাঁর অ্যাকশন সিক্যোয়েন্স মন কেড়েছিল সকলের। তাঁর নাচ দেখে অনুরাগীরা হৃত্বিক রোশনের সঙ্গে তুলনা করতে শুরু করেন। আর এই সমস্ত আলোচনা জিইয়ে রাখে তাঁর অনবরত সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন স্টান্টের পোস্ট। 

সেরা শিরোনাম

Bollywood Actor: দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
Sandip Roy: সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget