এক্সপ্লোর

৭৮-এ পা দিয়েও ’তরুণ‘ অমিতাভ, হিন্দি সিনেমার 'অ্যাংরি ইয়ং ম্যান' হয়ে ওঠার পথে কিছু অবিস্মরণীয় সংলাপ

আজ অমিতাভ বচ্চনের জন্মদিন। ৭৮ –এ পা দিলেন বলিউড সম্রাট। কিন্তু ৭৮ এ দাঁড়িয়েও তিনি যেন তরুণ! হরিবংশ রাই বচ্চন ও তেজি বচ্চনের সন্তানের কাছে কাজই পুজো। টেলিভিশন হোক বা বড় পর্দা সর্বত্রই তিনি সমান দাপটের সঙ্গে বিরাজমান।

নয়াদিল্লি: 'কখনই ক্লান্ত হবে না, কখনই থামবে না, পিছু ফিরে দেখা নয়, কর শপথ, কর শপথ, কর শপথ অগ্নিপথ... অগ্নিপথ... অগ্নিপথ... " বাবা হরিবংশ রাই বচ্চনের কবিতার পংক্তিগুলি আজও তাঁর পাথেয়। আজ অমিতাভ বচ্চনের জন্মদিন। ৭৮ –এ পা দিলেন বলিউড সম্রাট। কিন্তু ৭৮ এ দাঁড়িয়েও তিনি যেন তরুণ! হরিবংশ রাই বচ্চন ও তেজি বচ্চনের সন্তানের কাছে কাজই পুজো। টেলিভিশন হোক বা বড় পর্দা সর্বত্রই তিনি সমান দাপটের সঙ্গে বিরাজমান। অমিতাভ বচ্চনকে মানুষ এতটাই পছন্দ করেন, যে কল্পনাও করা যায় না। ’পিকু‘ ছবিতে বিগ বি যখন বলেন ’নো মিনস নো‘, তখন বহু দর্শকের চোখ জলে ভরে ওঠে। ’কেবিসি‘ শো চলাকালীন যখন দর্শকদের তিনি ‘ভাই’ ও ‘বোন’ বলে সম্বোধন করেন, তখন দর্শকদের মুখ হাসিতে ভরে যায়। অমিতাভ বচ্চন সত্যিই একজন মহানায়ক তাই তিনি তাঁর কাজের মাধ্যমে মানুষের মনকে এভাবে ছুঁয়ে যান। একজন অভিনেতা হিসেবে তিনি মানুষের এতটাই কাছের, যে একটু অসুস্থ হয়ে পড়লেই তাঁর আরোগ্য কামনায় মানুষ পুজো-অর্চনা শুরু করে দেন। ছবিতে এত সফলতা পাওয়ার পরেও এখনও অমিতাভ বচ্চনের কাছে কোনও কাজই ছোট বা বড় নয়। আর এটাই হয়তো তাঁর স্টারডমকে এখনও শেষ হতে দেয়নি। আজ অমিতাভ বচ্চনকে সর্বকালের সেরা নায়ক বলা হয়। কিন্তু একটা সময় ছিল যখন তাঁকে মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে ’অ্যাংরি ইয়ং ম্যান‘ বলা হতো। তাঁর সেই বিখ্যাত ডায়ালগ ’রিস্তে মে তো হাম তুমহারে বাপ লাগতে হ্যায়‘, ’আজ ভি ফেকে হুয়ে পয়সে নেহি উঠাতে‘ ...অমিতাভের এই সংলাপগুলি শুধু যে সুপারহিট তাই নয়, এমনকি আজকের দিনে বহু চলচ্চিত্রে অমিতাভের এই সব সংলাপ ব্যবহৃত হয়। অমিতাভের এমন কিছু কালজয়ী সংলাপ একবার চোখ রাখুন--- লাওয়ারিশ- ’আগর অপনি মা কি দুধ পিয়া হ্যায় তো সামনে আ‘ অগ্নিপথ- ’পুরা নাম বিজয় দীনানাথ চৌহান, বাপ কি নাম দীনানাথ চৌহান, মা কি নাম সুহাসিনী চৌহান,গাঁও মান্ডোয়া, উমর ৩৬ সাল‘ ডন-’ডন কো পকড়না মুশকিল হি নেহি ,না মুমকিন হ্যায়‘ দিওয়ার- ’ম্যায় আজ ভি ফেকে হুয়ে পয়সে নেহি উঠাতা‘ মিস্টার নটবরলাল- ’আরে ইয়ে জিনা ভি কয়ি জিতা হ্যায়, লাল্লু?‘ কালিয়া- ’হাম জাহা খাড়ে হো জাতে হ্যায়, লাইন ওহিসে শুরু হোতি হ্যায়‘

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ

ভিডিও

Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব
Umesh Rai on Terrorist |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget