এক্সপ্লোর

বিয়ের ৪৩ বছর! স্মৃতিরোমন্থনে অমিতাভ, বললেন সেদিন বৃষ্টি হয়েছিল

মুম্বই: সালটা ১৯৭৩, জুনের ৩ তারিখ। সকাল থেকে অঝোরে বৃষ্টি পড়ছিল আরব সাগরের তীড়ে, মুম্বই শহরে। আর সেদিনই চার হাত এক হয়েছিল বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন এবং তরুণ ভাদুড়ীর কন্যা জয়া ভাদুড়ীর। আজ বিবাহিত জীবনের ৪৩ বছর পেরিয়ে স্মৃতিরোমন্থনে বিগ বি। সকলকে ধন্যবাদ জানিয়েছেন, তাঁদের এই বিশেষ দিনটিতে শুভেচ্ছা জানানোর জন্যে। তবে আজকের এই বিশেষ দিনটিতে ফের অভিনেতা-রাজনীতিবিদ জয়া বচ্চন তাঁর থেকে দূরে রয়েছেন। তাই কিছুটা আক্ষেপের সুর বিগ বি-র গলায়। তিনি ব্লগে লিখেছেন, আমার এবং জয়ার বিবাহিত জীবনের আরও একটি বছর কেটে গেল, তবে এইবছরও আমরা একসঙ্গে কাটাতে পারলাম না। জয়া বিদেশে, আমি দেশে। ৪৩ বছর বিগ বি-র ভাষায় যথেষ্ট দীর্ঘ সময়, এবং এই দীর্ঘ চলার পথের নানা মুহূর্তের কথাও সকলের সঙ্গে ব্লগে ভাগ করে নিয়েছেন অমিতাভ। jaya-amitabh-435x290 প্রকাশ মেহেরার 'জঞ্জির' ছবিতে একসঙ্গে কাজ করার পর বিয়ে করেন অমিতাভ-জয়া। সেদিন বিয়ের আসরে কিছু পরিবারের লোক ছাড়া, বলিউডে তাঁদের কিছু ঘনিষ্ঠ বন্ধু উপস্থিত ছিল সেখানে। সেখানেই তিনি লিখেছেন, সেদিন মুষলধারে বৃষ্টি পড়ছিল। মালাবার হিলস-এ কোনও এক জায়গায় ছিল বিগ বি-র বিয়ের আসর। তিনি ব্লগে লিখেছেন, আমি যখন বিয়ের আসরে যাব বলে তৈরি হচ্ছি, তখনই ঝির ঝির করে বৃষ্টি শুরু হয়েছিল। অমিতাভ লিখেছেন, সেই সময় তাঁর কিছু প্রতিবেশী ছুটে এসে তাঁকে বলেন, দেরি না করে এক্ষুনি বিয়ের আসরের উদ্দেশ্যে রওনা দিতে। এই অল্প বৃষ্টি সৌভাগ্যের লক্ষণ। বিগ বি-জয়ার বিয়ের আসরে মিলেছিল আরও দুটি হৃদয়। তাঁদের বিয়ের অল্প কয়েকদিনের মধ্যেই জয়ার বাড়ির পরিচারিকা ও অমিতাভের গাড়ির চালকেরও বিয়ে হয়ে যায়। তাঁদের সন্তান এখন অমিতাভের বাড়িতে কাজ করছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Sam Neill Passes Away : প্রয়াত 'জ্যুরাসিক পার্ক' খ্যাত অভিনেতা স্যাম নীল
প্রয়াত 'জ্যুরাসিক পার্ক' খ্যাত অভিনেতা স্যাম নীল
Cancer: কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
Deepika Padukone: মুম্বইতে আলাপ, ২ বছরের প্রেম.. দীপিকা পাড়ুকোনের জীবনের প্রথম পুরুষ ব্রেক-আপ করেছিলেন নিজেই!
মুম্বইতে আলাপ, ২ বছরের প্রেম.. দীপিকা পাড়ুকোনের জীবনের প্রথম পুরুষ ব্রেক-আপ করেছিলেন নিজেই!

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলি, কী অভিযোগ তার বিরুদ্ধে?
TMC News: থানার বাইরে ঢাক বাজিয়ে তীর্থঙ্কর ঘোষের গ্রেফতারি উদযাপন
Manas Bhunia: গ্রেফতারি নিয়ে রক্ষাকবচ পেলেও সবং ছাড়তে পারবেন না মানস ভুঁইয়া
Suvendu Adhikari: রাজ্যের রথযাত্রা কমিটিগুলোর জন্য অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
BJP News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
8th Pay Commission : ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা
ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা
Cancer: কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Embed widget