এক্সপ্লোর

Amitabh Bacchan: বাইক সফরে অমিতাভের হেলমেট না পরা নিয়ে বিতর্ক, গোটা ঘটনার সত্যটা জানালেন বিগ বি নিজেই

Amitabh Bachchan News: অমিতাভ জানান, তিনি আসলে বাইক সফরে করে শ্যুটিং সেটেই জাননি, উল্টে বোকা বানাচ্ছিলেন অনুরাগীদের।

কলকাতা: শ্যুটিং সেটে সময় পৌঁছতে নাকি অচেনা এক পথচারীর বাইকে সওয়ার হয়েছিলেন খোদ অমিতাভ বচ্চন (Amitabh Baccchan)। সেই খবর তিনি নিজেই ছবি সহ শেয়ার করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। আর স্বভাবতই, 'বিগ বি' (Big B)-র এই বাইক সফর জায়গা করে নেয় শিরোনামে। তবে সেই ছবি নিয়েই বিপত্তি, অনুরাগীরা দাবি করেন, বাইক সফর করার সময় হেলমেট পরেননি অমিতাভ, ফলে ট্রাফিক নিয়ম ভেঙেছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় অমিতাভের হেলমেটবিহীন কার্যত ছেয়ে যায়, ট্রাফিক নিয়ম ভাঙার অভিযোগ করতে থাকে অনুরারাগীরা। আর এই সমস্ত প্রতিক্রিয়ায় নড়েচড়ে বসে মুম্বই পুলিশও। সোশ্যাল মিডিয়ায় তাঁরা জানান, এই ঘটনাটি তাঁরা খতিয়ে দেখবেন ও উপযুক্ত ব্যবস্থা নেবেন। তবে এবার সেই ঘটনা নিয়ে মুখ খুললেন খোদ অমিতাভ বচ্চন। ঠিক কী ঘটেছিল সেদিন, বিস্তারিত জানালেন তাঁর ব্লগে। 

অমিতাভ জানান, তিনি আসলে বাইক সফরে করে শ্যুটিং সেটেই জাননি, উল্টে বোকা বানাচ্ছিলেন অনুরাগীদের। তাঁর কথায়, 'দিনটা ছিল রবিবার। মুম্বইয়ের অধিকাংশ অফিসই বন্ধ, রাস্তায় ট্রাফিক ছিল কম। মাঝরাস্তায় আমাদের একটা শ্যুটিং হওয়ার কথা ছিল এদিন। তার জন্য পুলিশের কাছে অনুমতি নেওয়া হয়েছিল আগে থেকেই। বড়জোর ৩০ থেকে ৪০ মিটার রোড কিছুক্ষণের জন্য আটকানো হয়েছিল এই শ্যুটিং সারার জন্য। দুদিকে মোতায়েন ছিল পুলিশ। যাতে ট্রাফিক স্বাভাবিক থাকে, সেজন্য রাস্তার অপরদিক দিয়ে ট্রাফিক চলাচল স্বাভাবিক রাখা হচ্ছিল। আমি কেবল আমার টিমের এক ত্রু-এর বাইকে চেপে বাইকে চাপার অভিনয় করছিলাম মাত্র, কোথাও সফর করিনি।' 

এখানেই থামেননি বিগ বি। তিনি আরও বলেন, কখনও প্রয়োজন হলে, ট্রাফিক এড়াতে হতে তিনি অবশ্যই বাইকে সফর করতে রাজি তবে তা সমস্ত নিয়ম মেনে। এই বিষয়ে তিনি তুলে ধরেন অক্ষয় কুমার (Akshay Kumar) -এর উদাহরণ। অক্ষয় ট্রাফিক এড়াতে বাইক সফর করেছিলেন ও হেলমেট পরে, যাবতীয় ট্রাফিক নিয়মও মেনেছিলেন। সেই সঙ্গে বিগ বি যোগ করে দেন, 'আমি কোনও ট্রাফিক নিয়ম ভাঙিনি। আমায় এত ভালবাসার জন্য, আমায় নিয়ে এতটা চিন্তাভাবনা করার জন্য ধন্যবাদ।'

আরও পড়ুন:- WHO: নিজের অজান্তেই ডেকে আনছি রোগ! মিষ্টির বিকল্প বলে যা কিনছি, তা আরও বিপজ্জনক, দাবি WHO-র

আরও পড়ুন:-Car Number Plates: লাল-নীল, হলুদ-সবুজ, হরেক রংয়ের সম্ভার, গাড়ির নম্বর প্লেট দেখে বোঝা সম্ভব অনেক কিছুই

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Amitabh Bachchan (@amitabhbachchan)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণা শিকার
তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণা শিকার
'সাহায্য করুন ...আমি চাই', এবার নতুন দলগঠন করে রাজনীতিতে আসছেন এই সুপারস্টার? বিজয়ের পর এবার...
'সাহায্য করুন ...আমি চাই', এবার নতুন দলগঠন করে রাজনীতিতে আসছেন এই সুপারস্টার? বিজয়ের পর এবার...
Actress Fallen ill: দুবাইতে জন্মদিন কাটাতে গিয়ে অসুস্থ অভিনেত্রী, হাসপাতালে গেলে চিকিৎসকেরা সন্দেহ করলেন...
দুবাইতে জন্মদিন কাটাতে গিয়ে অসুস্থ অভিনেত্রী, হাসপাতালে গেলে চিকিৎসকেরা সন্দেহ করলেন...
Sreelekha Mitra: NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র

ভিডিও

Bidhannagar News: বিধাননগরের বুকে গড়ে উঠতে চলেছে স্পোর্টস অ্যাকাডেমি
Blood Donation Camp: রক্তদান শিবিরের আয়োজনে ৮৭ নম্বর ওয়ার্ড নাগরিক সম্মেলন
SIP Academy: মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কের প্রতিযোগিতার আয়োজনে 'সিপ একাডেমি'
Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget