এক্সপ্লোর

WHO: নিজের অজান্তেই ডেকে আনছি রোগ! মিষ্টির বিকল্প বলে যা কিনছি, তা আরও বিপজ্জনক, দাবি WHO-র

Sugar Substitutes: চিনিহীন মিষ্টি বলে বাজারে যা কিনতে পাওয়া যায়, তার বিরুদ্ধে সম্প্রতি নয়া নির্দেশিকা জারি করেছে WHO.

নয়াদিল্লি: চিনি খাওয়া এড়াতে বিকল্প পণ্যের সম্ভার বাজারে। স্বাদে মিষ্টি অথচ চিনি নেই, তা দেখেই হুমড়ি খেয়ে কিনে ফেলছি আমরা। কিন্তু তা নিয়ে এ বার সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organisation/WHO)। চিনিহীন মিষ্টি (Non-sugar Sweeteners) বলে বাজারে যে বিকল্প পণ্য পাওয়া যায়, তা বিপজ্জনক বলে জানাল তারা। যতটা সম্ভব এই সব পণ্য এড়ানো যায়, ততই ভাল বলে জানিয়েছে তারা (Sugar Substitutes)।

ওজন আরও বাড়তে পারে, যা একেবারে অস্বাস্থ্যকর

চিনিহীন মিষ্টি বলে বাজারে যা কিনতে পাওয়া যায়, তার বিরুদ্ধে সম্প্রতি নয়া নির্দেশিকা জারি করেছে WHO. তাতে বলা হয়েছে, চিনিহীন মিষ্টি বলে যে পণ্য বাজারে বিক্রি হয়, তাতে ওজন আরও বাড়তে পারে, যা একেবারে অস্বাস্থ্যকর। এতে স্যাকারিন, সাইক্লামেটস, অ্যাসপার্টেম, নিওটেম, সুক্রাক্লোজ, স্টেভিয়ার মতো উপাদান থাকে, সে প্যাকেটবন্দি পণ্যই হোক বা বোতলবন্দি পানীয়।

WHO জানিয়েছে, চিনির বিকল্প হিসেবে চিনিহীন মিষ্টি ওই পণ্য কিনে থাকেন অনেকেই। তাতে কম ক্যালরি রয়েছে, ওজন নিয়ন্ত্রণে থাকবে বলে মনে করেন। কিন্তু এতে দীর্ঘমেয়াদি কোনও সুফল মেলে না। না প্রাপ্তবয়স্ক, শিশু, সুফল পান না কেউই। বরং এই সব শরীরে গেলে অবাঞ্ছিত সমস্যা দেখা দিতে পারে। টাইপ টু ডায়বিটিস, কার্ডিভাস্কুলার ডিজিস যেমন হতে পারে, তেমনই প্রাপ্তবয়স্কদের আয়ুও কমে যেতে পারে।

আরও পড়ুন: Summer Fruits: গরমের মরসুমে পাতে এই পাঁচ ফল থাকলে দূর হবে ত্বকের রুক্ষ-শুষ্ক ভাব, বাড়বে জেল্লা

WHO-র পুষ্টি এবং খাদ্য নিরাপত্তা বিভাগের ডিরেক্টর ফ্রান্সেসকো ব্র্যাঙ্কা বলেন, "চিনির পরিবর্তে চিনিহীন মিষ্টি পণ্য খেলে দীর্ঘদিন ওজন মোটেই নিয়ন্ত্রণে থাকে না। অন্য উপায় খুঁজে বের রতে হবে, যেমন, মিষ্টি ফল খেতে পারেন, যা স্বাভাবিক ভাবেই মিষ্টি।" চিনিহীন মিষ্টি পণ্যের কোনও পুষ্টিগুণ নেই, কম বয়স থেকে খেতে শুরু করলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলেও জানান তিনি।

নির্দেশিকা জারি করা হয়েছে WHO-র তরফে

আগে থেকে ডায়বিটিস রয়েছে যাঁদের, তাঁরা ছাড়া বাকি সকলের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য বলে জানিয়েছে WHO. তবে ওষুধ বা ত্বকের জন্য ব্যবৃত ক্রিমে এর ব্যবহার করা যেতে পারে। কম ক্যালরি রয়েছে এমন পানীয়ের ক্ষেত্রে এই নিয়ম খাটে না বলে জানানো হয়েছে। স্বাস্থ্যকর খাবারের অভ্য়াস, সঠিক ডায়েট মেনে চলার জন্যই নয়া নির্দেশিকা বলে জানানো হয়েছে WHO-র তরফে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
Plague in Russia: নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০

ভিডিও

Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda
Bhaiphonta 2026: বালির বাড়িতে ঘটা করে ভাইফোঁটার অনুষ্ঠান পালন করলেন CPM নেত্রী Dipsita Dhar | ABP
Train Derailment: উৎসবের সকালে ভয়াবহ রেল দুর্ঘটনা, দিগারুর কাছে বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস
Plane Hijack: শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি দেখে বিমানজুড়ে আতঙ্ক
Jahangir Khan House Demolish: এবার ফলতায় পুষ্পার বাড়ি ভাঙার কাজ শুরু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget