এক্সপ্লোর

Car Number Plates: লাল-নীল, হলুদ-সবুজ, হরেক রংয়ের সম্ভার, গাড়ির নম্বর প্লেট দেখে বোঝা সম্ভব অনেক কিছুই

Different-Coloured Number Plates: কোনওটি লাল, কোনওটি সাদা, কোনওটি হলুদ, কোনওটি আবার সবুজ, নম্বর প্লেটের এই পৃথক রং যথেষ্ট অর্থবহ।

কলকাতা: মধ্যবিত্ত জীবনে চারচাকার স্বপ্ন থাকবে না, তা কী করে হয়! তাই ঝাঁ চকচকে গাড়ি দেখলে আপনা থেকেই চোখ চলে যায় আমাদের। কিন্তু গাড়ি দেখলেও, গাড়ির নম্বর প্লেট নিরীক্ষণ করি না আমরা অধিকাংশই (Different-Coloured Number Plates)। কোনওটি লাল, কোনওটি সাদা, কোনওটি হলুদ, কোনওটি আবার সবুজ, নম্বর প্লেটের এই পৃথক রংও যথেষ্ট অর্থবহ(Car Number Plates)।

গাড়ির নম্বর প্লেটের রং দেখে গাড়ির মালিক সম্পর্কে ধারণা জন্মায়, যেমন, লাল রংয়ের নম্বর প্লেট দেশের রাষ্ট্রপতি, বিভিন্ন রাজ্যের রাজ্যপালের জন্য সংরক্ষিত। লাইসেন্স নম্বরের জায়গায় থাকে অশোক স্তম্ভের ছবি।

এখানে উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রীর গাড়ির নম্বর প্লেট কিন্তু সাদা হয়, দেশের আম জনতার মতোই। আবার নতুন গাড়িতে লাল নম্বর প্লেটের উপর সাদা হরফে সংখ্য়া লেখা থাকলে বুঝতে হবে, এখনও স্থায়ী রেজিস্ট্রেশন হয়নি গাড়িটির। একমাস ওই ভাবে ব্যবহার করা যায় গাড়িটি। তবে দেশের একাধিক রাজ্যে লাল নম্বর প্লেট ব্যবহারের অনুমতি নেই সাধারণ মানুষের।

কোনও গাড়ির নম্বর প্লেট যদি হয় নীল, বুঝতে হবে বিদেশি রাষ্ট্রদূত বা প্রতিনিধিরা সেই গাড়ি ব্যবহার করেন। সাদা হরফে লেখা থাকে নম্বর, যাতে ভারতের কোনও রাজ্য নয়, বরং সংশ্লিষ্ট ব্যক্তির নিজের দেশের কোডের উল্লেখ থাকে।

আরও পড়ুন: Bollywood: হেলমেট ছাড়াই বাইক সফর! মুম্বই ট্রাফিক পুলিশের নজরে অমিতাভ বচ্চন ও অনুষ্কা শর্মা

গাড়ির নম্বরপ্লেট সাদা এবং তার উপর কালো হরফে লেখা থাকলে বুঝবেন, সাধারণ নাগরিকের গাড়ি সেটি। বাণিজ্যিক বা ব্যবসায়িক কারণে সেটি ব্যবহার করা যাবে না, যেমন যাত্রী তোলা, পিক-ড্রপ পরিষেবা দেওয়া।

গাড়ির নম্বরপ্লেট হলুদ হয় যদি এবং তার উপর কালো হরফে লেখা থাকে যদি, বুঝবেন সেটি ব্যবসায়িক কাজে ব্যবহার করা হয়। ট্রাক, ট্যাক্সিতে এই ধরনের নম্বর প্লেট থাকে। যাত্রা বা মালপত্র পরিবহণ করে। ওই গাড়ির চালকের কাছেও বাণিজ্যিক লাইসেন্স থাকা বাধ্যতামূলক।

আবার গাড়ির নম্বর প্লেট যদি হয় সবুজ রংয়ের, বুঝতে হবে সেটি বিদ্যুৎচালিত। সবুজের উপর সাদা হরফে লেখা থাকে সংখ্যা। আবার কালো নম্বর প্লেটও ব্যবহার করেন অনেকে। এ ক্ষেত্রে বাণিজ্যিক স্বার্থেই গাড়িটি ব্যবহৃত হয় এবং সেটি চালান গাড়ির মালিক নিজেই।

সেনাবাহিনীর ব্যবহৃত গাড়ির নম্বর প্লেট আবার একেবারে অন্য রকমের হয়। সেনাবাহিনীর গাড়ির নম্বর প্লেটে ১১টি সংখ্যা থাকে। দিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে সেগুলি নথিভুক্ত থাকে। প্রথম অথবা তৃতীয় সংখ্যাটি ঊর্ধ্বমুখী তিরের মতো করে লেখা থাকে, যা দেখলে আসলে তির বলেই মনে হয়। ব্রিটিশ কমনওয়েল্থ-এ অনেক গাড়িতে এর ব্যবহার রয়েছে। তিরের পরের দুই সংখ্যা আসলে বছরের উল্লেখ, যাতে বোঝা যায় কোন সালে গাড়িটি কেনা হয়।

ভারতে গাড়ির নম্বর প্লেট বিতরণের দায়িত্ব সরকারেরই। ট্রাফিক পুলিশরা এ ব্যাপারে একেবারে সিদ্ধহস্ত। কোন গাড়ি, কী কাজে ব্যবহৃত হচ্ছে, নম্বর প্লেটে চোখ রাখলেই বুঝে যান তাঁরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ethanol In Cooking Fuel: এবার রান্নার গ্যাসে ইথানল ? সরকার বলল এই কথা
এবার রান্নার গ্যাসে ইথানল ? সরকার বলল এই কথা
Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
Abhishek On CM Suvendu Adhikari: “শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না..”, বললেন অভিষেক
“শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না..”, বললেন অভিষেক
Maharashtra News : ১৩০-এর বেশি পথচারীকে কামড়, ৭ ঘণ্টা ধরে তল্লাশি পথকুকুরের; চরম আতঙ্ক
১৩০-এর বেশি পথচারীকে কামড়, ৭ ঘণ্টা ধরে তল্লাশি পথকুকুরের; চরম আতঙ্ক

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget