এক্সপ্লোর

বিনোদ খন্না প্রয়াত, শুনেই ‘সরকার থ্রি’-র সাক্ষাত্কার ছেড়ে ছুটে গেলেন বিগ বি

মুম্বই: বলিউডের বিভিন্ন ফিল্ম সমালোচক থেকে ট্রেড অ্যানালিস্ট প্রত্যেকেই এক সময় বলতেন বলিউডের এক নম্বর পজিশনের সিংহাসন থেকে অমিতাভ বচ্চনকে যদি কেউ সরাতে পারেন, তাহলে তিনি হলেন বিনোদ খন্না। একটি বিনোদনের পোর্টালে পরিচালক মহেশ ভট্ট এবং এক বিনোদন সাংবাদিক এপ্রসঙ্গে একই কথা বলেছিলেন। কিন্তু মৃত্যু বোধহয় সবকিছুকেই হারিয়ে দেয়। মৃত্যুর পর সমস্ত প্রতিযোগিতা, দ্বন্দ্ব সবকিছুই মিথ্যা হয়ে যায়। তাই আজ নিজের একসময়ের সহঅভিনেতা বিনোদ খন্নার মৃত্যুর খবর পাওয়া মাত্র, নিজের আসন্ন ছবি ‘সরকার থ্রি’র প্রচার সংক্রান্ত সাক্ষাত্কার ছেড়ে বেরিয়ে যান বিগ বি। জানা গিয়েছে, সেখান থেকে তিনি সোজা চলে গিয়েছেন খন্না পরিবারের বাসভবনে, আজকের দিনে তাঁদের পাশে থাকতে। ‘অমর আকবর অ্যান্টনি’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন বিগ বি-বিনোদ। অমরকে হারিয়ে আজ অ্যান্টনি কার্যত স্তব্ধ। বন্ধুকে শেষ দেখা দেখতে তাই আজ আর কোনও সময় নষ্ট করেননি তিনি। অতীতে শোনা যায়, নিজের কেরিয়ারের তুঙ্গে থাকাকালীন হঠাৎ করেই গ্ল্যামার দুনিয়া থেকে নিজেকে সরিয়ে নেন বিনোদ খন্না। সেই জন্যেই হয়তো বলিউড অমিতাভ ও বিনোদের মধ্যে সেই হাড্ডাহাড্ডি লড়াইও আর দেখেনি। গুরুদেব ওশো রজনীশের মন্ত্রে অনুপ্রাণিত হয়ে সব কিছু থেকে নিজেকে কার্যত সরিয়ে নেন বিনোদ। সেসময় বিভিন্ন ছবির জন্যে নেওয়া টাকাও ফিরিয়ে দেন প্রযোজকদের। তবে পাঁচ বছর বিরতি নেওয়ার পর ফের তিনি ফিরে আসেন রুপোলি পর্দায়। শেষবার তাঁকে পর্দায় দেখা গিয়েছিল ‘দিলওয়ালে’ ছবিতে, শাহরুখ খান এবং বরুণ ধওয়ানের বাবার ভূমিকায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget