এক্সপ্লোর

Amitabh-Dharmendra: অনস্ক্রিন থেকে অফস্ক্রিন, অটুট বন্ধুত্ব! ধর্মেন্দ্র অসুস্থ শুনেই নিজে গাড়ি চালিয়ে দেখতে গেলেন অমিতাভ

Amitabh Bachchan: গত ১ সপ্তাহ ধরে, বিভিন্ন সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন ধর্মেন্দ্র, সদ্যই ছাড়া পেয়েছেন তিনি

কলকাতা: 'ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে..', রুপোলি পর্দার এই দৃশ্য আজও সমানভাবে প্রিয় আট থেকে আশির। যে সিনেমাকে আজও ভারতের অন্যতম সেরা সিনেমা বলে মনে করা হয়, সেই 'শোলে'-তে এই দুই বন্ধুর দোস্তি, অর্থাৎ বন্ধুত্বের উদাহরণ আজও কথায় কথায় দেয় সাধারণ মানুষ। তবে পর্দার মতো, বাস্তব জীবনেও কী আজও অটুট সেই বন্ধুত্ব? ধর্মেন্দ্র (Dharmendra) অসুস্থ হতেই নিজেই গাড়ি নিয়ে তাঁর বাড়িতে পৌঁছে গেলেন, অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)।  

গত ১ সপ্তাহ ধরে, বিভিন্ন সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন ধর্মেন্দ্র। সোমবার, অভিনেতার অবস্থা গুরুতর হওয়ায়, ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয় তাঁকে। সেই সময়ে অনেকে মনে করেছিলেন, অভিনেতার স্বাস্থ্য সংক্রান্ত জটিলতা বেড়েছে। তবে পরিবারের তরফে জানানো হয়েছিল, আসলে তা নয়। বর্ষীয়ান অভিনেতার বয়সের কথা মাথায় রেখেই তাঁকে ভেন্টিলেশনে স্থানাস্তরিত করা হয়েছে। কোনও বিশেষ জটিলতা তৈরি হয়নি। 

বুধবার বাড়ি ফিরে আসেন ধর্মেন্দ্র। জানা গিয়েছে, অভিনেতা এখনও পুরোপুরি সুস্থ নন। বাড়িতেই বিশ্রামে থাকতে হবে তাঁকে, চলবে চিকিৎসাও। বারে বারেই ধর্মেন্দ্রর চিকিৎসা নিয়ে মুখ খুলেছিলেন হেমা মালিনী। ধর্মেন্দ্র যখন হাসপাতালে ভর্তি রয়েছেন, তখনও হেমা মালিনী জানিয়েছিলেন, ধর্মেন্দ্র স্থিতিশীল রয়েছেন। এরপরে, ধর্মেন্দ্র যখন ভেন্টিলশনেও ছিলেন, তখনও হেমা মালিনী জানিয়েছিলেন, তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। ধর্মেন্দ্রর মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পড়ায় রাগে ফেটে পড়েছিলেন হেমা মালিনী। ধর্মেন্দ্র হাসপাতাল থেকে ফেরার পরে, হেমা মালিনী অনুরাগীদের তাঁর জন্য প্রার্থনা করার আর্জি জানিয়েছেন। 

আর ধর্মেন্দ্র বাড়ি ফেরার পরেই, নিজে গাড়ি চালিয়ে বন্ধু, সহকর্মীকে দেখতে গেলেন অমিতাভ। এদিন বুজ জ্যাকেট পরেছিলেন এবং ক্যাপ পরেছিলেন অমিতাভ। তাঁর নিজেরও শরীর ভাল নয়। সেই কারণেই, হাসপাতালে দেখতে যাননি অমিতাভ। হাসপাতালে সংক্রমণ হওয়ার ভয় থাকে। সেই কারণেই তিনি হাসপাতালে যাননি। ধর্মেন্দ্র বাড়ি ফেরার পরেই তাঁর সঙ্গে দেখা করতে যান অমিতাভ। এর আগে, বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র হাসপাতালে থাকাকালীন, তাঁকে দেখতে হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন শাহরুখ খান, সলমন খান ও গোবিন্দ।

আপাতত বাড়িতেই রয়েছেন ধর্মেন্দ্র, সেখানেই তাঁর চিকিৎসা চলছে। তবে চিকিৎসকের তরফ থেকে জানানো হয়েছে, বর্ষীয়ান অভিনেতার সংক্রমণের ভয় রয়েছে। সেই কারণে তাঁকে সবার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। খুব সাবধানে থাকতে হচ্ছে অভিনেতাকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget