এক্সপ্লোর

অবশেষে অ্যায় দিল.....এ ঐশ্বর্যর সাহসী দৃশ্য প্রসঙ্গে মুখ খুললেন বিগ বি

মুম্বই:  কর্ণ জোহরের ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ মুক্তির আগে থেকেই নানা কারণে চর্চায় থেকেছে। তারমধ্যে ছবিতে ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে রণবীর কপূরের ঘনিষ্ঠ দৃশ্য অনেকেরই নজর কেড়েছে, ছবিকে নিয়ে এসেছে আলোচনার কেন্দ্রে। সেসময় শোনা যায়, ছবিতে অ্যাশ-রণবীরকে এতটা ঘনিষ্ঠ হতে দেখে খুশি হননি বচ্চন পরিবারের কেউই। এমনকি বচ্চন পরিবারের কোনও সদস্যকে ছবির বিশেষ স্ক্রিনিংয়ে উপস্থিত থাকতেও দেখা যায়নি। জয়া বচ্চনকে এনিয়ে প্রকাশ্যে নাম না করে ঐশ্বর্যর সমালোচনাও করতে শোনা যায়। অভিষেক শুধুমাত্র কর্ণকে টুইটারে শুভেচ্ছা জানিয়েই থেমে যান। তবে অবশেষে ‘অ্যায় দিল....’ নিয়ে এবং সেখানে বচ্চন বহু অ্যাশের সাহসী দৃশ্যে অভিনয় নিয়ে নীরবতা ভাঙলেন অমিতাভ বচ্চন। এই নীরবতা ভাঙার জন্যে ২২ তম কলকাতা চলচ্চিত্র উত্সবের মঞ্চকেই সবচেয়ে বেশি উপযোগী মনে করেছেন বিগ বি। সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিগ বি মনে করিয়ে দেন, কীভাবে ছবিতে এখন নারী কেন্দ্রিক চরিত্র গুরুত্ব পাচ্ছে। এমনকি আগে যেখানে ছবিতে মহিলারা শুধুমাত্রই নায়কদের পাশে শো কেস হয়ে থাকতেন, এখন সেখানে তাঁদের অনেক ব্যক্তিত্বময়ী, সাহসী, দাপুটে এবং কঠিন চরিত্র দেওয়া হচ্ছে। এপ্রসঙ্গে তিনি উদাহরণ সরূপ ঋত্বিক ঘটকের ‘মেঘে ঢাকা তারা’-এ নীতার চরিত্রটির কথা উল্লেখ করেন। হিন্দি ছবি থেকে তাঁর মনে হয়েছে ‘গাইড’ ছবিতে রোজির চরিত্রে ওয়াহিদা রহমান খুবই শক্তিশালী নারী চরিত্র। ইদানিংকালের বিশাল ভরদ্বাজের ছবি ‘হায়দার’-এ তব্বুর চরিত্রও যথেষ্ট প্রশংসা পেয়েছে অমিতাভের থেকে। সর্বোপরি তিনি তাঁর বক্তব্যের শেষে তাঁর বাড়ির বউ ঐশ্বর্য-র কথাও উল্লেখ করেন। তাঁর কথায় কয়েকদিন আগেই মুক্তি পাওয়া ‘অ্যায় দিল...এ’ সাবার চরিত্রটাও যথেষ্ট দৃঢ়, শক্তিশালী এক মহিলার, যিনি বিবাহবিচ্ছিন্না, কিন্তু ভাবনা-চিন্তায় যথেষ্ট উদার। ছবিতে সাবা তাঁর প্রেমিককে জানিয়ে দেন, তিনি চান না তাঁর ‘প্রয়োজন’ হতে, তিনি ‘কামনা’ হিসেবে আবির্ভূত হতে চান তাঁর প্রেমিকের জীবনে। এর থেকেই বোঝা যায় সম্পর্কের সুতোটা নিজের হাতেই রাখতে চেয়েছেন ‘সাবা’, এবং তিনি চাইলে তাঁর প্রেমিককে ছাড়তে পারেন। তাঁকে ব্যবহার করা যাবে না। অমিতাভ মনে করেন, ছবিতে নারী চরিত্রের উপস্থাপনায় এই পরিবর্তনই, নারীদের ক্ষমতায়নের ছবিটি প্রকাশ করছে।

সেরা শিরোনাম

Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
News Update: বন্ধ বাড়ি থেকে মিলল জনপ্রিয় সঙ্গীতশিল্পীর পচাগলা দেহ! ঘর জুড়ে রক্তের দাগ
বন্ধ বাড়ি থেকে মিলল জনপ্রিয় সঙ্গীতশিল্পীর পচাগলা দেহ! ঘর জুড়ে রক্তের দাগ
Bollywood News: আগ্রহ নেই রুপোলি পর্দায়, খেলার জগতে থাকতে চান এই তারকা-পুত্র!
আগ্রহ নেই রুপোলি পর্দায়, খেলার জগতে থাকতে চান এই তারকা-পুত্র!
Uttam Kumar Birthday: ১০০ বছর পরেও অমলিন উত্তমকুমার.. মহানায়কের জন্মদিনে শ্রদ্ধাজ্ঞাপন বিজেপি সরকারের, হাজির টলিউডও
১০০ বছর পরেও অমলিন উত্তমকুমার.. মহানায়কের জন্মদিনে শ্রদ্ধাজ্ঞাপন বিজেপি সরকারের, হাজির টলিউডও

ভিডিও

Birbhum Lavpur: ফের ভাঙল কুয়ে নদীর বাঁধ! জল ঢুকছে একাধিক গ্রামে, জলের তলায় কয়েকশো বিঘা কৃষি জমি
RG Kar Case: RG করকাণ্ডে ধৃত সোমনাথ দে-কে ঘিরে ব্যারাকপুর কোর্টের বাইরে উত্তেজনা !
Food Safety Raid: কামালগাজির মিষ্টির দোকানে খাদ্যসুরক্ষা দফতরের তরফে অভিযান, প্রচুর অনিয়মের অভিযোগ
North Bengal Bus: ট্রেন বন্ধ থাকায় বাসের জন্য হাহাকার, অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের
Flight Accident: নবি মুম্বই থেকে শ্রীনগরে অবতরণের পর দুর্ঘটনার কবলে ইন্ডিগোর বিমান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
Home Buying Plan: বাড়ি কিনতে চাইছেন? আপনার উপার্জনে কত দামের বাড়ি কিনতে পারবেন আপনি, কী বলছে হিসাব?
বাড়ি কিনতে চাইছেন? আপনার উপার্জনে কত দামের বাড়ি কিনতে পারবেন আপনি, কী বলছে হিসাব?
Kunal On Ritabrata Banerjee:
"ঋতব্রতর বিরুদ্ধে বালুরঘাটের মহিলার অভিযোগ ফের খতিয়ে দেখার নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের", বড় দাবি কুণালের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Food Safety: বনগাঁয় খাদ্য সুরক্ষা দফতরের হানা, বাসি মাংস, খারাপ আলু দেখে স্বেচ্ছায় দোকান বন্ধ রেখে পরিস্কারের নির্দেশ
বনগাঁয় খাদ্য সুরক্ষা দফতরের হানা, বাসি মাংস, খারাপ আলু দেখে স্বেচ্ছায় দোকান বন্ধ রেখে পরিস্কারের নির্দেশ
News Update: বন্ধ বাড়ি থেকে মিলল জনপ্রিয় সঙ্গীতশিল্পীর পচাগলা দেহ! ঘর জুড়ে রক্তের দাগ
বন্ধ বাড়ি থেকে মিলল জনপ্রিয় সঙ্গীতশিল্পীর পচাগলা দেহ! ঘর জুড়ে রক্তের দাগ
Birbhum News: নাবালিকা পরিচারিকাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার রাজ্যের এই BJP নেতা
Birbhum News: নাবালিকা পরিচারিকাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার রাজ্যের এই BJP নেতা
Best Mutual Funds : ১০ বছরের SIP-তে এই ৫ মিউচুয়াল ফান্ড দিয়েছে সবথেকে কম রিটার্ন
১০ বছরের SIP-তে এই ৫ মিউচুয়াল ফান্ড দিয়েছে সবথেকে কম রিটার্ন
Embed widget