এক্সপ্লোর

Amy Jackson Wedding: সবসময় সঙ্গেই থাকল ছেলে, এড ওয়েস্টউইকের সঙ্গে স্বপ্নের বিয়ে অ্যামি জ্যাকসনের

Amy Jackson Wedding News: ইতালির আমালফি কোস্টে ক্যাথলিক রীতি মেনে বিয়ে করেছেন অ্যামি ও এড। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়ে এড লিখেছেন, 'নতুন সফর শুরু হল।'

কলকাতা: নতুন জীবন শুরু করলেন অ্যামি জ্যাকসন (Amy Jackson)। প্রেমিক এড ওয়েস্টউইকের (Ed Westwick) সঙ্গে ক্যাথলিক রীতি মেনে ইতালিতে বিয়ে সেরেছেন অ্যামি। সোশ্যাল মিডিয়ায়, বিয়ের আনুষ্ঠানিক ছবি আজ শেয়ার করে নিয়েছেন, এড ওয়েস্টউইক। এর আগেই, বৃহস্পতিবার অবশ্য বিয়ের ছবি শেয়ার করে নিয়েছিলেন অ্যামি জ্যাকসন। বিবাহবাসরে সবসময়ের জন্য অ্যামির পাশে ছিল তাঁর ছেলে। 

ইতালির আমালফি কোস্টে ক্যাথলিক রীতি মেনে বিয়ে করেছেন অ্যামি ও এড। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়ে এড লিখেছেন, 'নতুন সফর শুরু হল।' সেই ছবিই জ্বলজ্বল করছে অ্যামির ওয়ালেও। দুধ সাদা অফ শোলডার গাউনে সেজেছিলেন অ্যামি। ব্যাকব্রাশ করে টেনে বাঁধা চুল। লুটিয়ে পড়ছে মাথার ভেল। খুব হালকা মেক আপ। হাতে সাদা গোলাপের তোড়া। অন্যদিকে এডও সেজেছিলেন সাদা ব্লেজারে। অ্যামি-এডের বিবাহের ছবি যেন স্বপ্নের মতোই সুন্দর। 

অ্যামি জ্যাকসনের এই বিয়েতে সবসময়ের সঙ্গী ছিল অভিনেত্রীর ৫ বছরের পুত্র আন্দ্রেয়াস। অ্যামি ও তাঁর প্রাক্তন প্রেমিক জর্জ পানায়িওটোর পুত্র, এই আন্দ্রেয়াস। ২০১৯ মা হয়েছিলেন অ্যামি। তখনও তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হননি। ২০২১ সালে সম্পর্কে ইতি টানেন পানায়িওটো ও অ্যামি। তবে তাঁরা কখনোই বিবাহ করেননি।

২০২২ সাল থেকেই অ্যামির সঙ্গে এডের সম্পর্কের শুরু। এড হলিউডের বেশ জনপ্রিয় অভিনেতা। একটি খেলার মাঠে তাঁদের দুজনের প্রথম দেখা হয়। আর সেখান থেকেই শুরু হয় অ্যামি আর এডের বন্ধুত্ব। তারপরে প্রেম। চলতি বছরের জানুয়ারিতেই ঘটা করে বাগদান সারেন অ্যামি ও এড। তখনই প্রকাশ্যে এসেছিল তাঁদের সম্পর্কের কথা। এরপরে, অগাস্ট মাসের শেষের দিকেই স্বপ্নের বিয়ে সারলেন তাঁরা। ইতালি অ্যামি জ্যাকসনের খুব প্রিয় জায়গায়। সেই ইতালি থেকেই জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অ্যামি আর এড। তবে সেই নতুন অধ্যায়ে সবসময়ের জন্য অ্যামির সঙ্গে রইল একরত্তি ছেলে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

আরও পড়ুন: RG Kar News: 'সহ্য সীমা পেরিয়ে যাচ্ছে, তাই বিচারের দাবিতে ফের পথে' নামলেন ছোটপর্দার শিল্পীরা

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
Govinda-Sunita: বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
Rathijit Bhattacharjee: হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?
হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget