এক্সপ্লোর

Rukmini Maitra: 'দেব দা কোথায়?' অনন্ত-রাধিকার সঙ্গে ছবি পোস্ট করতেই রুক্মিণীকে প্রশ্ন অনুরাগীদের!

Anant-Radhika Reception: রবিবার অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের 'মঙ্গল উৎসব', অর্থাৎ রিসেপশন পার্টির আয়োজন করা হয়েছিল। এদিন বাংলার একাধিক তারকা হাজির ছিলেন সেখানে। তাঁদের অন্যতম রুক্মিণী মৈত্র।

মুম্বই: দীর্ঘদিন ধরে চলছে বিবাহ উৎসব। অনুষ্ঠান রীতি নীতি শেষ হলেও উৎসবের আমেজ যেন এখনও কাটেনি। দেশের ধনকুবের মুকেশ আম্বানির (Mukesh Ambani) ছোট ছেলে অনন্ত আম্বানি (Anant Ambani) ও রাধিকা মার্চেন্টের (Radhika Merchant) প্রাক বিবাহ থেকে বিবাহের অনুষ্ঠান, এই দীর্ঘ সময় ধরে দেশের মানুষ অজস্র জাঁকজমকের সাক্ষী থাকলেন। গত রবিবার ছিল তাঁদের রিসেপশন পার্টি। সেখানে উপস্থিত ছিলেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক তারকা। তাঁদের অন্যতম রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। এক্সক্লুসিভ পোশাকে তিনি যেন 'গোল্ডেন গার্ল'। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতেই প্রশংসার সঙ্গে অনুরাগীদের মুখে একটাই প্রশ্ন ঘুরে ঘুরে এল, 'দেব দা কোথায়' (Dev)?

আম্বানিদের পার্টিতে রুক্মিণী, দেব তখন কোথায়?

রবিবার অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের 'মঙ্গল উৎসব', অর্থাৎ রিসেপশন পার্টির আয়োজন করা হয়েছিল। এদিন বাংলার একাধিক তারকা হাজির ছিলেন সেখানে। যশ দাশগুপ্ত, নুসরত জাহান, শাশ্বত চট্টোপাধ্যায়, সুস্মিতা চট্টোপাধ্যায়, রিয়া সেন, রাইমা সেন, রুক্মিণী মৈত্র। তবে এদিন একেবারে অন্য ধরনের পোশাকে বিশেষ নজর কাড়েন রুক্মিণী। উজ্জ্বল সোনালী রঙের শাড়ি, যার আঁচলের অংশটা সারি দিয়ে সোনালী রঙের পাতায় তৈরি। সেই পোশাক মনে ধরেছে অনেকেরই। 

রবিবার সংবাদ সংস্থা এএনআই-এর মাধ্যমে তাঁর অনুষ্ঠানে প্রবেশের ভিডিও প্রকাশ্যে আসে। তবে রাতের দিকে নবদম্পতির সঙ্গে নিজেই ছবি পোস্ট করেন অভিনেত্রী। অনন্ত ও রাধিকার সঙ্গে পোজ দিয়ে ক্যাপশনে লেখেন, 'সত্যিকারের ভালবাসা কখনও অন্ধ হয় না, বরং তা আরও রোশনাই যোগ করে। আর সেটাই আমরা সবাই প্রত্যক্ষ করেছি উচ্ছ্বসিত রাধিকা ও অনন্তে। আবারও আশীর্বাদধন্য এই নবদম্পতিকে 'অনন্ত' ভালবাসা, উচ্ছ্বাস ও আনন্দ জানাই।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by RUKMINI MAITRA 💫 (@rukminimaitra)

আরও পড়ুন: 'Kalki 2898 AD': রমরমিয়ে ব্যবসা 'কল্কি ২৮৯৮ এডি'র, প্রভাস-দীপিকা-অমিতাভের ছবির মোট আয় কত?

এই পোস্ট ভরেছে নানা ধরনের কমেন্টে। অনেকেই অভিনেত্রীর সাজের প্রশংসা করেছেন। অনেকে এও লিখেছেন যে এত বড় পরিবারের অনুষ্ঠানে যোগ দিতে বাংলা থেকে কেউ গেছেন দেখে তাঁরা গর্বিত। তবে সেগুলির মধ্যে সবথেকে বেশি নজরে পড়ল অনুরাগীদের মধ্যে দেবের খোঁজ। একজন লিখলেন, 'দাদাকে নিলে না?' আবার কেউ লিখলেন, 'তোমাকে আমন্ত্রণ জানিয়েছে, দেব দাদা কই?' আবারও একজন একই প্রশ্ন, 'বলছি রুক্মিণী দি, দেব দা কই?' দেবকে আম্বানি পরিবারের বিয়ের অনুষ্ঠানে রুক্মিণীর পাশে দেখতে না পেয়ে খানিক যেন হতাশ তাঁর অনুরাগীরা। কিন্তু সেইদিন তবে দেব ছিলেন কোথায়? তিনি সেদিন ছিলেন কলকাতাতেই। বন্ধুবান্ধবদের সঙ্গে মজেছিলেন ক্রিকেট খেলায়। নিজের টিমের লোকজন ও ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠদের সঙ্গে ক্রিকেট খেলে ঘাম ঝরিয়ে সেলফিও তোলেন। পোস্ট করেন সেই ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget