এক্সপ্লোর

Anant-Radhika Wedding: আরব সাগরকে সাক্ষী রেখে সাতজন্মের অঙ্গীকার, মায়ানগরীতেই বিয়ে রাধিকা-অনন্তের, এল বিয়ের কার্ড

Ambani Wedding: বৃহস্পতিবার আম্বানিদের তরফে রাধিকা এবং অনন্তের বিয়ের আমন্ত্রণপত্র প্রকাশ করা হয়েছে।

মুম্বই: প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজনই থামছে না। কখনও গুজরাতে বসছে আসর, কখনও আবার ভিন্ দেশে, সমুদ্রবক্ষে। তাই রাধিকা মার্চেন্ট এবং অনন্ত আম্বানি ঠিক কবে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন, জানতে আগ্রহী ছিলেন সকলেই। সেই নিয়ে নানা কানাঘুষো সামনে এলেও, এবার ১২ জুলাই দিনটির উপর সিলমোহর দিলেন আম্বানিরা। তবে বিদেশ বিভুঁইয়ে নয়, মুম্বইয়ে Jio World Convention Centre-এই বসবে রাধিকা এবং অনন্তের বিয়ের আসর। (Anant-Radhika Wedding)

বৃহস্পতিবার আম্বানিদের তরফে পাঠানো রাধিকা এবং অনন্তের বিয়ের আমন্ত্রণপত্র সামনে এল, তাতে আম্বানিরা জানিয়েছে, আগামী ১২ জুলাই শুভ বিবাহ, অর্থাৎ ওই দিনই সাতপাকে বাঁধা পড়বেন রাধিকা এবং অনন্ত। ১৩ জুলাই তাঁদের শুভ আশীর্বাদ এবং ১৪ জুলাই মঙ্গল উৎসব, অর্থাৎ রিসেপশন। মুম্বইয়ে Jio World Convention Centre-এই সমস্ত অনুষ্ঠান সম্পন্ন হবে বলে জানিয়েছেন আম্বানিরা। আনুষ্ঠানিক ভাবে অতিথিদের কাছে নিমন্ত্রণপত্র শীঘ্রই পৌঁছে যাবে বলে জানানো হয়েছে। এর আগে যদিও লন্ডনের বিলাসবহুল প্রাসাদে তাঁদের বিয়ের খবর সামনে এসেছিল, বিয়ের আমন্ত্রণপত্র প্রকাশ করে তা খণ্ডন করলেন আম্বানিরা। (Ambani Wedding)

বিয়ে এবং আশীর্বাদে ভারতীয় পোশাক পরে আসতে অনুরোধ করা হয়েছে সকলকে। রিসেপশনে ভারতীয় পোশাকে পশ্চিমি কায়দা সংযোগ করা যেতে পারে বলে জানানো হয়েছে। মুকেশ আম্বানির কন্যা ও জামাতা, ইশা আম্বানি-আনন্দ পিরামল, পুত্র ও পুত্রবধূ আকাশ আম্বানি-শ্লোকা মেহতা, মুকেশ ও নীতার নাতি-নাতনি, পৃথ্বী, আদিয়াশক্তি, কৃষ্ণা এবং বেদার তরফে আমন্ত্রণপত্রটি প্রকাশ করা হয়েছে। 

আরও পড়ুন: Virat-Anushka: বিশ্বকাপের আগে স্ত্রী অনুষ্কার সঙ্গে সময় কাটালেন বিরাট, ভারতীয় দলে কবে যোগ দেবেন কোহলি?

এই মুহূর্তে বলিউড তারকা, ঘনিষ্ঠ কয়েকশো বন্ধুবান্ধবদের সঙ্গে বিদেশে রাধিকা এবং অনন্তের দ্বিতীয় প্রাক বিবাহ অনুষ্ঠান নিয়ে ব্যস্ত আম্বানিরা। বিলাসবহুল প্রমোদতরীতে সকলকে ইতালি থেকে ফ্রান্স নিয়ে যাওয়া হচ্ছে। রোমদর্শনের পাশাপাশি, সবরকমের আমোদ-প্রমোদের ব্যবস্থা করা হয়েছে অতিথিদের জন্য পাশাপাশি, আকাশ এবং শ্লোকার কন্যা বেদার জন্মদিনও সেখানেই পালিত হবে। 

রাধিকা এবং অনন্তের বিয়েতে ১০০০ কোটি টাকা খরচ হবে বলে খবর এসেছে। এর আগে,গুজরাতের জামনগরে অনন্ত এবং রাধিকার প্রাকবিবাহ অনুষ্ঠানে ১২৬০ কোটি টাকা খরচ হয়, যার মধ্যে শুধুমাত্র ক্যাটারিংয়েই খরচ হয় ২০০ কোটি টাকা। বিল গেটস, মার্ক জাকারবার্গ, ইভাঙ্কা ট্রাম্প সেই অনুষ্ঠানে শামিল হন। বিয়েতে পারফর্ম করেন রিহানা। ২০২৩ সালের ১৯ জানুয়ারি বাগদান সারেন রাধিকা এবং অনন্ত। এই মুহূর্তে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ, জিও প্ল্যাটফর্মস, রিলায়্যান্স রিটেল ভেঞ্চার্স, রিলায়্যান্স নিউ এনার্জি, রিলায়্যান্স সোলার এনার্জির বোর্ড ডিরেক্টর নিযুক্ত রয়েছেন অনন্ত। 

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget