এক্সপ্লোর

Virat-Anushka: বিশ্বকাপের আগে স্ত্রী অনুষ্কার সঙ্গে সময় কাটালেন বিরাট, ভারতীয় দলে কবে যোগ দেবেন কোহলি?

Indian Cricket Team: গত শনিবারই ভারতীয় দলের একাংশ বিশ্বকাপের উদ্দেশে রওনা দিলেও, কোহলিকে সেই তারকাদের সঙ্গে সফর করতে দেখা যায়নি।

মুম্বই: টি-টোয়ন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) আগে যুক্তরাষ্ট্রে পৌঁছে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। ইতিমধ্যে সেখানে রোহিত শর্মারারা প্রথম অনুশীলন শিবিরও করে ফেলছেন। তবে সেই শিবিরে বিরাট কোহলিকে (Virat Kohli) দেখা যায়নি। এখনও তিনি দেশই ছাড়েননি। তাঁর প্রমাণও মিললই সদ্যই।

সম্প্রতি মুম্বইতে প্রাক্তন ক্রিকেটার জাহির খান এবং অভিনেত্রী সাগরিকা ঘাটগের সঙ্গে আড্ডা দিতে দেখা গিয়েছে অনুষ্কা শর্মাকে (Anushka Sharma)। সম্প্রতি চার তারকার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখে যতদূর বোঝা যাচ্ছে চারজনে কোনও রেস্তোরাঁ থেকেই বের হচ্ছিলেন।

 

 

খবর অনুযায়ী কোহলি বহু আগেই বিসিসিআইকে জানিয়ে দিয়েছিলেন তিনি খানিক পরে দলের সঙ্গে যোগ দেবেন। বিসিসিআই কোহলির এই অনুরোধ মেনেও নিয়েছে। সেই কারণেই বিসিসিআইয়ের তরফে কোহলির ভিসা সংক্রান্ত কাগজপত্র, কাজর্কমও খানিক দেরিতেই শুরু করা হয়।  দেরিতে দলের সঙ্গে যোগ দেওয়ায় ভারতের একমাত্র অনুশীলন ম্যাচে তিনি খেলতে পারবেন না বলেই খবর। তিনি আপাতত পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন।

সবকিছু ঠিকঠাক থাকলে বিরাট কোহলি আজ রাতের দিকেই যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দিতে পারেন। তবে তাঁর ভারতের একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলা নিয়ে প্রবল সংশয় রয়েছে। ১ জুন বাংলাদেশের বিরুদ্ধে অনুশীলন ম্যাচ খেলতে নামবে ভারত। দেরিতে যাওয়ায় তিনি পর্যাপ্ত বিশ্রাম নিয়ে সেই মাঠে নামতে পারবেন না বলেই মনে করা হচ্ছে।

কোহলি কিন্তু ব্যক্তিগতভাবে অবশ্য দুরন্ত ফর্মে। আইপিএলে সর্বোচ্চ রানংগ্রাহক হিসাবেই তিনি মরশুম শেষ করেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ ব্যাটার কোহলির রেকর্ডও চোখধাঁধানো। বিশের বিশ্বযুদ্ধে তিনি ২৫ ইনিংসে ৮১.৫০ গড় এবং ১৩০-র অধিক স্ট্রাইক রেটে মোট ১১৪১ রান করেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এটি কোনও ব্যাটারের করা সর্বকালের সর্বাধিক রান। এ বারে যুক্তরাষ্ট্রেও কোহলির ব্যাট কথা ললে কি না, এবার সেটাই দখার বিষয়। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ১৬ মাস পরে জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে আবেগতাড়িত পন্থ, কী বললেন ঋষভ

সেরা শিরোনাম

IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
England vs Pakistan: 'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget