এক্সপ্লোর

Bollywood Celebrity Updates: তিন বছর ডেটিংয়ের পর সম্পর্ক ভাঙল ইশান-অনন্যার?

বলিউডের নতুন প্রজন্মের তারকাদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় অনন্যা পাণ্ডে এবং ইশান খট্টর। তাঁদের মধ্যে সম্পর্ক নিয়েও মাঝেমধ্যেই নানা কিছু শোনা যেত। শাহিদ কপূরের জন্মদিনের পার্টিতেও নজর কাড়েন অনন্যা।

মুম্বই: শাহিদ কপূরের ভাই ইশান খট্টরের (Ishaan Khattar) সঙ্গে বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডের (Ananya Panday) সম্পর্ক নিয়ে মাঝে বেশ কিছুদিন গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে সম্প্রতি জানা গিয়েছে, তিন বছর একে অপরের সঙ্গে ডেটিং করার পর এবার এই সম্পর্ক থেকে বেরিয়ে এলেন তাঁরা। বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে, তিন বছর সম্পর্কে থাকার পর ইশান খট্টরের এবং অনন্যা পাণ্ডে তাঁদের সম্পর্কে ইতি টেনেছেন।

বিচ্ছেদ ইশান-অনন্যার-

বলিউডের নতুন প্রজন্মের তারকাদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় অনন্যা পাণ্ডে এবং ইশান খট্টর। তাঁদের মধ্যে সম্পর্ক নিয়েও মাঝেমধ্যেই নানা কিছু শোনা যেত। শাহিদ কপূরের জন্মদিনের পার্টিতেও নজর কাড়েন অনন্যা। আর এবার তাঁদের বিচ্ছেদের খবরে মন খারাপ অনুরাগীদের। 

বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, 'খালি পিলি' ছবির সেট থেকেই ইশান খট্টরের সঙ্গে সম্পর্ক শুরু হয় অনন্যা পাণ্ডের। গত তিন বছর ধরে তাঁরা একে অপরের সঙ্গে সম্পর্কে ছিলেন। তবে, এবার তাঁরা এই সম্পর্ককে আর এগিয়ে না নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দুজন একে অপরের সঙ্গে সম্মতিতেই এই সম্পর্কে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। আরও জানা গিয়েছে, বিচ্ছেদ হয়ে গেলেও পরবর্তীকালে যদি একে অপরের বিপরীতে কোনও ছবিতে অভিনয়ের প্রস্তাব আসে, তাহলে তাঁরা সেই ছবিতে অভিনয়ও করবেন এবং পেশাদার সম্পর্ক বজায় রাখবেন। জানা যাচ্ছে, ব্রেকআপ হলেও বন্ধুত্বের সম্পর্ক অটুট রয়েছে ইশান-অনন্যার মধ্যে। কিন্তু ব্যক্তিগত কিছু মতানৈক্যের কারণেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার তাঁরা সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন - The Kashmir Files Success: বিশ্বজুড়ে বক্স অফিসে দাপট চালাচ্ছে 'দ্য কাশ্মীর ফাইলস'

প্রসঙ্গত, শাহিদ কপূরের জন্মদিনের পার্টিতে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা যায় অনন্যা পাণ্ডেকে। শাহিদ পত্নী মীরা, ইশান, অনন্যা মজাদার সময় কাটানোর ছবি শেয়ার করেন সোশ্যাল মিডয়ায়। জন্মদিনের পার্টির ছবি শেয়ার করে নেন শাহিদ কপূর। যেখানে হাসি মুখে ক্যামেরায় পোজ দিতে দেখা যায় অনন্যাকে। যদিও সম্পর্ক ভাঙার গুঞ্জনে এখনও মুখ খোলেননি ইশান কিংবা অনন্যা কেউই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget