এক্সপ্লোর

Anil on Ameesha Patel: 'আমিশা ধনী পরিবারের মেয়ে, ও অহংকারী', বলছেন 'গদর ২'-এর পরিচালক

Anil Sharma on Ameesha Patel: দীর্ঘদিন পরে, বলিউডের সুপারহিট ছবি 'গদর'-এর ছবিকে বড়পর্দায় ফিরিয়ে এনেছেন অনিল। এই দুই ছবিতেই, সাকিনার চরিত্রে দেখা গিয়েছে আমিশাকে।

কলকাতা: 'গদর ২' (Gadar 2)-এখনও বক্সঅফিসে অপ্রতিরোধ্য। যেমন এই ছবি একের পর এক রেকর্ড ভাঙছে, তেমনই চর্চায় রয়েছেন এই ছবির অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে পরিচালকও। সম্প্রতি, আমিশা পটেল (Ameesha Patel)-কে নিয়ে, তাঁর সঙ্গে কাজ করা নিয়ে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন 'গদর' (Gadar) ও 'গদর ২'-এর পরিচালক অনিল শর্মা (Anil Sharma)। 

দীর্ঘদিন পরে, বলিউডের সুপারহিট ছবি 'গদর'-এর ছবিকে বড়পর্দায় ফিরিয়ে এনেছেন অনিল। এই দুই ছবিতেই, সাকিনার চরিত্রে দেখা গিয়েছে আমিশাকে। সম্প্রতি তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছিলেন পরিচালক। অনিল বলেন, 'আমার সঙ্গে কখনও কারোও সম্পর্ক খারাপ হয়নি। অনেক সময় কাজ করতে গিয়ে হয়তো ঝগড়ঝাঁটি হয়েছে, তবে আবার তা ঠিকও হয়ে গিয়েছে। আমি কখনও মনোমালিন্যকে দীর্ঘস্থায়ী হতে দিই না। আমি বিশ্বাস করি সবাই ভালবাসায়, ভালভাবে থাকতে বা কাজ করতেই ভালবাসেন। আমিশাও ঠিক তাই। ও অনেক বড় ঘরের মেয়ে তাই সম্ভবত ওঁর কিছু ব্যবহারে সমস্যা রয়েছে। অনেক ব্যবহারে ওকে অহংকারী বলে মনে হয় অনেকেরই। তবে সেই আবরণটা সরিয়ে ফেললেই, আমিশা ভীষণ ভাল মনের একজন মানুষ। সবার সঙ্গে মিলেমিশে থাকতেই ভালবাসে ও।'

বলিউডে আমিশার কেরিয়ার শুরু হয়েছিল একেবারে স্বপ্নের মতোই। প্রথম ছবি 'কহো না.. পেয়্যার হ্যায়' (Kaho Na Peyaar Hai)-তে তিনি জুটি বেঁধেছিলেন ঋত্বিক রোশনের (Ritwick Roshan)-এর সঙ্গে। সেই ছবি বক্সঅফিসে চূড়ান্ত সাফল্য পায়। এরপরেই আমিশাকে কাস্ট করা হয়েছিল গদর ছবিতে। সেই ছবিও বক্সঅফিসে চূড়ান্ত সাফল্য পেয়েছিল। 

একটি সাক্ষাৎকারে আমিশা বলেছেন,  'গদর মুক্তির পরে, সাফল্য উদযাপনের পার্টিতে আমার সঙ্গে দেখা হয়েছিল সঞ্জয় লীলা বনশালীর (Sanjay Leela Bhanshali)। এর আগে, ছবি মুক্তির পরে আমিশাকে একটি সুন্দর চিঠি লিখেছিলেন তিনি। আমিশা বলেছিলেন, ‘তিনি আমায় বলেছিলেন,  এমন ছবি কোনও অভিনেতার ফিল্ম কেরিয়ারে মাত্র ১টিই তৈরি হয়। কিন্তু তোমার কেরিয়ারে এমন ২টো হিট ছবি রয়েছে।' ১৯৯৮ সালে 'কহো না পেয়ার হ্যায়' (Kaho Na Peyaar Hai) ছবি দিয়ে বলিউডে পা রেখেছিলেন আমিশা। সেই ছবি বক্সঅফিসে ভীষণ সাফল্য পেয়েছিল। 

আরও পড়ুন: Bollywood News: একইসঙ্গে মুক্তি পাচ্ছে অক্ষয়-আমিরের ছবি, জোর টক্কর বক্সঅফিসে

                               

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget