এক্সপ্লোর

Upcoming Movie Release: একইসঙ্গে মুক্তি পাচ্ছে অক্ষয়-আমিরের ছবি, জোর টক্কর বক্সঅফিসে

Christmas 2024 Movie Release: একদিকে আমির খানের ছবি, অন্যদিকে 'ওয়েলকাম ৩' নিয়ে ফের পর্দায় ফিরবেন অক্ষয় কুমার।

কলকাতা:  আমির খানের ছবি মানেই অনুরাগীদের উত্তেজনার পারদ উর্দ্ধমুখী। বলিউডসূত্রের খবর, ২০২৪ অর্থাৎ আগামীবছর ২০ ডিসেম্বর মুক্তি পাবে মিস্টার পারফেক্টশানিস্টের নতুন ছবি। ইতিমধ্য়েই এই তারিখটি লকও করা হয়ে গিয়েছে। অন্য়দিকে, ওই একই সময়ে 'ওয়েলকাম ৩' নিয়ে ফের পর্দায় ফিরবেন অক্ষয় কুমার (Akshay Kumar)। তাই তারকা খচিত দুই বিগ বাজেট ছবির মধ্য়ে যে জোর টক্কর হতে চলেছে একথা বলাই যায়।

উল্লেখ্য়,  ২০২৪-এর জানুয়ারীতেই শুরু হবে আমির খানের ছবির শ্যুটিং। তবে এই ছবির নাম কী হবে তা এখনও ঠিক করা হয়নি। আপাতত মিস্টার পারফেক্টশানিস্ট ব্যস্ত স্প্যানিশ ছবি 'ক্যাম্পেওন'-এর হিন্দি রিমেক তৈরি করতে। অন্য়দিকে, জানা গেছে যে, উজ্জ্বল নিকামের বায়োপিক প্রযোজনার জন্য তিনি ম্যাডক ফিল্মসের দিনেশ ভিজানের সঙ্গে হাত মেলাচ্ছেন।

এর পাশাপাশি, ওয়েলকাম ৩' (Welcome 3) নিয়েও চড়ছে উন্মাদনার পারদ।  এই ছবিতে জ্যাকলিন ফার্নান্ডেজ, দিশা পাটনি, আর্শদ ওয়ারসি ও সঞ্জয় দত্তের মতো অভিনেতারা রয়েছেন। 'ওয়েলকাম' ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবির নাম 'ওয়েলকাম টু দ্য জাঙ্গল'। ২০২৪ সালের বড়দিনের মরশুমে প্রেক্ষাগৃহে হাজির হবে এই ছবি। ছুটির সময়ে দর্শকদের মনোরঞ্জনের দায়িত্ব নিয়েছেন নির্মাতারা। উল্লেখ্য এই ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি 'ওয়েলকাম' মুক্তি পেয়েছিল ২০০৭ সালের বড়দিনেই। 

আরও পড়ুন...

হাসপাতাল থেকে ছাড়া পেয়ে এক বছরের মধ্যে মৃত্যু ৬.৫ শতাংশ কোভিড রোগীর! দাবি নয়া গবেষণায়

ঘনিষ্ঠ সূত্র মারফত খবর, 'জঙ্গলের প্রেক্ষাপটে তৈরি একটি কমেডি ঘরানার ছবি হতে চলেছে এটি। এক অনন্য ধরনের অ্যাডভেঞ্চার কমেডি ঘরানার ছবি তৈরিই উদ্দেশ্য, যা আগের দুই পর্বের থেকে আরও এক ধাপ এগিয়ে তৈরি হবে।' দ্বিতীয় পর্বে অক্ষয় কুমারকে দেখা যায়নি, তবে এই তৃতীয় ছবিতে ফিরছেন 'খিলাড়ি'। ইতিমধ্য়েই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে ফিরোজ নাদিয়াদওয়ালার  (Firoz Nadiadwala) এই প্রজেক্টের মুক্তির দিনক্ষণ। 

সূত্রের আরও খবর, শীঘ্রই ছবির শ্যুটিং শুরু হতে চলেছে। শ্যুটিং লোকেশনও ঠিক হয়ে গিয়েছে ইতিমধ্যেই। অ্যাকশন দৃশ্য নিয়ে কাজকর্ম এবং চরিত্রদের লুক নিয়ে কাজ শুরু হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে ছবির ঘোষণার জন্য একটি বিশেষ ফটোশ্যুটও করা হয়েছে এবং শীঘ্রই সেই ছবি আসবে প্রকাশ্যে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Dev-Jeet: স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
Jeet New Film: জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
Rajesh Sharma Health Update: সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
Rajesh Sharma: শ্যুটিংয়ে বিষাক্ত পোকার কামড়, শরীরে ছড়াচ্ছে বিষক্রিয়া! কিছুতেই বিপদ কাটছে না রাজেশ শর্মার!
শ্যুটিংয়ে বিষাক্ত পোকার কামড়, শরীরে ছড়াচ্ছে বিষক্রিয়া! কিছুতেই বিপদ কাটছে না রাজেশ শর্মার!

ভিডিও

Samik Bhattacharya: এঁদের নামের আগে পদত্যাগী, দলত্যাগী বা তৃণমূলী এই শব্দগুলো ব্যবহার করবেন না : শমীক
Baruipur News:
BJP News: বিজেপিতে যোগ সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইকের
Suvendu Adhikari: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের
WB Health Department: স্বাস্থ্য দফতরে 'থ্রেট কালচার', মূল অভিযুক্ত SP দাসের মেয়েকে বদলি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Embed widget