এক্সপ্লোর

Animal Trailer Out: গুলির বদলা গলা কেটে! মারপিট-খুন-রক্তে ভরা রণবীরের 'অ্যানিমল' ট্রেলার প্রকাশ্যে, নেটিজেনদের কী প্রতিক্রিয়া?

'Animal' X Reaction:ট্রেলারের শুরুতেই মিলছে বাবা ও ছেলের সম্পর্কের আভাস। ছোট থেকেই বাবার প্রিয় হয়ে উঠতে চায় রণবীরের চরিত্র। বড় হয়েও তাই। অনেকের মতে বাবার প্রতি তাঁর ভালবাসা খানিকটা রোগের মতো।

নয়াদিল্লি: রণবীর কপূর (Ranbir Kapoor), রশ্মিকা মান্দানা (Rashmika Mandanna) ও ববি দেওল (Bobby Deol) অভিনীত 'অ্যানিমল' ছবির ট্রেলার ('Animal' Trailer Out) প্রকাশ্যে। মুক্তির পর থেকেই গুঞ্জন সৃষ্টি করেছে। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রেন্ডিং 'অ্যানিমল'। বিশেষত ট্রেলারের একেবারে শেষে দেখানো রণবীর ও ববি দেওলের মধ্যে মারপিটের দৃশ্য ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। তাছাড়া নজর কেড়েছে রণবীর কপূর ও অনিল কপূরের বাবা-ছেলে  জুটি। নেটপাড়ায় কী প্রতিক্রিয়া মিলছে?

প্রকাশ্যে 'অ্যানিমল' ট্রেলার

সেপ্টেম্বরে মুক্তি পেয়েছিল 'অ্যানিমল' ছবির টিজার। সেখানেও একেবারে শেষে গিয়ে দেখা গিয়েছিল ববি দেওলের প্রবেশ, যা প্রভাব ফেলেছিল। এবারে ট্রেলারেও একেবারে শেষে গিয়ে মিলল তাঁর কয়েক ঝলক। যদিও তাতেই নিজের স্থান বুঝিয়ে দিয়েছেন অভিনেতা। বেশ বোঝাই যাচ্ছে যে সিনেমায় বিশেষভাবে ববি দেওলকে পেতে চলেছেন দর্শক, আর সেই কারণেই নির্মাতারা ট্রেলারেও তাঁর চরিত্রকে বিশেষ ভাঙতে চাইছেন না। 

ট্রেলারের শুরুতেই মিলছে বাবা ও ছেলের সম্পর্কের আভাস। ছোট থেকেই বাবার প্রিয় হয়ে উঠতে চায় রণবীরের চরিত্র। বড় হয়েও তাই। অনেকের মতে বাবার প্রতি তাঁর ভালবাসা খানিকটা রোগের মতো। রণবীরের স্ত্রীয়ের চরিত্রে রশ্মিকা। স্বামীকে বোঝাতে চেয়েও অপারগ। এদিকে বাবার জন্য সে পৃথিবী তোলপাড় করতে পারে। বাবার বুকে গুলি লাগলে সে হামলার বদলা নিতে মরিয়া হয়ে ওঠে, এবং তাঁকে বলতে শোনা যায়, 'যে বাবাকে গুলি করেছে, কথা দিচ্ছি আমি নিজে তার গলা কাটব'। খুন-জখম-রক্ত-বদলা-অ্যাকশনে ভরপুর এই ছবির ট্রেলার ট্রেন্ডিং 'এক্স'-এ। 

কী বলছে নেটপাড়া? ছবির ট্রেলার দেখে চোখ কপালে যেমন অনেকেরই, তেমনই একাংশ আবার ব্যস্ত মিম প্রস্তুত করতে। একজনেপ মতে, 'ব্লকবাস্টার ভাইবস। সাম্প্রতিক সময়ের শ্রেষ্ঠ'। একজন ববি দেওলের অংশটুকু তুলে লিখলেন, 'গোটা ট্রেলারের প্রিয় দৃশ্য'। অপর একজন রণবীর ও ববির লড়াইয়ের দৃশ্য পোস্ট করে লেখেন, 'অ্যানিমল ট্রেলার গোটাটাই মারপিটে ভর্তি কিন্তু এই দৃশ্য গায়ে কাঁটা ধরায় ববি দেওলের চরিত্র সম্পর্কে'। ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'অ্যানিমল'।

আরও পড়ুন: Shah Rukh Khan: 'আমলকি, ভৃঙ্গরাজ ও মেথি', নিজের ঘন-কালো চুলের 'সিক্রেট' ফাঁস শাহরুখের

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র
Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget