এক্সপ্লোর

Shah Rukh Khan: 'আমলকি, ভৃঙ্গরাজ ও মেথি', নিজের ঘন-কালো চুলের 'সিক্রেট' ফাঁস শাহরুখের

Ask SRK: বয়স বাড়লেও তাঁর কাছে 'এজ ইজ জাস্ট এ নাম্বার'। ৫৮ পেরিয়েও তিনি আজও বলিউডের রোম্যান্টিক কিং। 'লুট পুট গয়া' গানেও প্রেমিক শাহরুখ। এখনও তাঁর গালে টোল, ঘন কালো চুলে মন হারান মহিলা মহল।

মুম্বই: এক বছরে একের পর এক, তিন তিনটি ছবি। প্রথম দুটো বক্স অফিসে ঝড় তুলেছে। এবার অপেক্ষা তৃতীয় ছবির। এতক্ষণে পরিষ্কার, কথা হচ্ছে বলিউডের কিং খানকে (King Khan) নিয়ে। ২১ ডিসেম্বরে মুক্তি পাবে 'ডাঙ্কি' (Dunki)। রাজকুমার হিরানির সঙ্গে তাঁর প্রথম ছবি, ফলে উত্তেজনার পারদ আরও ওপরে। তবে এত ব্যস্ততার ফাঁকেও মাঝেমাঝেই তিনি 'এক্স'-এ (X) হাজির হন তাঁর মজার 'আস্ক এসআরকে' (Ask SRK) সেশন নিয়ে। বুধবারও তেমনই চলল প্রশ্নোত্তর পর্ব অনুরাগীদের সঙ্গে। সেখানেই জানালেন তাঁর ঝলমলে সুন্দর চুলের নেপথ্য কাহিনি। 

শাহরুখের মজার 'আস্ক এসআরকে' পর্ব, কীভাবে অত সুন্দর চুল? জানালেন নিজেই

বুধবার 'ডাঙ্কি' ছবির প্রথম গান মুক্তির কয়েক ঘণ্টা পর নিজের 'এক্স' (পূর্ববর্তী ট্যুইটার) হ্যান্ডলে অনুরাগীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে মাতেন তিনি। সেখানেই এক অনুরাগী শাহরুখ খানকে (Shah Rukh Khan) প্রশ্ন করেন, 'কোন সময় শাহরুখ খান সবচেয়ে বেশি দুশ্চিন্তায় পড়েছিলেন এবং আপনি কীভাবে নিজের স্নায়ুকে শান্ত রাখেন?' এর উত্তরে বাদশাহ বলেন, 'আমি নার্ভাস হয়েই স্নায়ুকে নিয়ন্ত্রণে রাখি... এবং সেটা একা শান্ত থেকে। একটু আধটু লেখালেখি করি এবং বাচ্চাদের সঙ্গে সময় কাটাই।'

 

বয়স বাড়লেও তাঁর কাছে 'এজ ইজ জাস্ট এ নাম্বার'। ৫৮ পেরিয়েও তিনি আজও বলিউডের রোম্যান্টিক কিং। যে গান মুক্তি পেয়েছে 'লুট পুট গয়া', তাতেও শাহরুখকে ফের প্রেমে পড়তে দেখছে দর্শক। এখনও তাঁর গালে টোল, ঘন কালো চুলে মন হারান মহিলা মহল। কিন্তু এই বয়সেও কীভাবে এই ঝলমলে চুল রেখেছেন? অনেকের মনের প্রশ্ন করে ফেলেন এক অনুরাগী। এদিনের প্রশ্নোত্তর পর্বে এক ফ্যান প্রশ্ন করেন, 'আপনার এই ঘন অগোছালো চুলের রাজ কী?' এর উত্তরে তিনি জানালেন তাঁর চুলের যত্নের সিক্রেট। লেখেন, 'আমলকি, ভৃঙ্গরাজ ও মেথি মাখি চুলে'। 

 

প্রসঙ্গত, 'ডাঙ্কি' এই বছরে শাহরুখের তৃতীয় ছবি। এবং ওই একই মাসে মুক্তি পাবে তাঁর মেয়ে সুহানা খানের প্রথম ছবি 'দ্য আর্চিস'। জোয়া আখতারের পরিচালনায় ডেবিউ করবেন সুহানা, নেটফ্লিক্সে। একে অপরের কাজে পাশে থাকেন বাবা-মেয়ে। এক অনুরাগীর উত্তরে অভিনেতা বলেন, 'সুহানা 'ডাঙ্কি' ভালবাসে, আমি 'আর্চিস' ভালবাসি। আমাদের দুজনের মধ্যে আমি মনে করি আমরা ঠিকই আছি।' রাজকুমার হিরানির সঙ্গে প্রথমবার কাজের অভিজ্ঞতাও জানান। 

আরও পড়ুন: Tridha Choudhury: দীর্ঘদিন পরে বাংলা ওয়েব সিরিজে ত্রিধা, কাজ করছেন কার সঙ্গে?

'ডাঙ্কি' বলবে বন্ধুত্ব, সীমানা, বাড়ির প্রতি নস্ট্যালজিয়া ও ভালবাসার গল্প। ছবিতে শাহরুখের বিপরীতে দেখা যাবে তাপসী পন্নুকে, রয়েছেন ভিকি কৌশল, বোমন ইরানিও। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget