এক্সপ্লোর

Anindya on Social Media: 'ওটিটিতে কাজ করতে চাই, কিন্তু আমায় নিয়ে কেউ ভাবছেন না', 'বেলাশুরু' মুক্তির পরেই 'কাজ চেয়ে' পোস্ট অনিন্দ্যর

Anindya Chatterjee on social media:'বেলাশেষে'-র সাত বছর পর মুক্তি পেয়েছে 'বেলাশুরু'। এই ছবিতে অনিন্দ্য আর মনামীর জুটি জনপ্রিয়তা পেয়েছিল 'বেলাশেষে' থেকেই।

কলকাতা: সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি 'বেলাশুরু' (Belashuru)। আর ছবি মুক্তির পরের দিনই সোশ্যাল মিডিয়ায় কাজ চেয়ে অকপট পোস্ট অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়ের (Anindya Chatterjee)। রুপোলি পর্দার অভিনেতা কাজ করতে চান ওটিটিতে। আর তাই সোশ্যাল মিডিয়ায় পরিচালকদের উদ্দেশ্য করে পোস্ট করলেন অনিন্দ্য। 

গতকাল অর্থাৎ শনিবার রাতে নিজের প্রোফাইল থেকে পোস্ট করে অনিন্দ্য লেখেন, 'বেলাশুরু বা অন্য কোনও সিনেমায় আমার অভিনয় দেখে যদি কোনও সহৃদয় ডিরেক্টর আমাকে ওটিটির জন্যে ভাবেন তাহলে খুব খুশি হবো। অডিশন ও দেবো । ওটিটি করতে চাই কিন্তু কেউ ভাবেই না আমাকে নিয়ে । আমার তো ইচ্ছে করে বাকিদের মতন ওয়েব সিরিজ করতে । অগত্যা ফেসবুকেই লিখলাম । যদি কোনো ডিরেক্টরের চোখে পড়ে যাই। কাজ চাইতে আমার লজ্জা নেই আর অত বড় আর্টিস্টও আমি হয়ে যায়নি। এবার দেখি আমার ভাগ্য খোলে কিনা।' (অপরিবর্তিত)

আরও পড়ুন: Kanika Kapoor Wedding: 'তোমাকে পেয়ে ঈশ্বরের কাছে কৃতজ্ঞ', বিয়ের ছবি পোস্ট করে আবেগঘন কণিকা কপূর

এই ছবির কমেন্টবক্সে মন্তব্য করেন ইন্ডাস্ট্রির অনেকেই। তাঁদেরই একজনের কথার পরিপ্রেক্ষিতে অনিন্দ্য জানান, কমলেশ্বর মুখোপাধ্যায় একমাত্র তাঁকে ওয়েব সিরিজে কাস্ট করার কথা ভেবেছিলেন। প্রস্তাবও দিয়েছিলেন অভিনয় করার। কিন্তু সময়ের সমস্যা হওয়ায় তিনি সেই কাজ করতে পারেননি। পরিচালকের প্রতি সেই পোস্টে কৃতজ্ঞতাও স্বীকার করেছেন অনিন্দ্য। 

সেই পোস্টেই মন্তব্য করেছেন অনিন্দ্যর সহ অভিনেতা সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়। তিনি লিখেছেন, 'বেলাশুরু-তে তোর আর মনামীর কাজ দেখে আমি সত্যিই চুপ করেছিলাম অনেকক্ষণ।' পাল্টা অনিন্দ্যর জবাব, 'কফি খাই চলো'। 

'বেলাশেষে'-র সাত বছর পর মুক্তি পেয়েছে 'বেলাশুরু'। সৌমিত্র চট্টোপাধ্যায়, স্বাতীলেখা সেনগুপ্তের নস্ট্যালজিয়া মাখা এই ছবি প্রথম দিনেই ব্যবসার দৌড়ে বেশ অনেকটা এগিয়ে। এই ছবিতে অনিন্দ্য আর মনামীর জুটি জনপ্রিয়তা পেয়েছিল 'বেলাশেষে' থেকেই। নতুন ছবিতে অবশ্যই নতুন মাত্রা পেয়েছে তাঁদের রসায়ন। 

আপাতত, 'গাঁটছড়া' ধারাবাহিকের অন্যতম পরিচিত মুখ অনিন্দ্য। রাহুল-এর চরিত্র দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। তবে ধারাবাহিক ও রুপোলি পর্দার পাশাপাশি অনিন্দ্য যে ওয়েব সিরিজেও পা রাখতে চান, এদিন সামাজিক মাধ্যমের দেওয়ালে নিজের সেই ইচ্ছার কথাই স্পষ্ট জানালেন তিনি। 


Anindya on Social Media: 'ওটিটিতে কাজ করতে চাই, কিন্তু আমায় নিয়ে কেউ ভাবছেন না', 'বেলাশুরু' মুক্তির পরেই 'কাজ চেয়ে' পোস্ট অনিন্দ্যর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget