এক্সপ্লোর

Anirban Bhattacharya Exclusive: 'মন্দার'-এর ভুল শুধরেছি, আরও অন্তত ৬-৭ বছর কাজ করতে হবে একটা প্রায় নিঁখুত ছবি বানাতে: অনির্বাণ

Director Anirban Bhattacharya Exclusive: অনেকেই বলছেন, 'মন্দার'-এর পরে পরিচালক অনির্বাণের ওপর যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা কানায় কানায় পূর্ণ করেছেন অনির্বাণ। নিজেকে নিয়ে কতটা খুশি নতুন পরিচালক?

কলকাতা: পরিচালক থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রীরা, প্রথম থেকেই তাঁরা দাবি করেছিলেন, এই ছবি সপরিবারে দেখার। মুক্তির পরে সেই 'বল্লভপুরের রূপকথা' যখন পরিবারকে নিয়ে দেখতে যাচ্ছেন মানুষ, তখন স্বস্তির সুর পরিচালকের গলায়। দর্শকেরা বলছেন, বড়পর্দায় পরিচালক হিসেবে পা রেখে বাজিমাত করেছেন অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharyya)। আর পরিচালক নিজে? বড়পর্দায় প্রথম ছবি মুক্তির পরে এবিপি লাইভের সঙ্গে কথা বললেন পরিচালক অনির্বাণ।                                                                                                                                                                                                             

অভিনেতা হিসেবে এর আগে একাধিকবার সাক্ষাৎকার দিয়েছেন অনির্বাণ, প্রচারেও গিয়েছেন। পরিচালক হিসেবে এই অভিজ্ঞতা কতটা নতুন? একটু হেসে অনির্বাণ বললেন, 'খুব একটা নতুন নয়। 'মন্দার'-এর সময় পরিচালকের জায়গা থেকেই অনেক কথা বলেছিলাম। তবে বড়পর্দার বিষয়টা একেবারে আলাদা। আর ছবি মুক্তির আগে আর পরে কথা বলার মধ্যে পার্থক্য রয়েছে। আমরা গোড়ার থেকেই বলেছিলাম এই ছবি সপরিবারে দেখার। যে উৎসাহ নিয়ে মানুষ পরিবারকে নিয়ে বল্লভপুরের রূপকথা দেখতে যাচ্ছেন, উপভোগ করছেন, সেটা ভাল লাগছে। এটা প্রমাণিত যে, আমরা মিথ্যে বলিনি।'                   

অনেকেই বলছেন, 'মন্দার'-এর পরে পরিচালক অনির্বাণের ওপর যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা কানায় কানায় পূর্ণ করেছেন অনির্বাণ। নিজেকে নিয়ে কতটা খুশি নতুন পরিচালক? অনির্বাণ বলছেন, 'মন্দারে যা যা ভুল হয়েছে, আমরা চেষ্টা করেছিলাম বল্লভপুরের রূপকথায় তা শুধরে নিতে। যদিও দুটো গল্প থেকে শুরু করে গল্প বলার ধরণ, সবই আলাদা। অভিনয় থেকে শুরু করে পরিচালনা, সব ক্ষেত্রেই একটা চেষ্টা থাকে আগের কাজের খামতিগুলো মিটিয়ে নেওয়ার। বল্লভপুরের রূপকথায় তা কিছুটা হয়েছে আবার অনেকটাই হয়নি। এর পরের কাজে আবার চেষ্টা থাকবে আরও ভাল কাজ করার। এমন চলতে চলতে হয়তো ৬-৭ বছর পরে আমার মনে হবে একটা প্রায় সঠিক ছবি বানাতে পেরেছি।'                                                                                                               

আরও পড়ুন: Charu on Sushmita Sen: বিয়ে টিকিয়ে রাখা নয়, নিজের খুশিকে বেছে নিতে শিখিয়েছেন ননদ সুস্মিতাই, অকপট চারু

তাহলে কি আগামী দিনগুলোর প্রতি বছরই নতুন ছবির প্রত্যাশা করছেন দর্শকেরা? হেসে অনির্বাণ বললেন, 'একেবারেই না। আগামী ৭ বছরে ২ থেকে ৩টে ছবি করতে পারি বড়জোর। এখনও কোনও পরিকল্পনাই করিনি। আপাতত অভিনয়টাই করব মন দিয়ে।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sreelekha Mitra : প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'
প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'
Bollywood News: তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণা শিকার
তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণা শিকার
'সাহায্য করুন ...আমি চাই', এবার নতুন দলগঠন করে রাজনীতিতে আসছেন এই সুপারস্টার? বিজয়ের পর এবার...
'সাহায্য করুন ...আমি চাই', এবার নতুন দলগঠন করে রাজনীতিতে আসছেন এই সুপারস্টার? বিজয়ের পর এবার...
Actress Fallen ill: দুবাইতে জন্মদিন কাটাতে গিয়ে অসুস্থ অভিনেত্রী, হাসপাতালে গেলে চিকিৎসকেরা সন্দেহ করলেন...
দুবাইতে জন্মদিন কাটাতে গিয়ে অসুস্থ অভিনেত্রী, হাসপাতালে গেলে চিকিৎসকেরা সন্দেহ করলেন...

ভিডিও

Parliament Session: শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার খোলনলচে বদলাতে সংসদে সংশোধনী বিল পেশ
Durgapur NIA: আন্তর্জাতিক মানব পাচারের তদন্তে দুর্গাপুরে অভিযানে নামল NIA
Gosaba Arms Recovery: গোসাবার তৃণমূল নেতার বাড়ির পুকুর থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র ও কার্তুজ!
Weathe News: দক্ষিণবঙ্গে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি
NIA on Human Trafficking: আন্তর্জাতিক মানব পাচারের তদন্তে দুর্গাপুরে অভিযানে নামল NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget