এক্সপ্লোর

Anirban Bhattacharya Viral Song: তিন ঘোষকে নিয়ে অনির্বাণের গানে চারিদিকে হইচই, প্রতিক্রিয়ায় কী বললেন কুণাল, শতরূপ?

Anirban Bhattacharya: বঙ্গ রাজনীতির তিন ঘোষকে নিয়ে নতুন গান বেঁধেছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের ব্যান্ড 'হুলি-গান-ইজম'।

কলকাতা: নিজের রাখঢাকহীন, স্পষ্ট কথাবার্তার জন্য অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya) বেশ সুখ্যাতি রয়েছে। তাঁর অভিনয়ের পাশাপাশি গাওয়া একাধিক গানও এর আগে দর্শকদের বাহবা কুড়িয়েছে। এবার বঙ্গ রাজনীতির তিন ঘোষকে নিয়ে নতুন গান বেঁধেছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের ব্যান্ড 'হুলি-গান-ইজম'। প্যারোডির ছন্দে এক পংক্তিতে বাঁধা পড়লেন ৩ ঘোষ! আর সেই গানই এখন এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। 

কারা এই তিন ঘোষ? এই তিন ঘোষ হলেন তৃণমূল, সিপিএম এবং বিজেপির তিন নেতা যথাক্রমে কুণাল (Kunanl Ghosh), শতরূপ (Shatarup Ghosh) ও দিলীপ (Dilip Ghosh)। এই জনপ্রিয় তিন নেতাকে নিয়ে বাঁধা গানই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সম্প্রতি নিজের ব্যান্ডের এক কনসার্টে অনির্বাণকে এই গান গাইতে শোনা যায়।

অর্নিবাণের এই গানে সর্বপ্রথম কুণাল ঘোষের উল্লেখ করা হয়। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদককে নিয়ে অনির্বাণ গান, 'গান বাজনা করতে এসে এসব কথা বললে, রেগে যাবে/ কে?/ রেগে যাবে/ কে?/ রেগে যাবে কুণাল ঘোষ।' বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অতীতে করা এক বক্তব্যকে টেনে অর্নিবাণ গান, 'আরেক ঘোষও আছে/ কে?/ আরেক ঘোষ/ দাদা খুবই রোমান্টিক/ ঘোষ দিয়ে যায় চেনা/ গয়না-দোকান সব তুলে দাও/ গরুর দুধে সোনা!'

গানের সর্বশেষে আসে সিপিএম নেতা শতরূপ ঘোষের নাম। শতরূপকে নিয়ে অনির্বাণকে গাইতে শোনা যায়, 'এবার ৩ নম্বর ঘোষের নামটা শোন।/ ওই বিপ্লবীদের পার্টি।/ আরেক ঘোষও আছে/ ওই বিপ্লবীদের পার্টি/ টিভির চ্যানেল, পার্টি অফিস, বড্ড হাঁটাহাঁটি/ তাই কিনেছে গাড়ি/ দামটা বেশি খুব/ ফেসবুকেরই রাজা মোদের দাদা শতরূপ।'

তাঁদের নিয়ে প্যারোডি গান, চারিদিকে হইচই। তবে এমন রসবোধের প্রশংসা করেছেন বঙ্গ রাজনীতির দুই ঘোষ কুণাল ও শতরূপ। নিজের সোশ্যাল মিডিয়ায় এই গানের অংশের ক্লিপ দিয়ে কুণাল লেখেন, 'অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের নতুন ব্যান্ড 'হুলি-গান-ইজম' এর গানের অংশ। আমার মজা লেগেছে। ভাল লেগেছে। গানের ধরন, উপস্থাপনাও উপভোগ করলাম। একটু তির্যক? তাতে কী! কুণাল ঘোষ এসব মজা নিতে জানে। ভাল থেকো।' অনির্বাণ! 

পরবর্তীতে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতেও প্রায় একই কথা বলেন। তাঁকে বলতে শোনা যায়, 'আমি মঞ্চে, পর্দায় অনির্বানের অভিনয় দেখেছি। এই গানটিতে ওঁদের উপস্থাপনা ভালই লাগছিল। আর গানে যদি ওঁ সাম্প্রতিক রাজনীতিকে আনেন, তাহলে আনতেই পারেন। ইস্যু তোলা একটা বিষয় আর ইচ্ছাকৃত কাউকে অপমান করা সম্পূর্ণ ভিন্ন বিষয়। আমার মনে হয়েছে অর্নিবাণ বা তাঁর সহ-শিল্পীদের মধ্যে কোনও ইচ্ছাকৃত অপমানের উদ্দেশ্য নেই। তাহলে এই বিষয়টিকে কেন আমি খোলা মোনা নেব না? পুরনো ধাঁচের গানের সঙ্গে সমকালীনতাকে মিশিয়ে অনির্বাণ যে চেষ্টা করেছেন, তাতে আমার নামে টিপ্পনি থাকলেও, এই মজাটা নেওয়ার মানসিকতা কুণাল ঘোষের রয়েছে।'

শতরূপ ঘোষ এবিপি আনন্দকে এই বিষয়ে প্রতিক্রিয়ায় জানান, 'আমি (গানটা) শুনেছি। আমার বেশ ভালই লেগেছে। মজা লেগেছে। ওটা ওতো পার্সোনালি নেওয়ার কিছুই নেই। আমি বরং ধন্যবাদই জানাব। গতকাল থেকে আমার মনে হচ্ছে বাংলা গানে যেমন বেলা বোস, নীলাঞ্জনা, রঞ্জনা, এরা যেমন রয়েছেন, তেমন আমিও এবার বাংলা গানের একটা ক্যারেক্টার হয়ে গেলাম। এটাই বা খারাপ কী!' 

তবে কুণাল, শতরূপের এই বিষয়ে নিজেদের মতামত ব্যক্ত করলেও প্রতিক্রিয়ার জন্য দিলীপ ঘোষকে একাধিকবার ফোন করা সত্ত্বেও, তিনি ফোন না ধরায় কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget