এক্সপ্লোর

Ankush Hazra: 'পুরস্কারটির যোগ্য মর্যাদা দিও', অঙ্কুশ হাজরার 'মহানায়ক' সম্মান গ্রহণের পোস্টে মন্তব্য নেটিজেনদের

Mamata Banerjee: গতকাল বিশেষ এই অনুষ্ঠানের মঞ্চ সেজে উঠেছিল উত্তম কুমারের অজস্র ছবি দিয়ে। তাঁর ছবিতে মাল্যদান করে, শ্রদ্ধাজ্ঞাপনের মাধ্যমেই অনুষ্ঠানের সূচনা হয়। পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী স্বয়ং।

কলকাতা: ২৪ জুলাই মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস (Uttam Kumar Death Anniversary)। আর এই বিশেষ দিনটিকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বেছে নিয়েছেন টলিউডের (Tollywood) এই সময়ের বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের সম্মান প্রদানের দিন হিসেবে। চলতি বছরেও, মহানায়কের ৪৩তম মৃত্যুবার্ষিকীতে বাংলা চলচ্চিত্র জগতে বিশেষ অবদানের জন্য 'মহানায়ক' সম্মানে সম্মানিত করা হল টলিউডের পাঁচ জনপ্রিয় মুখকে। তারকাদের হাতে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী নিজেই। 

'মহানায়ক' সম্মান পেলেন অভিনেতা অঙ্কুশ হাজরা

২০২৩ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে 'মহানায়ক' (Mahanayak) সম্মান যাঁরা পেলেন তাঁদের অন্যতম টলিউডের জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসের মতো একাধিক রাজনীতিক ও বিনোদন দুনিয়ার জনপ্রিয় মুখেদের উপস্থিতিতে অঙ্কুশ মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কার নেন। নীল স্যুট-প্যান্ট পরে হাজির হন এদিন অভিনেতা। তাঁর গলায় ওঠে উত্তরীয়, হাতে 'মহানায়ক' পুরস্কার। 

এই বিশেষ দিনের অনুষ্ঠানের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন অঙ্কুশ। ক্যাপশনে লেখেন, 'পুরস্কার অনুপ্রেরণা জোগায়। তাই গ্রহণ করলাম। প্রচুর পরিশ্রম বাকি নিজেকে এই পুরস্কারের যোগ্য করে তোলার জন্য। আপাতত আমার মতো একজন সামান্য 'নায়ক'কে সরকারের তরফ থেকে এই 'মহানায়ক' সম্মানটি দেওয়ার জন্য ধন্যবাদ। নজরের সামনে সাজিয়ে রেখে দেব যাতে রোজ চোখে পড়লেই নিজেকে বলি 'ভাগ্যবান দয়া করে ভগবান বানিয়েছেন... যোগ্যতা পরিশ্রম করে নিজে অর্জন করো'।'

অভিনেতার এই পোস্টে স্বাভাবিকভাবেই কমেন্টের বন্যা। সাধারণ মানুষ এই 'মহানায়ক' সম্মান পাওয়াটাকে কীভাবে গ্রহণ করলেন। অঙ্কুশের পোস্টের প্রথম কমেন্টেই নজরে পড়ল এক নেটিজেন লিখেছেন, 'আমি তোমাকে অসম্মান করতে চাই না, কিন্তু মহানায়ক ব্যাপারটাকে হাস্যকর বিষয় বানিয়ে দেওয়া হচ্ছে। মহানায়ক মানুষ বানায়, তার জন্য পুরস্কার লাগে না। কিন্তু এই উপাধির মর্যাদা দিন দিন হারিয়ে যাচ্ছে।' অপর একজন লেখেন, 'আবারও হাস্যকর হল, সোহমের পর এবার তুমি!' অন্য এক নেটিজেন লেখেন, 'আপনি আপনার জায়গায় শ্রেয় তবে বাংলার 'মহানায়ক' একজনই আর তিনি 'উত্তম কুমার'। আপনাদের উচিত এরকম টাইটেলের পুরস্কারকে বয়কট করা।' অনেকেই অভিনেতার দিকে কটাক্ষ ছুঁড়েছেন যে কেন তিনি এই পুরস্কার গ্রহণ করলেন। বাঙালির মনে এখনও 'মহানায়ক' মানে উত্তম কুমারই, সেই কথাও বারবার দেখা গেল কমেন্ট বক্সে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ankush (@ankush.official)

তবে একথাও ঠিক যে সকলেই তাঁকে কটাক্ষ করেছেন বা সমালোচনা করেছেন এমনও না। অনেকেই শুভেচ্ছাও জানিয়েছেন অঙ্কুশকে। তবে অনেকেই অভিনেতার ক্যাপশনের সঙ্গে একমত। এই সম্মানের 'যোগ্য মর্যাদা' তিনি দিতে পারবেন বলেও মনে করছেন অনেকেই। 

আরও পড়ুন: 'Commando': 'কমান্ডো' এবার ওয়েব সিরিজে, বিপুল অম্রুতলাল শাহের হাত ধরে ডেবিউ প্রেমের

প্রসঙ্গত, গতকাল বিশেষ এই অনুষ্ঠানের মঞ্চ সেজে উঠেছিল উত্তম কুমারের অজস্র ছবি দিয়ে। তাঁর ছবিতে মাল্যদান করে, শ্রদ্ধাজ্ঞাপনের মাধ্যমেই অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন উত্তমকুমারের পরিবারের সদস্যরা। দর্শকাসনে হাজির ছিলেন টলিউড ও রাজনৈতিক মহল থেকে শুরু করে বিভিন্ন কলাকুশলীরা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget