এক্সপ্লোর

'Commando': 'কমান্ডো' এবার ওয়েব সিরিজে, বিপুল অম্রুতলাল শাহের হাত ধরে ডেবিউ প্রেমের

'Commando' Web Series: সিরিজের স্রষ্টা, পরিচালক, প্রযোজক বিপুল শাহ বলেন, 'কমান্ডো আসলে একজন স্বপ্নদর্শী নায়ক এবং তার সাহসিকতা, দেশপ্রেম এবং ভ্রাতৃত্বের যাত্রার গল্প।'

মুম্বই: পরিচালক বিপুল অম্রুতলাল শাহ এবার তাঁর 'কমান্ডো' ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে আসতে চলেছেন ওয়েব সিরিজে। পরিচালক প্রযোজক এই সিরিজের জন্য জুটি বাঁধবেন জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারের সঙ্গে। নির্মাতারা ঘোষণা করেন সোমবার। প্রেস বিবৃতি অনুযায়ী, আসন্ন এই অ্যাকশন থ্রিলার সিরিজে অভিনয় করবেন নবাগত প্রেম।

'কম্যান্ডো' এবার ওয়েব সিরিজে, ঘোষণা নির্মাতাদের

জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি 'কমান্ডো' এবার হাজির হবে ওয়েব সিরিজ আকারে। সিরিজের স্রষ্টা, পরিচালক, প্রযোজক বিপুল শাহ বলেন, 'কমান্ডো আসলে একজন স্বপ্নদর্শী নায়ক এবং তার সাহসিকতা, দেশপ্রেম এবং ভ্রাতৃত্বের যাত্রার গল্প।' বিবৃতিতে শাহ আরও বলেন, 'পাওয়ার-প্যাকড অ্যাকশন ও ড্রামা ঘরানার 'কমান্ডো' নিশ্চিতভাবে দর্শককে বুঁদ করবে। কমান্ডোর ভূমিকায় প্রেমকে বেছে নেওয়া ছিল একটি অবিশ্বাস্য যাত্রা যা আমরা শুরু করেছিলাম। ও অত্যন্ত প্রতিভাবান এবং চরিত্রের মধ্যে খুব সহজেই প্রবেশ করেছে। তাছাড়াও ডিজনি প্লাস হটস্টারের সঙ্গে আবার কোলাবোরেট করা দারুণ অভিজ্ঞতা ছিল।'

'সানশাইন পিকচার্স প্রাইভেট লিমিটেড' প্রযোজিত এই ওয়েব সিরিজে প্রেম ডেবিউ করছে মুখ্য চরিত্রে, সেই সঙ্গে দেখা যাবে আদাহ্ শর্মা, বৈভব তত্ত্বওয়াদি, শ্রেয়া সিংহ চৌধুরী, অমিত তিগমাংশু ধুলিয়া, সিয়াল, মুকেশ ছাবড়া, ইশতায়েক খানকে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Disney+ Hotstar (@disneyplushotstar)

প্রসঙ্গত, 'কমান্ডো' ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি 'কমান্ডো: এ ওয়ান ম্যান আর্মি'তে মুখ্য চরিত্রে অভিনয় করেন বিদ্যুৎ জামওয়াল। সেই ছবি মুক্তি পায় ২০১৩ সালে। এরপর এই সিরিজের আরও দুটো ছবি মুক্তি পায়। ২০১৭ সালে মুক্তি পায় 'কমান্ডো ২: দ্য ব্ল্যাক মানি ট্রেইল' ও ২০১৯ সালে মুক্তি পায় 'কমান্ডো ৩'। 

আরও পড়ুন: SOTY 3: ওয়েব সিরিজে আসছে কর্ণ জোহরের 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার ৩', মুখ্য ভূমিকায় শানায়া, খবর সূত্রের

উল্লেখ্য, ডিজনি প্লাস হটস্টারের সঙ্গে হাত মিলিয়েছেন কর্ণ জোহরও, খবর এমনই। শোনা যাচ্ছে পরিচালকের জনপ্রিয় 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ফ্র্যাঞ্চাইজি নিয়েও এবার ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে সিরিজ। তৈরি হবে 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার ৩' যেখানে মুখ্য চরিত্রে দেখা যেতে পারে শানায়া কপূরকে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

সেরা শিরোনাম

Ankit Baliyan Killed: গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় গায়ক, জিম থেকে বেরোতেই হামলা, রাজনীতিতে আসার কথা ছিল
গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় গায়ক, জিম থেকে বেরোতেই হামলা, রাজনীতিতে আসার কথা ছিল
Kharaj Mukherjee : শ্যুটিং করতে গিয়ে নেপালে আটকে খরাজ মুখোপাধ্যায়, কী অবস্থায় রয়েছেন? ভয়াবহ অভিজ্ঞতা জানালেন
শ্যুটিং করতে গিয়ে নেপালে আটকে খরাজ মুখোপাধ্যায়, কী অবস্থায় রয়েছেন? ভয়াবহ অভিজ্ঞতা জানালেন
Ritwick Chakraborty: টলিউডের ওপর রাজনীতির সরাসরি প্রভাব ছিল, সরকার বদলের পরে সেটা দেখছি না: ঋত্বিক চক্রবর্তী
টলিউডের ওপর রাজনীতির সরাসরি প্রভাব ছিল, সরকার বদলের পরে সেটা দেখছি না: ঋত্বিক চক্রবর্তী
Director Death: প্রথম ছবিতেই পেয়েছিলেন বাণিজ্যিক সাফল্য, হৃদরোগে প্রয়াত জনপ্রিয় পরিচালক
প্রথম ছবিতেই পেয়েছিলেন বাণিজ্যিক সাফল্য, হৃদরোগে প্রয়াত জনপ্রিয় পরিচালক

ভিডিও

ABVP-TMCP Clash : রাখিবন্ধন ঘিরে বারাসাত বিশ্ববিদ্যালয়ে ABVP-TMCP তুমুল সংঘর্ষ!
ABVP Protest News : যাদবপুরকাণ্ডের প্রতিবাদে আবার পথে নামল ABVP, 8B মোড়ে প্রতিবাদ কর্মসূচি
Howrah Fire: মির্জা গালিব স্ট্রিটের আতঙ্ক ফিরল আন্দুলে, বহুতলে আগুন, একজনের মৃত্যু
BJP News: সুকান্ত মজুমদারকে নিশানা, বিজেপি বিধায়ককে শোকজ
Sandeshkhali Arms Recover: সন্দেশখালিতে তৃণমূল নেতার পুকুর থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Ptadesh Plane Crash: বিমান ভেঙে পড়ল কানপুরে, নিহত পাইলট, প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা
বিমান ভেঙে পড়ল কানপুরে, নিহত পাইলট, প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা
POCSO Case: নাবালিকাকে লাগাতার ধর্ষণ প্রধান শিক্ষকের, জোর করে গর্ভপাত করাতে নিয়ে গেলে বেঘোরে মৃত্যু, উত্তাল জম্মু ও কাশ্মীর
নাবালিকাকে লাগাতার ধর্ষণ প্রধান শিক্ষকের, জোর করে গর্ভপাত করাতে নিয়ে গেলে বেঘোরে মৃত্যু, উত্তাল জম্মু ও কাশ্মীর
Sugar Crunch: চাইলেই আর ১০-১২ কেজি চিনি কিনতে পারবেন না, সর্বোচ্চ সীমা বেঁধে দিল Blinkit, Instamart, Zepto, DMart, Reliance
চাইলেই আর ১০-১২ কেজি চিনি কিনতে পারবেন না, সর্বোচ্চ সীমা বেঁধে দিল Blinkit, Instamart, Zepto, DMart, Reliance
Bengal Cricket: দিলীপ দোশি-গোপাল বসুদের নামে টুর্নামেন্ট করার ভাবনা, বদলে যাচ্ছে অম্বর রায় ট্রফির নিয়ম?
দিলীপ দোশি-গোপাল বসুদের নামে টুর্নামেন্ট করার ভাবনা, বদলে যাচ্ছে অম্বর রায় ট্রফির নিয়ম?
Nepal Flash Flood: নেপালে ঘুরতে গিয়ে আপনার পরিবারের কেউ আটকে পড়েছে ? মুখ্যমন্ত্রীর নির্দেশে খুলেছে কন্ট্রোল রুম, রইল হেল্প লাইন নম্বর
নেপালে ঘুরতে গিয়ে আপনার পরিবারের কেউ আটকে পড়েছে ? মুখ্যমন্ত্রীর নির্দেশে খুলেছে কন্ট্রোল রুম, রইল হেল্প লাইন নম্বর
Weather Alert: বঙ্গোপসাগরে নিম্নচাপ, বাড়বে ঝড়বৃষ্টি, উত্তর থেকে দক্ষিণ - সপ্তাহান্তে দুর্যোগের সতর্কতা জারি
বঙ্গোপসাগরে নিম্নচাপ, বাড়বে ঝড়বৃষ্টি, উত্তর থেকে দক্ষিণ - সপ্তাহান্তে দুর্যোগের সতর্কতা জারি
Nepal Flash Flood: নেপালে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, এখনও পর্যন্ত ১৬০ জনের মৃত্যুর খবর, খোঁজ মিলছে না ১৩৩ জন ভারতীয় পর্যটকের
নেপালে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, এখনও পর্যন্ত ১৬০ জনের মৃত্যুর খবর, খোঁজ মিলছে না ১৩৩ জন ভারতীয় পর্যটকের
Nepal Flash Flood: ভয়াবহ বন্যার কবলে পড়ল নেপাল, কেন এই বিপর্যয়?
ভয়াবহ বন্যার কবলে পড়ল নেপাল, কেন এই বিপর্যয়?
Embed widget