এক্সপ্লোর

Kaushani-Ankush: এবার কৌশানীর সঙ্গে অঙ্কুশের রোমান্স! নতুন সিনেমা নাকি এর আড়ালে অন্য কোনও গল্প?

Ankush Hazra-Kaushani Mukherjee: এর আগেই গল্পের যেটুকু ঝলক প্রকাশ্যে এসেছিল, সেখানে বোঝা গিয়েছিল, কৌশানীর বিপরীতে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে

কলকাতা: 'রক্তবীজ ২' (Roktobeej) ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন তিনি। আর এবার, 'কিলবিল সোস্যাইটি' (Killbill Sociaty)-র হাত ধরে কি এই সিক্যুয়ালেও জায়গা পাকা করে ফেললেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra)? সদ্য প্রকাশ্যে এসেছে 'কিলবিল সোস্যাইটি' -র একগুচ্ছ নতুন অভিনেতা অভিনেত্রীদের ঝলক। আর সেখানেই জানা গিয়েছে, একটি গানে কৌশানীর সঙ্গে দেখা যাবে অঙ্কুশ হাজরাকে। 

এর আগেই গল্পের যেটুকু ঝলক প্রকাশ্যে এসেছিল, সেখানে বোঝা গিয়েছিল, কৌশানীর বিপরীতে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে। কৌশানীর প্রাক্তনের ভূমিকায় যেতে পারে অনিন্দ্যকেও। তবে এবার প্রকাশ্যে এল অঙ্কুশের কাজের ঝলক। এই ছবিতে অন্যতম চমক হিসেবে রয়েছেন। এর আগে কৌশানীর সঙ্গে জুটি হিসেবে দেখা যায়নি অঙ্কুশকে। এই প্রথম তাঁকে দেখা যেতে চলেছে কৌশানীর সঙ্গে।

শুধু অঙ্কুশ নয়, এছাড়াও এই ছবিতে দেখা যাবে, শ্রুতি দাস (Shruti Das), রোশনি ভট্টাচার্য্য (Roshni Bhattacharya), অনন্যা চট্টোপাধ্যায় (Ananya Chatterjee) ও নীলাঞ্জনা বন্দ্যোপাধ্যায় (Nilanjana Banerjee)। এর আগে 'হেমলক সোস্যাইটি'-তে দেখা গিয়েছিল, সৌমিত্র চট্টোপাধ্যায়, বরুণ চন্দ, সব্যসাচী চক্রবর্তী, সোহাগ সেন, ব্রাত্য বসু, রাজ চক্রবর্তী, জিৎ, শিলাজিৎ মজুমদার, প্রিয়াঙ্কা সরকারকে। ইতিমধ্যেই 'রক্তবীজ ২'-এর শ্যুটিং শুরু করে দিয়েছেন অঙ্কুশ। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার ও করে নিয়েছেন অঙ্কুশ। টাকিতে শ্যুটিং করছেন তিনি।

'হেমলক সোস্যাইটি'-র নস্ট্যালজিয়া ছুঁয়ে থাকবে সৃজিতের 'কিলবিল সোস্যাইটি'-কে। তবে আনন্দ কর এবার একেবারে অন্যরকম ভূমিকায়। এতগুলো বছর তার জীবনে কী ঘটে গিয়েছে, কী কী বদলে গিয়েছে, সেটাই যেন উঠে আসবে গল্পে। তবে এবার আর আনন্দ কর মানুষকে বাঁচানোর জায়গায় হয়তো থাকবে না। অন্যদিকে থাকছে পূর্ণা আইচ। এই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কৌশানী মুখোপাধ্যায় (Kaushani Mukherjee)-কে। পূর্ণা কখনও নিজের জীবনকে নিয়মানুবর্তিতায় বাঁচেনি। কোনও বোঝা নিয়ে চলতে পছন্দ করে না সে। যা তার চাই, তা চাইই। তার চরিত্র সাহসী, কিন্তু তার মধ্যে একটা অদ্ভুত সারল্য রয়েছে। সেটাই ফুটে উঠবে এই ছবিতে। পূর্ণা হিসেবে প্রকাশ্যে এসেছে কৌশানীর লুক ও। চোখে চশমা, এলো চুল আর চোখের কোলে সেই একরাশ বিভ্রান্তি। পরমব্রতর মতোই। তাঁদের মধ্যে রসায়নটা ঠিক কেমন হবে তা দেখতে গেলে অপেক্ষা করতে হবে ছবিটার জন্য। অন্যদিকে, অঙ্কুশের সঙ্গেও দেখা যাবে কৌশানীর রসায়ন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Antara Banerjee: স্লিপারের টিকিট কেটে AC-তে, প্রতিবাদ করতেই ব্লেড নিয়ে RPF-এর ওপর ঝাঁপিয়ে পড়লেন অভিনেত্রী!
স্লিপারের টিকিট কেটে AC-তে, প্রতিবাদ করতেই ব্লেড নিয়ে RPF-এর ওপর ঝাঁপিয়ে পড়লেন অভিনেত্রী!
Anupam Roy: বৃষ্টি ভেজা দিনে অনুপম-প্রশ্মিতার সুখবর, বাবা-মা হল সঙ্গীতশিল্পী জুটি
বৃষ্টি ভেজা দিনে অনুপম-প্রশ্মিতার সুখবর, বাবা-মা হল সঙ্গীতশিল্পী জুটি
Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget