এক্সপ্লোর

জামিয়ায় হিংসার ঘটনায় পুলিশের নিন্দা কঙ্কনা, স্বরা ভাস্করের মতো বলিউড তারকাদের

দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে হিংসার ঘটনায় সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন কঙ্কনা সেন শর্মা, স্বরা ভাস্কর, আলি ফজল, রিচা চাড্ডা, বিক্রান্ত ম্যাসি, সোনি রাজদান সহ বলিউডের কয়েকজন তারকা। রবিবার রাজধানীতে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ হিংসাত্মক হয়ে ওঠার পর দিল্লি পুলিশ জামিয়ার ক্যাম্পাসে ঢোকে।

নয়াদিল্লি: দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে হিংসার ঘটনায় সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন কঙ্কনা সেন শর্মা, স্বরা ভাস্কর, আলি ফজল, রিচা চাড্ডা, বিক্রান্ত ম্যাসি, সোনি রাজদান সহ বলিউডের কয়েকজন তারকা। রবিবার রাজধানীতে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ হিংসাত্মক হয়ে ওঠার পর দিল্লি পুলিশ জামিয়ার ক্যাম্পাসে ঢোকে। কোনও রকম অনুমতি ছাড়াই ক্যাম্পাসে ঢুকে পুলিশ পড়ুয়া ও বিশ্ববিদ্যালয়ের কর্মীদেরও মারধরও করে বলে অভিযোগ। প্রতিবাদের সময় পুলিশের লাঠিচার্জে জামিয়ার বেশ কয়েকজন পড়ুয়া জখম হওয়ার পর ওই তারকারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁদের উদ্বেগ ব্যক্ত করেছেন। কঙ্কনা বলেছেন, তাঁরা পড়ুয়াদের পাশে রয়েছেন। পুলিশের ভূমিকারও সমালোচনা করেছেন কঙ্কনা। স্বরা ভাস্কর বলেছেন, দিল্লির জামিয়া বিশ্ববিদ্যালয়ে হিংসা ও কাঁদানে গ্যাস ছোঁড়ার ঘটনায় স্তম্ভিত। পড়ুয়াদের সঙ্গে অপরাধীদের মতো আচরণ করা হচ্ছে কেন, সেই প্রশ্নও তুলেছেন তিনি। সায়নী গুপ্তাও জামিয়া ও আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ঘটনার নিন্দা করেছেন। রিচা চাড্ডা বলেছেন, জেএনইউ, এএমইউ, নালন্দা, বিএইচইউ, কটোন বিশ্ববিদ্যালয়, জামিয়া মিলিয়া.. ছাত্রদের এত ভয়? এটা কোনও সমাপতন নয়। আলি ফয়জল ও রং দে বাসন্তী সিনেমার অভিনেতা সিদ্ধার্থও পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছেন। বিক্রান্ত ম্যাসিও পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন করেছেন। দিল্লি পুলিশ অবশ্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢোকার খবর খারিজ করে দিয়েছে। দিল্লি দক্ষিণ-পূর্বের পুলিশ কমিশনার চিন্ময় বিসওয়াল বলেছেন, প্রতিবাদকারীদের শুধুমাত্র হঠিয়ে দেওয়া হয়। পুলিশ কোনও ধরনের ফায়ারিংও করেনি। একইসঙ্গে তিনি বলেছেন, ক্যাম্পাসের ভেতর থেকে ইঁট ছোঁড়া ঘটনা নজরে আসার পর পুলিশ ঢোকার চেষ্টা করে দুষ্কৃতীদের শনাক্ত করতে। গত সপ্তাহে সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল পাস হওয়ার পর দেশের বিভিন্ন অংশে হিংসাত্মক বিক্ষোভ দেখা গিয়েছে। রাষ্ট্রপতির অনুমোদনের পর ওই বিল এখন আইনে পরিণত হয়েছে। এই আইন অনুসারে, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা হিন্দু, খ্রিস্টান, পার্সি, জৈন, শিখ ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের ভারতের নাগরিকত্ব প্রদানের সংস্থান রয়েছে। কয়েক মাস আগেই একটি ট্যুইটের জন্য ট্রোলিং ও পরিবারের সদস্যদের হুমকির পরিপ্রেক্ষিতে ট্যুইটারকে বিদায় জানিয়েছিলেন বলিউডের পরিচালক অনুরাগ কাশ্যপ। এবার রাজধানীর সাম্প্রতিক পরিস্থিতিতে ট্যুইটারে ফিরে এসেছেন তিনি।  গতকালের ঘটনার নিন্দা করে তাঁর ট্যুইট- ‘আর নীরব থাকা সম্ভব নয়। এই সরকার স্পষ্টতই ফ্যাসিবাদী..সবচেয়ে যেটা আমাকে ক্ষুব্ধ করছে এটা দেখে, যে কন্ঠস্বরগুলি প্রকৃতপক্ষে ফারাক গড়ে দিতে পারে, তারাই এখন মুখে কুলুপ এঁটেছে’।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget