এক্সপ্লোর

Tollywood News: যাদবপুরের মাঠে বসে ৩ তরুণ, এর মধ্যে একজন নামকরা সঙ্গীতশিল্পী! চিনতে পারছেন?

Anupam Roy News: সোশ্যাল মিডিয়ায় পুরনো সময় ঘেঁটে একটি ছবি খুঁজে তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন অনুপম। এই ছবি শেয়ার করে তিনি লিখেছেন, 'যাদবপুরের বিকেল। ২০-২২ বছর আগে'

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের খোলা মাঠে বসে রয়েছেন ৩জন। তাঁদের মধ্যে একজন হাত ওপরে তুলে কিছু একটা দেখাচ্ছেন। চশমা চোখের এই যুবককে দেখে চেনাই দায়। কে বলবে, এই যুবকই এখন বাংলার অন্যতম নামি সঙ্গীতশিল্পী। 

অনেকের পক্ষেই চেনা মুশকিল যে এই ছবি আসলে অনুপম রায়ের (Anupam Roy)। সোশ্যাল মিডিয়ায় পুরনো সময় ঘেঁটে একটি ছবি খুঁজে তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন অনুপম। এই ছবি শেয়ার করে তিনি লিখেছেন, 'যাদবপুরের বিকেল। ২০-২২ বছর আগে। আমার বাঁ দিকে তারাশঙ্কর এবং ডান দিকে পার্থ।' অনুপম ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। একটি বহুজাতিক সংস্থায় চাকরিও করতেন তিনি। কিন্তু অনুপমের দূরে থাকতে পারেননি সঙ্গীতের ডাক থেকে। কেরিয়ার বদলে তিনি বেছের নিয়েছিলেন সুরের জগৎকে। 

বর্তমানে অনুপমের জীবনে শুরু হয়েছে এক নতুন অধ্যায়। সাত পাকে বাঁধা পড়েছেন অনুপম। স্ত্রী প্রশ্মিতাও সঙ্গীত জগতের সঙ্গেই যুক্ত। সেই সঙ্গীতের সূত্র ধরেই তাঁদের আলাপ। বর্তমানে আইনি বিয়ে সেরেছেন তাঁরা। একসঙ্গে মধুচন্দ্রিমা কাটাতেও গিয়েছিলেন অনুপম-প্রশ্মিতা। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন সেই সমস্ত ছবিও। 

কাজের ক্ষেত্রে অনুপম সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালিত 'দশম অবতার' ছবির সঙ্গীত পরিচালনার কাজটি করেছিলেন। এরপরে অনুপম কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত 'অযোগ্য' ছবিতেও সঙ্গীতের কাজ করেছেন। চলতি বছরে আয়ের নিরিখে সেরার তালিকায় রয়েছে 'অযোগ্য'। এছাড়া তো রয়েছেই অনুপমের নিজস্ব অ্যালবাম। সেই সমস্ত অ্যালবামের একাধিক গানও মুক্তি পেয়েছে ইতিমধ্যেই।

গান লেখা ও সঙ্গীত পরিচালনার পাশাপাশি একাধিক বইও লিখেছেন অনুপম। তাঁর একাধিক অন্যধারার বইও মুক্তি পেয়েছে। একাধিক পত্রপত্রিকাতেও নিজের ধাঁচেই লেখেন অনুপম। এছাড়া অনুপম বিভিন্ন জায়গায় স্ট্রেশ শো-ও করে থাকেন এবং অনুপমের স্টেজ শো ভীষণ জনপ্রিয়। সব মিলিয়ে, বিভিন্ন কাজে গোটা বছরটাই ব্যস্ত থাকেন অনুপম।

 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anupam Roy (@aroyfloyd)

আরও পড়ুন: Snehasish Ganguly Marriage: রং মিলিয়ে পোশাক, আইনি বিয়ে স্নেহাশিস-অর্পিতার, এড়িয়ে গেলেন সৌরভ-ডোনা

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget