এক্সপ্লোর

পায়েলের যৌন নিগ্রহের অভিযোগ অস্বীকার, আত্মপক্ষ সমর্থনে তথ্যপ্রমাণ পেশ করে জিজ্ঞাসাবাদে কী বললেন অনুরাগ

বলিউডের পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে সম্প্রতি যৌন নিগ্রহের অভিযোগ এনেছেন অভিনেত্রী পায়েল ঘোষ। 'ব্ল্যাক ফ্রাইডে' অভিনেত্রীর দাবি, অনুরাগ তাঁর সামনে জামাকাপড় খুলে ফেলেছিলেন এবং তাঁর ওপর জোর ফলিয়েছিলেন। গত ২২ সেপ্টেম্বর মুম্বইয়ের ভারসোভা থানায় অনুরাগের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন পায়েল।

 মুম্বইবলিউডের পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে সম্প্রতি যৌন নিগ্রহের অভিযোগ এনেছেন অভিনেত্রী পায়েল ঘোষ। 'ব্ল্যাক ফ্রাইডে' অভিনেত্রীর দাবি, অনুরাগ তাঁর সামনে জামাকাপড় খুলে ফেলেছিলেন এবং তাঁর ওপর জোর ফলিয়েছিলেন। গত ২২ সেপ্টেম্বর মুম্বইয়ের ভারসোভা থানায় অনুরাগের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন পায়েল। সমস্ত অভিযোগ পরিচালক অস্বীকার করলেও তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় ভারসোভা থানায়। গতকাল তাঁকে আট ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদের পর অনুরাগের আইনজীবী প্রিয়ঙ্কা খিমানি একটি বিবৃতি জারি করেছেন। বিবৃতিতে বলা হয়েছে, পায়েল ঘোষের অভিযোগ,  আমার ক্লায়েন্ট অনুরাগ ২০১৩-র অগাস্টে পায়েলকে ডেকে পাঠান এবং যৌন নিগ্রহ করেন।  আমার ক্লায়েন্ট ১ অক্টোবর জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারীদের কাছে হাজির হন। অনুরাগ সমস্ত অভিযোগ অস্বীকার করেন এবং পুলিশের কাছে বয়ান দিয়েছেন।  যে সব তথ্যপ্রমাণ অনুরাগ তাঁর বয়ানের সপক্ষে দিয়েছেন, তার থেকে স্পষ্ট যে, তাঁর বিরুদ্ধে সমস্ত অভিযোগ একেবারেই মিথ্যে। অনুরাগ যে নথিপত্র দিয়েছেন, তাতে প্রমাণ দিয়েছেন যে, ২০১৩-র পুরো অগাস্ট মাসই তিনি তাঁর একটি সিনেমার শ্যুটিংয়ের জন্য শ্রীলঙ্কাতে ছিলেন। আইনজীবীর বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, পায়েলের আচমকা ও বিলম্বিত অভিযোগ সর্বসমক্ষে প্রকাশ করা হয়েছে, অনুরাগের ভাবমূর্তি কালিমালিপ্ত করতে। অনুরাগ আত্মবিশ্বাসী যে, তিনি অভিযোগের অসারতা প্রমাণ করতে পেরেছেন। পায়েল ঘোষ তদন্ত প্রক্রিয়া চলাকালে তাঁর বয়ান ফের বদলাতে পারেন বলেও অনুরাগের আইনজীবীর বিবৃতিতে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, তাঁর বিরুদ্ধে মিথ্যে ও বেপরোয়া অভিযোগে অনুরাগ মর্মাহত। কারণ, এই অভিযোগ তাঁর পরিবার, অনুরাগীদের কাছেও খুবই বিড়ম্বনার সামিল। এ ব্যাপারে অনুরাগ সমস্ত আইনি উপায় অবলম্বন করবেন বলেও আইনজীবীর বিবৃতিতে জানানো হয়েছে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Naga Chaitanya: প্রাক্তন স্ত্রীর সঙ্গে আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়! হাইকোর্টের দ্বারস্থ নাগা চৈতন্য
প্রাক্তন স্ত্রীর সঙ্গে আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়! হাইকোর্টের দ্বারস্থ নাগা চৈতন্য
Twisha Sharma : ত্বিশার দেহে আঘাতের চিহ্ন কীসের? আদৌ কি গলার ফাঁস খুলেছিলেন শাশুড়ি? সত্যি জানতে CBI এর এই 'কৌশল'
অভিনেত্রী ত্বিশার দেহ কি সত্যিই নামিয়েছিলেন স্বামী ও শ্বাশুড়ি? ৮০ কেজির ডামি নিয়ে পরীক্ষা!
Don 3 Row: বলিউডে ‘নিষিদ্ধ’ রণবীর সিংহ, আড়াআড়ি বিভাজন ইন্ডাস্ট্রিতে, অভিনেতার পাশে কারা, কারা বিপক্ষে?
বলিউডে ‘নিষিদ্ধ’ রণবীর সিংহ, আড়াআড়ি বিভাজন ইন্ডাস্ট্রিতে, অভিনেতার পাশে কারা, কারা বিপক্ষে?
Anik Dutta Last Ride: 'ভূতের ভবিষ্যৎ'-এর খোঁজ আর করবেন না কেউ! পঞ্চভূতে বিলীন অনীক দত্ত, শেষযাত্রায় সঙ্গী রবীন্দ্রসঙ্গীত
'ভূতের ভবিষ্যৎ'-এর খোঁজ আর করবেন না কেউ! পঞ্চভূতে বিলীন অনীক দত্ত, শেষযাত্রায় সঙ্গী রবীন্দ্রসঙ্গীত

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget