এক্সপ্লোর

Anushka Sharma Statement: ভাইয়ের সঙ্গে তৈরি করা প্রযোজনা সংস্থা থেকে সরে দাঁড়ালেন অনুষ্কা শর্মা, কেন?

Anushka Sharma Statement: অনুষ্কা শনিবার নিজের ইনস্টাগ্রামে একটি বিবৃতি পোস্ট করে তাঁর সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। লম্বা পোস্টের শুরুতে খানিক নস্টালজিকও শোনায় তাঁকে।

নয়াদিল্লি: ২০১৩ সালে ভাই-বোন হাত মিলিয়ে শুরু করেছিলেন প্রযোজনা সংস্থা 'ক্লিন স্লেট ফিল্মস' (Clean Slate Filmz)। এবার ভাইয়ের কাঁধে সমস্ত দায়িত্ব দিয়ে সংস্থা থেকে সরে দাঁড়ালেন অভিনেত্রী অনুষ্কা শর্মা (Actress Anushka Sharma)। সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে জানিয়েছেন এই কথা। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিলেন 'বিরাট পত্নী'?

অনুষ্কা শর্মা তাঁর আগামী ছবি, স্পোর্টস ড্রামা, 'চাকদা এক্সপ্রেস'-এর ('Chakda Xpress') হাত ধরে ফিরতে চলেছেন বড়পর্দায়। একইসঙ্গে অভিনেত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি এখন তাঁর সমস্ত সময় দেবেন তাঁর প্রথম ভালবাসা - অভিনয়কে। এছাড়াও সম্প্রতি মা হয়েছেন তিনি। ফলে অভিনয় এবং সন্তান, আপাতত এই দুই তাঁর মুখ্য ফোকাস। আর সেই কারণেই প্রযোজনা সংস্থার দায়িত্ব থেকে নিজেকে অব্যাহতি দিলেন তিনি।

'এনএইচ ১০', 'ফিলৌরি', 'বুলবুল' ইত্যাদির মতো দুর্দান্ত সিনেমা এবং 'পাতাল লোক'-এর মতো সিরিজ দর্শকদের উপহার দিয়েছে 'ক্লিন স্লেট ফিল্মস' প্রযোজনা সংস্থা, যে সংস্থা অনুষ্কা ও তাঁর ভাই কর্ণেশ শর্মা (Karnesh Ssharma) একসঙ্গে ২০১৩ সালে শুরু করেছিলেন।

অনুষ্কা শনিবার নিজের ইনস্টাগ্রামে একটি বিবৃতি পোস্ট করে তাঁর সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। লম্বা পোস্টের শুরুতে খানিক নস্টালজিকও শোনায় তাঁকে। তিনি লিখেছেন, 'আমি যখন আমার ভাই কর্ণেশ শর্মার সঙ্গে 'ক্লিন স্লেট ফিল্মস' শুরু করি, তখন প্রযোজনার ক্ষেত্রে আমরা ছিলাম একেবারে নতুন কিন্তু আমাদের পেটে আগুন ছিল। আমরা ভারতে বিনোদনের জগতে নতুন, ছকভাঙা কাজ করতে চেয়েছিলাম। আজ, যখন আমি আমাদের এ পর্যন্ত যাত্রা ফিরে দেখি, আমরা যা তৈরি করেছি এবং যে সমস্যার মোকাবিলা করে জিততে পেরেছি তার জন্য আমি ভীষণ গর্বিত।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma)

আরও পড়ুন: Amitabh Bachchan: নতুন ছবির শ্যুটিংয়ে লখনউ পাড়ি দিলেন বিগ বি

একই সঙ্গে তিনি আরও লেখেন, 'আমি একজন নতুন মা, যে পেশা হিসেবে অভিনয় বেছে নিয়েছে। আমার জীবনে সম্পূর্ণ নতুনভাবে ভারসাম্য তৈরি করতে হচ্ছে যা আগে কখনও হয়নি। তাই, আমি সিদ্ধান্ত নিয়েছি হাতে যেটুকু সময় আছে, তা আমি আমার প্রথম ভালবাসা, অভিনয়কে উৎসর্গ করব!'

তিনি সেখানেই ঘোষণা করেন যে এবার থেকে 'ক্লিন স্লেট ফিল্মস'-এর সমস্ত দায়িত্ব সামলাবেন তাঁর ভাই কর্ণেশ। তিনি আশাবাদী, যে লক্ষ্য নিয়ে তাঁরা সংস্থা শুরু করেছিলেন, সেই লক্ষ্যে অবিচল থেকে আরও ভাল ভাল কাজ তৈরি করবেন তাঁর ভাই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget