এক্সপ্লোর

Aparajita Adhya: 'ঢেউয়ে তলিয়ে যাচ্ছিলাম...', পুরীর সমুদ্রে গিয়ে চোট পেলেন হাঁটুতে, কী বললেন অপরাজিতা আঢ্য?

Aparajita Adhya News: পুরীর সমুদ্রে একান্তে স্বামীর সঙ্গে সময় কাটাচ্ছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। হাতে হাত রেখে, হেঁটে চলেছেন সমুদ্রের দিকে। তার মধ্যেই তলিয়ে যাচ্ছিলেন সমুদ্রে? কী বললেন অভিনেত্রী?

কলকাতা: পুরীতে (Puri) ঘুরতে গিয়েছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। সঙ্গী স্বামী। কিন্তু সমুদ্রে (Sea Beach) নেমে নাকি তলিয়েই যাচ্ছিলেন অভিনেত্রী? ভিডিও পোস্ট করে কী বললেন তিনি?

পুরীর সমুদ্রের ঢেউয়ে 'তলিয়ে' যাচ্ছিলেন অপরাজিতা? কী বললেন অভিনেত্রী? 

পুরীর সমুদ্রে একান্তে স্বামীর সঙ্গে সময় কাটাচ্ছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। হাতে হাত রেখে, হেঁটে চলেছেন সমুদ্রের দিকে। উপভোগ করছেন একান্ত সময়। নেপথ্যে বাজছে সুন্দর গান। 

তবে তার মাঝেই বালির ওপর বসে অভিনেত্রীকে বলতে শোনা গেল, 'পুরীর সমুদ্রের ব্যাপারই আলাদা। কিন্তু আমি প্রায় ঢেউয়ে চলে যাচ্ছিলাম। কোনও রকমে হাঁচড়পাঁচড় করে উঠেছি। হাঁটু কেটে গেছে। কিন্তু তবুও খুব মজা লাগছে।' বালির ওপর দাগ কেটে আঁকলেন হৃদয়। সমুদ্রের ঢেউয়ে ভেজালেন শরীর। এদিন ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখলেন, 'শুনা রাহা হ্যায় সমা, সুনি সুনি সি দাস্তাঁ...'। তবে অবশ্যই চিন্তার কোনও কারণ নেই। বলাই বাহুল্য চুটিয়ে পুরী উপভোগ করছেন তিনি। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aparajita Adhya (@adhyaaparajita)

বক্স অফিসে সফল 'এটা আমাদের গল্প'

সম্প্রতি মুক্তি পেয়েছে মানসী সিন্হা পরিচালিত প্রথম ছবি 'এটা আমাদের গল্প'। সেখানে মুখ্য চরিত্রে ছিলেন অপরাজিতা। জুটি বেঁধেছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে। আসলে সম্পর্ক গড়ে ওঠে শুধু দুটি মানুষের মধ্যে নয়, দুটি পরিবারের মধ্যে। পরিবার যদি আপন করে না নিতে পারে, হাজার যোজন ভালবাসাও কি সেই সম্পর্ক টিকিয়ে রাখতে পারে শেষ পর্যন্ত? কাহিনির প্রেক্ষাপটে এমনই এক প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন শ্রীতমা দেবী ও মিস্টার শর্মা। যখন চায়ের দোকানে বসে দু'জনে হাতে হাত রেখে ভেবেছিলেন হাজার বাধা হাজার ঝড়ের সামনাসামনি হওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিতে হবে এবার, তখনই আচমকা তাদের পাশে এসে দাঁড়িয়েছিল এক ঝাঁক তরুণ তুর্কী।

আরও পড়ুন: Shah Rukh Khan: মৃত্যুশয্যায় 'গুরু', কঠিন সময়ে 'শিষ্য' শাহরুখ খানকে দেখা করার আর্তি কংগ্রেস নেত্রী বোনের

এই জীর্ণ, অবিশ্বাসী, বিষে বিষে নীল হয়ে যাওয়া সময়ে দাঁড়িয়েও, যারা এখনও বিশ্বাস রাখে যৌথ খামারে, যারা এখনও বিশ্বাস রাখে সব কিছু মরে যায়নি, সেই বিশ্বাস আসতে আসতে কেমন করে দুটি পরিবারের মধ্যে ছড়িয়ে পড়ল, সেই গল্পটাই বলে 'এটা আমাদের গল্প' ছবিটি। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget