এক্সপ্লোর

Shah Rukh Khan: মৃত্যুশয্যায় 'গুরু', কঠিন সময়ে 'শিষ্য' শাহরুখ খানকে দেখা করার আর্তি কংগ্রেস নেত্রী বোনের

SRK News: অসুস্থ 'গুরু'। মৃত্যুশয্যায় তাঁকে দেখতে আসার অনুরোধ জানিয়ে 'শিষ্য'কে উদ্দেশ্য করে ভিডিওবার্তা পোস্ট করলেন বোন, কংগ্রেস নেত্রী জ়রিতা লাইতফ্লাং।

নয়াদিল্লি: অসুস্থ দাদা, দিনদিন খারাপ হচ্ছে শরীর। কিন্তু তাঁকে দেখতে যাওয়ার সময়ই পাচ্ছেন না তারকা 'শিষ্য'। এবার তাই 'গুরু'র কাছে একবার আসার অনুরোধ জানালেন তাঁর বোন কংগ্রেস নেত্রী জ়রিতা লাইতফ্লাং (Congress leader Szarita Laitphlang)। আর এই শিষ্য স্বয়ং কিং খান (Shah Rukh Khan)। ঘটনা ঠিক কী?

অসুস্থ 'গুরু' এরিক ডি'সুজা, দেখা করার জন্য শাহরুখ খানকে অনুরোধ বোনের

সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন জ়রিতা। যেখানে তিনি বলিউডের বাদশাহ্ শাহরুখ খানকে অনুরোধ জানিয়েছেন একবার তিনি যেন এসে তাঁর প্রাক্তন শিক্ষক, জ়রিতার দাদা এরিক ডি'সুজার (Eric D'Souza) সঙ্গে দেখা করে যান যিনি এখন মৃত্যুশয্যায়। সূত্রের খবর, এরিকের স্বাস্থ্যের অবস্থার অবনতি হচ্ছে প্রতিনিয়ত। মুম্বই থেকে এসে গোয়ায় দেখা করে যাওয়ার অনুরোধ জানিয়েছেন তাই জ়রিতা। 

একটি ভিডিও বার্তায় জ়রিতা বলেন, 'দয়া করে খানিক সময় বের করে এসে ওঁর সঙ্গে দেখা করে যান। মুম্বইয়ের থেকে গোয়া খুব বেশি দূর নয়। মাত্র ১ ঘণ্টার বিমানপথ। ওঁর স্বাস্থ্যের অবস্থা সত্যিই অত্যন্ত খারাপ, এবং উনি আর কথা বলতে পারেন না।' 

তিনি এই ভিডিও পোস্ট করে লেখেন, 'এটি আমার শেষ আবেদন, দাদা এরিক এস ডি'সুজার পাশে বিনীতভাবে শাহরুখ খানের উপস্থিতির অনুরোধ করে ওঁর কাছে পৌঁছানোর আমার শেষ প্রচেষ্টা। প্রত্যেক দিন, দাদার স্বাস্থ্য দুর্বল হচ্ছে, প্রত্যেক মুহূর্তে ওঁর অবস্থা আরও খারাপ হচ্ছে। মুম্বই, ফ্লাইটে মাত্র এক ঘণ্টা দূরে, তাঁর দুর্বল হৃদয়ে সান্ত্বনা আনার সম্ভাবনা রাখে। আপনি এলে উনি অত্যন্ত খুশি হবেন, ওঁর অন্ধকার সময়ে খানিক আশার আলো আসবে।'

 

এছাড়াও তিনি তাঁর এক্স (পূর্ববর্তী ট্যুইটার) হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন শাহরুখের সঙ্গে দাদা এরিক ডি'সুজার বন্ধনের প্রমাণ হিসেবে। 'যাঁরা হয়তো সন্দেহ করতে পারেন, তাঁদের জন্য...' একটি ভিডিও পোস্ট করেন। একইসঙ্গে তিনি এও জানান যে তিনি শাহরুখ খানের ম্যানেজার অর্থাৎ পূজা দাদলানির মাধ্যমে অভিনেতার সঙ্গে যোগাযোগ করারও চেষ্টা করেছেন, কিন্তু কোনও লাভ হয়নি।

আরও পড়ুন: Angana-Rohaan-Rooqma: ধারাবাহিক থেকে সরে দাঁড়ালেন অঙ্গনা, মনখারাপ রোহনের, এবার পার্বতী রুকমা

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Entertainment News: 'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
Bonny Sengupta: আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
Sudipta Chakraborty: জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?
জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget