এক্সপ্লোর

Prosenjit-Aparajita: 'তুমি আজকাল মেম নিয়ে ঘুরছ?’ প্রথমবার অপরাজিতাকে দেখে অনামিকা সাহাকে বলেছিলেন প্রসেনজিৎ

Aparajita Auddy - Prosenjit Chatterjee: 'ওখানেই পরিচয় হয়েছিল শ্রীকান্তদা আর মনিদার সঙ্গে। ওনারা সেদিন আমাকে বাড়িও পৌঁছে দিয়েছিলেন। তখন ওনারা হাওড়াতেই থাকতেন আমরা সবাই হাওড়ার মানুষ', লিখছেন অপরাজিতা।

কলকাতা: দীর্ঘ কেরিয়ার তাঁর, আর সেই কেরিয়ারের শুরুর দিকেই তাঁর আলাপ এই মানুষগুলোর সঙ্গে। ফের একসঙ্গে কাজ, নতুন চরিত্র, নতুন চিত্রনাট্য। আর সেই নতুন শুরুর দিনেই, পুরনো স্মৃতি, কেরিয়ার শুরুর কথা ফিরে দেখলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Auddy)। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) আর অনির্বাণ ভট্টাচার্য্য়ের (Anirban Bhattacharyya)-র সঙ্গে একসঙ্গে কাজ করছেন অপরাজিতা। এই প্রথম এই প্রসেনজিৎ অনির্বাণ জুটির সঙ্গে কাজ করছেন অভিনেত্রী। আর তাই, পুরনো স্মৃতি ফিরে দেখলেন অপরাজিতা। 

আজ সোশ্যাল মিডিয়ায় রাহুল মুখোপাধ্যায়ের ছবির একাধিক ছবি শেয়ার করে নিয়ে অপরাজিতা লিখছেন, 'দীর্ঘ তিন দশক ধরে এই দুটি মানুষের সঙ্গে আমার পরিচয়। শুধু পরিচয় বললে ভুল হবে। ধারাবাহিকভাবে কাজ করে আসছি... সালটা ১৯৯৭,  অনামিকা সাহার সঙ্গে এনটি ওয়ান স্টুডিও তে গিয়েছিলাম স্বপন সাহার সঙ্গে দেখা করতে।

তখনই প্রথম প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আমাকে দেখেন। আর তারপরেই অনামিকা সাহাকে বলেছিলেন, ‘কী ব্যাপার তুমি আজকাল মেম নিয়ে ঘুরছ?’ তারপরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আমাকে ডেকে পাঠিয়েছিলেন ওনার একটা কাজের জন্য। সেখানে পরিচালকের ভূমিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর আমার অভিনেত্রী হওয়ার কথা ছিল। তবে কাজটা করা হয়নি।

কিন্তু ওখানেই পরিচয় হয়েছিল শ্রীকান্তদা আর মনিদার সঙ্গে। ওনারা সেদিন আমাকে বাড়িও পৌঁছে দিয়েছিলেন। তখন ওনারা হাওড়াতেই থাকতেন আমরা সবাই হাওড়ার মানুষ। পরবর্তীকালে, মানে তার পরের বছরই অর্থাৎ ১৯৯৮ সালে যখন ওঁরা ‘রণক্ষেত্র’ ছবিটি করেন, তখন সেই ছবিতে আমি অভিনয় করি। ১৯৯৭ সাল থেকে আর আজকে ২০২৪....  এত বছর ধরে আমরা একইভাবে, কোন না কোন যোগসূত্রে কাজ করে আসছি।  অনেক ছবি করি , প্রচুর কাজ করেছি। বুম্বাদার সঙ্গে অভিনয় করেছি,  সঙ্গে ওঁর প্রযোজনা সংস্থা, আইডিয়াজে-ও অনেক কাজ করেছি।  আরও দীর্ঘদিন যেন এইভাবে কাজ করতে পারি মানুষগুলোর সঙ্গে।  এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা। আপনারা সবাই আশীর্বাদ করুন, এই মানুষগুলো যাতে ভালো থাকেন। আমরা সবাই যেন ভালো থাকি।’

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aparajita Adhya (@adhyaaparajita)

আরও পড়ুন: Uttam Kumar: ফের উত্তমকুমারের হিট ছবিগুলি দেখে নেওয়ার সুযোগ বড়পর্দায়, কোথায়, কীভাবে?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget