এক্সপ্লোর

Arbaaz Khan Marriage: 'ভালবাসার সফর শুরু...', প্রেমিকা শৌরার সঙ্গে নতুন অধ্যায় শুরু করলেন আরবাজ

Arbaaz Khan Marriage With Soura: যাঁর সঙ্গে নতুন জীবন শুরু করলেন আরবাজ, তিনি শৌরা খান। বলিউডের অভিনেত্রী না হলেও, তিনি যুক্ত গ্ল্যামার দুনিয়ার সঙ্গেই। শৌরা পেশায় মেকআপ আর্টিস্ট

কলকাতা: গুঞ্জন সত্যি হল.. ভালবাসার মানুষের সঙ্গে নতুন জীবন শুরু করলেন অভিনেতা আরবাজ খান (Arbaaz Khan)। ছিমছাম আয়োজনে, ঘনিষ্ঠ পরিবার ও বন্ধুদের সঙ্গী করে প্রেমিকা শৌরা খানকে বিয়ে করলেন আরবাজ। মুম্বইতেই বসেছিল তাঁদের বিয়ের আসর। বর ও নববধূ সেজেছিলেন প্যাস্টেল শেডের ফ্লোরাল পোশাকে। 

সোশ্যাল মিডিয়ায় তাঁদের বিয়ের ছবি শেয়ার করে নিয়েছেন বলিউড অভিনেতাই। লিখেছেন, 'খুব ভালবাসার মানুষদের উপস্থিতিতে আমি ও আমার মানুষটা চিরকালের ভালবাসার সফর, একসঙ্গে দিনযাপন শুরু করলাম আজ থেকে। আজকের এই বিশেষ দিনে, আপনাদের সবার ভালবাসা, শুভেচ্ছা ও আশীর্বাদ প্রার্থনা করছি আমরা। আরবাজের এই পোস্টের কমেন্টবক্সে উপচে পড়েছে শুভেচ্ছাবার্তা। শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের অনেকেই। তবে আরবাজ ও শৌরার বিয়েতে দেখা গেল না বলিউড তারকাদের। 

যাঁর সঙ্গে নতুন জীবন শুরু করলেন আরবাজ, তিনি শৌরা খান। বলিউডের অভিনেত্রী না হলেও, তিনি যুক্ত গ্ল্যামার দুনিয়ার সঙ্গেই। শৌরা পেশায় মেকআপ আর্টিস্ট। অতি সম্প্রতিই ইতালীয় মডেল জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে আরবাজের ব্রেকআপের খবর সামনে আসে। নিজেই সে কথা সংবাদমাধ্যনে জানান জর্জিয়া। বিয়ের মানসিকতা নিয়েই সম্পর্কে জড়ান আরবাজ এবং শৌরা। সেই মতোই বিয়ে করলেন তিনি। 

অভিনয় জগতে যখন সদ্য সদ্য পা রেখেছেন, সেই সময়ই নয়ের দশকে মালাইকা আরোরা প্রেমে পড়েন আরবাজ। ১৯৯৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। ২০০২ সালে জন্ম নেয় তাঁদের ছেলে আরহান। দীর্ঘ ১৯ বছরের দাম্পত্যে ছেদ পড়ে ২০১৬ সালে। ২০১৭ সালে তাঁদের বিবাহবিচ্ছেদে পড়ে আইনি সিলমোহর। 

মুম্বই পুলিশ আয়োজিত 'উমঙ্গ ২০২৩'-এ এসেছিলেন আরবাজ। আর সেখানে ছবিশিকারীরে আরবাজকে প্রশ্ন করেছিলেন তাঁর বিয়ে নিয়ে। তবে সেটা নিয়ে তখন মুখ খোলেননি আরবাজ। তবে আজ শৌরার সঙ্গে তাঁর প্রেমে সিলমোহর পড়ল। আরবাজের নতুন জীবনের জন্য আপাতত শুভেচ্ছার বন্যায় ভাসছেন তিনি।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Arbaaz Khan (@arbaazkhanofficial)

আরও পড়ুন: Top Entertainment News: 'ডাঙ্কি' সরিয়ে শো বাড়ল 'সালার'-এর, ভিকিকে ফলো করে ইনস্টাগ্রাম, দেখে নিন বিনোদনের সারাদিন

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget